WB Govt Employees Holiday Update: DA মামলায় পরিকল্পনা ব্যর্থ হতেই বড় পদক্ষেপ রাজ্যের! সরকারি কর্মীদের কি লাভ হবে?
সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলায় রাজ্য সরকারের পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মচারীদের আইনজীবী। তারইমধ্যে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার।
Published on: Sept 10, 2025 10:36 PM IST
1/5

Published on Sept 10, 2025 10:36 PM
সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির শেষদিনে রাজ্য সরকার বেশ বেকায়দায় পড়ে গিয়েছিল বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা। তারইমধ্যে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের স্বার্থে তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি করা হল। যা দুর্গাপুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের মুখে কিছুটা হাসি ফোটাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5

Published on Sept 10, 2025 10:36 PM
বুধবার অর্থ দফতরের তরফে জানানো হয়েছে, বিশ্বকর্মা পুজোর জন্য আগামী ১৭ সেপ্টেম্বর (বুধবার) সমস্ত রাজ্য সরকারি অফিস, বোর্ড, কর্পোরেশন, রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়)-সহ যাবতীয় অফিস ও দফতর বন্ধ থাকবে। গত নভেম্বরে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে বিশ্বকর্মা পুজোয় ছুটি দেওয়া হয়নি। এবার সেটা যুক্ত করা হল। (ফাইল ছবি, সৌজন্যে এপি)
3/5

Published on Sept 10, 2025 10:36 PM
আর বিশ্বকর্মা পুজোয় যে ছুটি দেওয়া হবে, তা আগেই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়িতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনের মধ্যেই মুখ্যমন্ত্রী জানান, পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোয় ছুটি থাকবে, যাতে সেই দিনটা দেবতার আরাধনা করতে পারেন। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরই নবান্নের তরফে সরকারিভাবে বিশ্বকর্মা পুজোয় ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হল। (ফাইল ছবি, সৌজন্যে এপি)
4/5

Published on Sept 10, 2025 10:36 PM
তবে ডিএ মামলার এখনও রায়দান হয়নি। কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ডিএ মামলায় লিখিত জবাব জমা দিতে রাজ্য সরকারকে দু'সপ্তাহ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপর এক সপ্তাহ দেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। সেই পরিস্থিতিতে পুজোর আগে ডিএ মামলার রায়দান সম্ভব নয়। বিকাশের মতে, কালীপুজোর আগেও ডিএ মামলার রায়দান হবে না। (ছবিটি প্রতীকী)
5/5

Published on Sept 10, 2025 10:36 PM
E-Paper

