WB Govt Employees 25% DA Arrear Update: বকেয়া ২৫% DA মিটিয়ে দিতে তোড়জোড় শুরু রাজ্যের? দফতরে-দফতরে জানতে চাই তথ্য
বকেয়া ২৫ শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মিটিয়ে দিতে তোড়জোড় শুরু করল পশ্চিমবঙ্গ সরকার? এমনই মনে করছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। কী তথ্য জানতে চাইল পশ্চিমবঙ্গ সরকার?
Published on: May 28, 2025 2:01 PM IST
1/5

Published on May 28, 2025 2:01 PM
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কি ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করল পশ্চিমবঙ্গ সরকার? কারণ অর্থ দফতরের তরফে সম্প্রতি রাজ্যের বিভিন্ন দফতরের কাছে চাওয়া হয়েছে যে কতজনকে ডিএ দেওয়া হচ্ছে। অর্থাৎ সংশ্লিষ্ট দফতরের কতজন ডিএ পাচ্ছেন, তা জানতে চাওয়া হয়েছে। (ছবি সৌজন্যে পিটিআই)
2/5

Published on May 28, 2025 2:01 PM
আর ডিএ প্রাপকের যে সংখ্যা জানাতে বলা হয়েছে, সেই তালিকায় রাজ্যের বিভিন্ন দফতরের সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের নামও রাখতে হবে। কারণ বর্তমানে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী তথা পেনশনভোগীরাও সেই বকেয়া মহার্ঘ ভাতার আওতায় আসেন। তাঁদেরও বকেয়া মেটাতে হবে রাজ্য সরকারকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5

Published on May 28, 2025 2:01 PM
তারইমধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থিত রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে পুরোপুরি আস্থা আছে। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, সেটা মেনেই রাজ্য সরকার চলবে। আর রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দেবে বলে আশাপ্রকাশ করেছেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতারা। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
4/5

Published on May 28, 2025 2:01 PM
রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের নেতাদের বক্তব্য, এমনিতে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে প্রায় দু'সপ্তাহ অতিক্রান্ত হয়ে গিয়েছে। গত ১৬ মে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর আজ ২৮ মে হয়ে গিয়েছে। ফলে বকেয়া ডিএ মেটাতে রাজ্যের হাতে আর চার সপ্তাহ পড়ে আছে বলে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের নেতারা। যদিও বিষয়টি নিয়ে রাজ্যের তরফে কোনও মন্তব্য করা হয়নি। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
5/5

Published on May 28, 2025 2:01 PM
E-Paper

