WB State Govt Employees Latest Update: বকেয়া DA নিয়ে ক্ষোভের মধ্যেই রকারি কর্মীদের হুঁশিয়ারি রাজ্যের, ১ কাজ করলেই বিপদ!

পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) নিয়ে ক্ষোভের মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের হুঁশিয়ারি দিল নবান্ন। এক কাজ না করলেই বিপদের মুখে পড়তে হবে তাঁদের। যাঁরা আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন।

Published on: Jul 7, 2025 6:10 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) নিয়ে ক্ষোভের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের কড়া হুঁশিয়ারি দিল নবান্ন। রাজ্যের তরফে জানানো হয়েছে, আগামী বুধবার (৯ জুলাই) যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, সেদিন সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে অফিসে হাজিরা দিতে হবে। অনুপস্থিত থাকলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 6:10 PM

বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) নিয়ে ক্ষোভের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের কড়া হুঁশিয়ারি দিল নবান্ন। রাজ্যের তরফে জানানো হয়েছে, আগামী বুধবার (৯ জুলাই) যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, সেদিন সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে অফিসে হাজিরা দিতে হবে। অনুপস্থিত থাকলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

2/5
রাজ্যের অর্থ দফতরের তরফে জানানো হয়েছে, যে রাজ্য সরকারি কর্মচারীরা ৯ জুলাই অফিসে আসবেন না, তাঁদের বেতন কাটা যাবে। তবে চারটি ক্ষেত্রে শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাটা হবে না। আর কোনওরকম কড়া পদক্ষেপের মুখে পড়তে হবে না বলে রাজ্যের অর্থ দফতরের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 6:10 PM

রাজ্যের অর্থ দফতরের তরফে জানানো হয়েছে, যে রাজ্য সরকারি কর্মচারীরা ৯ জুলাই অফিসে আসবেন না, তাঁদের বেতন কাটা যাবে। তবে চারটি ক্ষেত্রে শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাটা হবে না। আর কোনওরকম কড়া পদক্ষেপের মুখে পড়তে হবে না বলে রাজ্যের অর্থ দফতরের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

3/5
কোন কোন ক্ষেত্রে বেতন কাটা হবে না এবং কড়া পদক্ষেপের মুখে পড়তে হবে না? প্রথমত, রাজ্য সরকারি কর্মচারী হাসপাতালে ভরতি আছেন। দ্বিতীয়ত, পরিবারের কেউ মারা গিয়েছেন। তৃতীয়ত, গুরুতর অসুস্থতার জন্য ৮ জুলাইয়ের আগে থেকেই ছুটিতে থাকা কর্মচারীরা। চতুর্থত, ৮ জুলাইয়ের আগেই মঞ্জুর হওয়া চাইল্ড কেয়ার লিভ, মাতৃত্বকালীন ছুটি, মেডিক্যাল লিভ এবং আর্নড লিভ নেওয়া কর্মচারীরা। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 6:10 PM

কোন কোন ক্ষেত্রে বেতন কাটা হবে না এবং কড়া পদক্ষেপের মুখে পড়তে হবে না? প্রথমত, রাজ্য সরকারি কর্মচারী হাসপাতালে ভরতি আছেন। দ্বিতীয়ত, পরিবারের কেউ মারা গিয়েছেন। তৃতীয়ত, গুরুতর অসুস্থতার জন্য ৮ জুলাইয়ের আগে থেকেই ছুটিতে থাকা কর্মচারীরা। চতুর্থত, ৮ জুলাইয়ের আগেই মঞ্জুর হওয়া চাইল্ড কেয়ার লিভ, মাতৃত্বকালীন ছুটি, মেডিক্যাল লিভ এবং আর্নড লিভ নেওয়া কর্মচারীরা। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

4/5
আর নবান্নের সেই ফতোয়া নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘যথারীতি কর্মচারীদের ভয় দেখানোর নোটিশ জারি করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারী, চুক্তিভিত্তিক কর্মী সহ যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীদের সমর্থনে আমরা এই ধর্মঘটকে পূর্ণ সমর্থন করছি।’ (ফাইল ছবি, সৌজন্যে এএনআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 6:10 PM

আর নবান্নের সেই ফতোয়া নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘যথারীতি কর্মচারীদের ভয় দেখানোর নোটিশ জারি করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারী, চুক্তিভিত্তিক কর্মী সহ যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীদের সমর্থনে আমরা এই ধর্মঘটকে পূর্ণ সমর্থন করছি।’ (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

5/5
সেইসঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক বলেন, ‘বিগত দিনের ন্যায় সরকারি এই নোটিশকে উপেক্ষা করে বহু কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী সহ বঞ্চিতরা এই ধর্মঘটে সামিল হবেন। বঞ্চনার অবসান না ঘটিয়ে কর্মচারীদের বিরুদ্ধে এই ধরনের সরকারি হুমকির নোটিশকে আমরা ধিক্কার জানাচ্ছি।’ একইসুরে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা চন্দন গড়াই দাবি করেছেন, এরকম ফতোয়া যে জারি করা হয়েছে, সেটা প্রত্যাশিতই ছিল। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 6:10 PM

সেইসঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক বলেন, ‘বিগত দিনের ন্যায় সরকারি এই নোটিশকে উপেক্ষা করে বহু কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী সহ বঞ্চিতরা এই ধর্মঘটে সামিল হবেন। বঞ্চনার অবসান না ঘটিয়ে কর্মচারীদের বিরুদ্ধে এই ধরনের সরকারি হুমকির নোটিশকে আমরা ধিক্কার জানাচ্ছি।’ একইসুরে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা চন্দন গড়াই দাবি করেছেন, এরকম ফতোয়া যে জারি করা হয়েছে, সেটা প্রত্যাশিতই ছিল। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

Related Photos