WB 7th Pay Commission Latest Update: '১ জানুয়ারি থেকে বাংলায় সপ্তম বেতন কমিশন কার্যকর করুন, দেরি হলেই ৫০% টাকা….'

পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) অপেক্ষায় আছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে। তারইমধ্যে সপ্তম বেতন কমিশন নিয়ে বড় দাবি করা হল।

Published on: Jul 1, 2025 6:48 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানালেন রাজ্য সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবি করা হয়েছে, এখনই সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে রাজ্যকে। আগামী ডিসেম্বরের মধ্যে যাতে কমিশন সুপারিশ জমা দেয়, তা নিশ্চিত করতে হবে। আর নয়া বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 1, 2025 6:48 PM

অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানালেন রাজ্য সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবি করা হয়েছে, এখনই সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে রাজ্যকে। আগামী ডিসেম্বরের মধ্যে যাতে কমিশন সুপারিশ জমা দেয়, তা নিশ্চিত করতে হবে। আর নয়া বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

2/5
তবে ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল অনেক আগে। একাধিকবার বেড়েছে কমিশনের মেয়াদ। সেই রেশ ধরে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে, 'অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন করা না হলে আবারও বহু বছরের মতো দেরিতে বেতন সংশোধন হবে - যার আর্থিক ক্ষতি ভোগ করতে হবে লক্ষাধিক কর্মচারী ও তাঁদের পরিবারকে।’ (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 1, 2025 6:48 PM

তবে ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল অনেক আগে। একাধিকবার বেড়েছে কমিশনের মেয়াদ। সেই রেশ ধরে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে, 'অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন করা না হলে আবারও বহু বছরের মতো দেরিতে বেতন সংশোধন হবে - যার আর্থিক ক্ষতি ভোগ করতে হবে লক্ষাধিক কর্মচারী ও তাঁদের পরিবারকে।’ (ছবিটি প্রতীকী)

3/5
সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আরও দাবি করা হয়েছে, ‘২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই (সপ্তম) কমিশনের পূর্ণাঙ্গ বা অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে হবে। কোনওরকম বিলম্ব ছাড়াই সুপারিশ কার্যকর করতে হবে। যদি (সপ্তম বেতন কমিশনের) রিপোর্ট প্রকাশ করতে দেরি হয়, তাহলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে মূল বেতনের ন্যূনতম ৫০ শতাংশ হারে ইন্টেরিম রিলিফ (আইআর) প্রদান করতে হবে।’ (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 1, 2025 6:48 PM

সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আরও দাবি করা হয়েছে, ‘২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই (সপ্তম) কমিশনের পূর্ণাঙ্গ বা অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে হবে। কোনওরকম বিলম্ব ছাড়াই সুপারিশ কার্যকর করতে হবে। যদি (সপ্তম বেতন কমিশনের) রিপোর্ট প্রকাশ করতে দেরি হয়, তাহলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে মূল বেতনের ন্যূনতম ৫০ শতাংশ হারে ইন্টেরিম রিলিফ (আইআর) প্রদান করতে হবে।’ (ছবিটি প্রতীকী)

4/5
সেইসঙ্গে ষষ্ঠ বেতন কমিশন নিয়ে উষ্মাপ্রকাশ করে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবি করা হয়েছে যে কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্ব সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে। ষষ্ঠ কমিশনের ক্ষেত্রে চার বছর দেরি করা হয়েছিল। তার জেরে কর্মচারীদের চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল। এবার সেই বৈষম্য ও অনিয়ম আর বরদাস্ত করা হবে না। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 1, 2025 6:48 PM

সেইসঙ্গে ষষ্ঠ বেতন কমিশন নিয়ে উষ্মাপ্রকাশ করে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবি করা হয়েছে যে কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্ব সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে। ষষ্ঠ কমিশনের ক্ষেত্রে চার বছর দেরি করা হয়েছিল। তার জেরে কর্মচারীদের চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল। এবার সেই বৈষম্য ও অনিয়ম আর বরদাস্ত করা হবে না। (ছবিটি প্রতীকী)

5/5
পশ্চিমবঙ্গের মুখ্যসচিব এবং অর্থসচিবকে যে স্মারকলিপি দেওয়া হয়েছে, তাতেই এমন দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য কর্মচারী সংগঠনের তরফে বলা হয়েছে, ‘বর্তমান রোপা ২০১৯-র (ষষ্ঠ বেতন কমিশন) ১০ বছরের মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর শেষ হচ্ছে।' উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে ২০২০ সাল থেকে। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 1, 2025 6:48 PM

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব এবং অর্থসচিবকে যে স্মারকলিপি দেওয়া হয়েছে, তাতেই এমন দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য কর্মচারী সংগঠনের তরফে বলা হয়েছে, ‘বর্তমান রোপা ২০১৯-র (ষষ্ঠ বেতন কমিশন) ১০ বছরের মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর শেষ হচ্ছে।' উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে ২০২০ সাল থেকে। (ছবিটি প্রতীকী)

Related Photos