WB Govt Employees Holiday Update: DA মামলার মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের ১ দাবি মেনে নিল নবান্ন, হবে বিশাল সুবিধা
পঞ্চম বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলা চলছে সুপ্রিম কোর্ট। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় প্রাপ্ত ডিএ নিয়েও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ আছে। তারইমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের একটি দাবি নিল নবান্ন।
Published on: Aug 14, 2025 6:41 PM IST
1/5
Published on Aug 14, 2025 6:41 PM
বিষয়টি নিয়ে সরব হয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছিলেন, ‘নিয়ম অনুযায়ী ১৬ অগস্ট ছুটি থাকার কথা। ভালো করে পর্যালোচনার না করে নোটিশ জারি করায় এই ধরনের ভুল আমরা প্রায়শই লক্ষ্য করি। আমরা দাবি করছি যে অবিলম্বে এই ভুল সংশোধন করে ১৬ অগস্ট ছুটির দিনটিকে নতুন করে তালিকাভুক্ত করা হোক এবং ওইদিন ছুটি ঘোষণা করা হোক।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
2/5

Published on Aug 14, 2025 6:41 PM
এমনিতে জন্মাষ্টমীতে রাজ্য সরকার ছুটি দিয়ে থাকে। ২০২৫ সালেও সেটার ব্যতিক্রম হয়নি। কিন্তু জট তৈরি হয় ছুটির দিন নিয়ে। গত নভেম্বরে যে ছুটির তালিকা প্রকাশ করেছিল নবান্ন, তাতে জন্মাষ্টমীর জন্য ১৫ অগস্ট ছুটি দিয়েছিল। তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। কারণ জন্মাষ্টমী আসলে ১৬ অগস্ট পড়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
3/5

Published on Aug 14, 2025 6:41 PM
সেইসঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক বলেন, ‘পর্যালোচনার না করে ভুলভাবে ছুটির তালিকা অথবা নোটিশ জারি করার ফলে এই বিভ্রান্তি তৈরি হয়েছিল। ভবিষ্যতে যাতে এ ধরনের ভুল না হয় তার জন্য সতর্ক থাকা জরুরি।’ যদিও সেই ভুলের বিষয়ে রাজ্য সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। শুধু ১৫ অগস্টের পরিবর্তে ১৬ অগস্ট জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করে দিয়েছে নবান্ন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5

Published on Aug 14, 2025 6:41 PM
সেই দাবি মেনে নিয়ে রাজ্য সরকারের তরফে জন্মাষ্টমীর জন্য ১৬ অগস্ট ছুটি ঘোষণা করা হয়েছে। আর তারপর শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক বলেন, ‘অবশেষে রাজ্য সরকার ১৬ অগস্ট শনিবার জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করলো। এবার নিশ্চয়ই শিক্ষা দফতর দ্রুত ম্যাচিং অর্ডার বের করবে। বহুদিন থেকে আমরা এই দাবিটি তুলে ধরে আসছিলাম ভুল সংশোধনের জন্য।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5

Published on Aug 14, 2025 6:41 PM
E-Paper

