WB 5th Pay Commission DA Arrear: 'কারেন্ট ৫৫% DA দিতে বাধ্য রাজ্য', বকেয়া মেটাতে ‘রেকর্ড’ ঋণ নেবে, কবে আসবে টাকা?
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) পাচ্ছেন। পঞ্চম বেতন কমিশনের আওতায় ২৫ শতাংশ ডিএ মেটাতে রাজ্য রেকর্ড ঋণ নিচ্ছে বলে দাবি করা হয়েছে।
Published on: Jun 21, 2025 1:55 PM IST
1/5

Published on Jun 21, 2025 1:55 PM
তারইমধ্যে সুপ্রিম কোর্টে ডিএ মামলার সঙ্গে যুক্ত থাকা সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার দাবি করেছেন, ‘কারেন্ট ডিএ ৫৫ শতাংশ দিতে বাধ্য রাজ্য সরকার। ডিসক্রিমিনেশনের যাবতীয় তথ্য ইউনিটি ফোরাম জমা করেছে সুপ্রিম কোর্টে।’ উল্লেখ্য, আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
2/5

Published on Jun 21, 2025 1:55 PM
পঞ্চম বেতন কমিশনের আওতায় ২৫ শতাংশ বকেয়া ডিএ কবে মিলবে? রাজ্য সরকার কী করবে? তা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মহলে তুমুল জল্পনা চলছে। সূত্রের খবর, বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মেটাতে রাজ্য সরকার বড় অঙ্কের ঋণ নিচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সেই বকেয়া ডিএ মেটাতে ১০,৫০০ কোটি টাকার মতো লাগবে রাজ্য সরকারের। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
3/5

Published on Jun 21, 2025 1:55 PM
এমনিতে গত ১৬ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে ছয় সপ্তাহের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। আর সেই সময়সীমা শেষ হতে আর দেড় সপ্তাহও বাকি নেই। তবে রাজ্য সরকারের তরফে বিষয়টি নিয়ে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। ফলে পুরো বিষয়টা নিয়ে তুমুল জল্পনা চলছে। বকেয়া মেটানো হলে কবে টাকা আসবে, তাও জানানো হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5

Published on Jun 21, 2025 1:55 PM
একটি মহলের দাবি, বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন সামাজিক প্রকল্পে বরাদ্দ কাটছাঁট করার কোনও ঝুঁকি নেওয়ার পক্ষপাতী নয় রাজ্য সরকার। এমনকী একটি মহলের তরফে দাবি করা হয়েছে, মহিলা ভোটারদের মন পেতে লক্ষ্মীর ভাণ্ডারের উপরে সবথেকে বেশি জোর দিতে অন্যান্য সামাজিক প্রকল্পে রাশ টানা হতে পারে বলেও একটি মহলে জল্পনা চলছে। (ছবিটি প্রতীকী)
5/5

Published on Jun 21, 2025 1:55 PM
E-Paper

