WB Govt Employees DA Case Verdict Time: 'কালীপুজোর আগেও পাওয়া যাবে না…', DA মামলা নিয়ে সাফ কথা আইনজীবীর, কবে আসবে তাহলে?

ডিএ মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে। তবে এখনও রায়দান করেনি সুপ্রিম কোর্ট। সেই মামলায় যদি রাজ্য সরকারি কর্মচারীরা জেতেন, তাহলে কি দুর্গাপুজোর আগেই পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ (মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) পেয়ে যাবেন?

Published on: Sept 9, 2025 5:33 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
আর এবার তাঁরা চূড়ান্ত রায়দানের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন কনফেডারেশনের আইনজীবী। তিনি জানিয়েছেন, ডিএ মামলার চূড়ান্ত রায় দেওয়া হবে, সেটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের বিষয়। সে বিষয়ে তাঁরা কোনও জল্পনা ছড়াতে চান না। তাঁর কথায়, ‘এখন অপেক্ষা করতে হবে জাজমেন্টের জন্য। জাজমেন্ট কখন দেবেন, সেটা বিচারপতিদের নিজস্ব ব্যাপার। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।’ (ফাইল ছবি) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 9, 2025 5:33 AM

আর এবার তাঁরা চূড়ান্ত রায়দানের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন কনফেডারেশনের আইনজীবী। তিনি জানিয়েছেন, ডিএ মামলার চূড়ান্ত রায় দেওয়া হবে, সেটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের বিষয়। সে বিষয়ে তাঁরা কোনও জল্পনা ছড়াতে চান না। তাঁর কথায়, ‘এখন অপেক্ষা করতে হবে জাজমেন্টের জন্য। জাজমেন্ট কখন দেবেন, সেটা বিচারপতিদের নিজস্ব ব্যাপার। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।’ (ফাইল ছবি)

2/5
রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, ‘এটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার যে (ডিএ মামলার) হিয়ারিং (শুনানি) শেষ হল। কপিল সিব্বল সময় নিয়েছিলেন। কিন্তু তেমন কিছু বলার সুযোগ পাননি বা বলার কিছু ছিলও না। তারপর শোনা হয়। শুনে হিয়ারিং শেষ করা হয়েছে।’ (ফাইল ছবি) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 9, 2025 5:33 AM

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, ‘এটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার যে (ডিএ মামলার) হিয়ারিং (শুনানি) শেষ হল। কপিল সিব্বল সময় নিয়েছিলেন। কিন্তু তেমন কিছু বলার সুযোগ পাননি বা বলার কিছু ছিলও না। তারপর শোনা হয়। শুনে হিয়ারিং শেষ করা হয়েছে।’ (ফাইল ছবি)

3/5
আসলে সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হওয়ার পরে কেউ-কেউ আশায় ছিলেন যে সবকিছু ঠিকঠাক থাকলে এক মাসের মধ্যে ডিএ মামলার রায়দান হয়ে যাবে। অর্থাৎ কালীপুুজোর আগেই ডিএ মামলার রায়দান করা হবে। খাতায়কলমে সেটা সম্ভব হলেও বাস্তবে তেমনটা হবে না বলেই মনে করছেন বিকাশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 9, 2025 5:33 AM

আসলে সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হওয়ার পরে কেউ-কেউ আশায় ছিলেন যে সবকিছু ঠিকঠাক থাকলে এক মাসের মধ্যে ডিএ মামলার রায়দান হয়ে যাবে। অর্থাৎ কালীপুুজোর আগেই ডিএ মামলার রায়দান করা হবে। খাতায়কলমে সেটা সম্ভব হলেও বাস্তবে তেমনটা হবে না বলেই মনে করছেন বিকাশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

4/5
রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের আইনজীবী বলেছেন, ‘এটা  তো পুজোর আগেও পাওয়া যাবে না, দীপাবলির আগেও পাওয়া যাবে না। কারণ তিন সপ্তাহ আরও সময় লাগবে লিখিত নোটস দেওয়ার জন্য। তারপর বিচারপতিরা বসবেন। কোর্ট ছুটি (দুর্গাপুজো এবং কালীপুজোর ছুটি) হয়ে যাবে। দেখা যাক, কবে হয়। এই বছরে পেলেই খুশি হব।’ (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 9, 2025 5:33 AM

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের আইনজীবী বলেছেন, ‘এটা তো পুজোর আগেও পাওয়া যাবে না, দীপাবলির আগেও পাওয়া যাবে না। কারণ তিন সপ্তাহ আরও সময় লাগবে লিখিত নোটস দেওয়ার জন্য। তারপর বিচারপতিরা বসবেন। কোর্ট ছুটি (দুর্গাপুজো এবং কালীপুজোর ছুটি) হয়ে যাবে। দেখা যাক, কবে হয়। এই বছরে পেলেই খুশি হব।’ (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

5/5
পুজোর সময় একটানা ছুটি না থাকলেও কয়েকদিন সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে। শীর্ষ আদালতের ছুটির তালিকা অনুযায়ী, দশেরা এবং মহাত্মা গান্ধীর জন্মদিবস মিলিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত শীর্ষ আদালত বন্ধ থাকবে। আবার দীপাবলির জন্য আগামী ২০ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টে ছুটি রয়েছে। বছর শেষে আবার আগামী ২২ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে সুপ্রিম কোর্টে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 9, 2025 5:33 AM

পুজোর সময় একটানা ছুটি না থাকলেও কয়েকদিন সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে। শীর্ষ আদালতের ছুটির তালিকা অনুযায়ী, দশেরা এবং মহাত্মা গান্ধীর জন্মদিবস মিলিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত শীর্ষ আদালত বন্ধ থাকবে। আবার দীপাবলির জন্য আগামী ২০ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টে ছুটি রয়েছে। বছর শেষে আবার আগামী ২২ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে সুপ্রিম কোর্টে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

Related Photos