WB Govt Employees DA Arrear Update: 'বকেয়া DA-র ২৫% না দিলে কপালে দুঃখ আছে', ডেডলাইন শেষের আগে ভয় ধরানো হল রাজ্যকে!

পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার ডেডলাইন প্রায় শেষ হওয়ার মুখে। তারইমধ্যে রাজ্য সরকারের মনে ভয় ধরিয়ে দেওয়া হল।

Published on: Jun 22, 2025 2:59 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী জানিয়েছেন, ডিএ দেওয়ার বিষয়টি আইনে আছে। রাজ্য সরকার জানত যে তাদের ডিএ দিতে হবে। তাই রাজ্যের উচিত ছিল যে এই খাতে টাকা রেখে দেওয়া। আর রাজ্য সেই টাকা রেখে দিয়েছে বলেও মনে করছেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবী। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 2:59 PM

রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী জানিয়েছেন, ডিএ দেওয়ার বিষয়টি আইনে আছে। রাজ্য সরকার জানত যে তাদের ডিএ দিতে হবে। তাই রাজ্যের উচিত ছিল যে এই খাতে টাকা রেখে দেওয়া। আর রাজ্য সেই টাকা রেখে দিয়েছে বলেও মনে করছেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবী। (ছবিটি প্রতীকী)

2/5
সংবাদমাধ্যম দ্য ওয়ালের সাক্ষাৎকারে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্য সরকার বকেয়া ডিএ মিটিয়ে দিতে সক্ষম কিনা, সেই উত্তরটা তাঁর কাছে নেই। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের মতো রাজ্য সরকারকে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের নায্য এবং আইনসংগত অধিকার। এটা তো দয়ার দান নয়। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 2:59 PM

সংবাদমাধ্যম দ্য ওয়ালের সাক্ষাৎকারে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্য সরকার বকেয়া ডিএ মিটিয়ে দিতে সক্ষম কিনা, সেই উত্তরটা তাঁর কাছে নেই। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের মতো রাজ্য সরকারকে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের নায্য এবং আইনসংগত অধিকার। এটা তো দয়ার দান নয়। (ছবিটি প্রতীকী)

3/5
বিকাশের হুংকার, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকার যদি বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে না দেয়, তাহলে আইনি ফল ভুগতেই হবে। উল্লেখ্য, গত ১৬ মে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। অর্থাৎ হাতে বেশিদিন সময় নেই। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 2:59 PM

বিকাশের হুংকার, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকার যদি বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে না দেয়, তাহলে আইনি ফল ভুগতেই হবে। উল্লেখ্য, গত ১৬ মে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। অর্থাৎ হাতে বেশিদিন সময় নেই। (ছবিটি প্রতীকী)

4/5
তিনি বলেন, রাজ্য সরকার জানে যে আইন মেনে ডিএ না দিলে তাদের কপালে অশেষ দুঃখ আছে। তাই সাধারণ মানুষকে বোঝতে চাইছে যে দেখুন, (রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া) ডিএ দিতে উন্নয়ন বন্ধ রেখে ঋণ নিতে হচ্ছে। আবারও বলছি যেমন ভাবেই হোক সরকারকে বকেয়া ডিএ দিতেই হবে।' (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 2:59 PM

তিনি বলেন, রাজ্য সরকার জানে যে আইন মেনে ডিএ না দিলে তাদের কপালে অশেষ দুঃখ আছে। তাই সাধারণ মানুষকে বোঝতে চাইছে যে দেখুন, (রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া) ডিএ দিতে উন্নয়ন বন্ধ রেখে ঋণ নিতে হচ্ছে। আবারও বলছি যেমন ভাবেই হোক সরকারকে বকেয়া ডিএ দিতেই হবে।' (ছবিটি প্রতীকী)

5/5
তারইমধ্যে নবান্ন সূত্রে খবর, চলতি মাসে তিন দফায় প্রায় ৭,০০০ কোটি টাকার ঋণ নিয়েছে রাজ্য সরকার। আর বকেয়া ডিএ মেটানোর জন্যই সেই টাকা নিতে হয়েছে বলে সূত্রের খবর। বিষয়টি নিয়ে কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, ‘সরকার নাকি তিন দফায় মোট ৭,৫০০ কোটি টাকার মতো ঋণ নিয়েছে বলে বিভিন্ন খবরে দেখতে পাচ্ছি। আমরা বারবার বলছি, এটা সরকারেরই একটা চাল।’ (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 2:59 PM

তারইমধ্যে নবান্ন সূত্রে খবর, চলতি মাসে তিন দফায় প্রায় ৭,০০০ কোটি টাকার ঋণ নিয়েছে রাজ্য সরকার। আর বকেয়া ডিএ মেটানোর জন্যই সেই টাকা নিতে হয়েছে বলে সূত্রের খবর। বিষয়টি নিয়ে কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, ‘সরকার নাকি তিন দফায় মোট ৭,৫০০ কোটি টাকার মতো ঋণ নিয়েছে বলে বিভিন্ন খবরে দেখতে পাচ্ছি। আমরা বারবার বলছি, এটা সরকারেরই একটা চাল।’ (ছবিটি প্রতীকী)

Related Photos