WB Govt Employees latest update: DA মামলার শুনানির আগেই সরকারি কর্মীদের দাবি মেনে নিল রাজ্য! মিটল অনেকদিনের দাবি
সোমবার সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলা উঠবে। সেই মামলার শুনানির ঠিক আগে-আগেই বড়সড় সুখবর দিল রাজ্য সরকার। দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিল।
Published on: Aug 31, 2025 11:59 PM IST
1/5

Published on Aug 31, 2025 11:59 PM
তার আগে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, একটি ব্যাঙ্কের ব্র্যাঞ্চ থেকে অপরটিতে রাজ্য সরকারি কর্মচারীদের স্যালারি অ্যাকাউন্ট ট্রান্সফার করার প্রক্রিয়া সরল করে দেওয়া হচ্ছে। তাঁদের একটি ‘অপশন ফর্ম’ পূরণ করতে হবে। আর সেটা জমা দিতে হবে তাঁর অফিসের প্রধানের কাছে। যাঁদের লোন থাকবে না, তাঁদের 'নো-অবজেকশন সার্টিফিকেট' (এনওসি) দিতে হবে না। অপশন ফর্ম জমা দিলেই হয়ে যাবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
2/5

Published on Aug 31, 2025 11:59 PM
সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির ঠিক আগে রাজ্য সরকারি কর্মচারীদের বড় সুবিধা করে দিল নবান্ন। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে উঠবে ডিএ মামলা। বিষয়টি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘(সুপ্রিম কোর্টের) ১২ নম্বর কোর্টে দুপুর দুটোয় (ডিএ মামলা উঠবে)।’ (ফাইল ছবি)
3/5

Published on Aug 31, 2025 11:59 PM
বিষয়টি ব্যাখ্যা করে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, 'সরকারি কর্মচারীরা চাইলে তাঁদের বেতনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য ব্যাঙ্কে স্থানান্তর করতে পারবেন। তবে লোন থাকলে NOC লাগবে, লোন না থাকলে শুধু ফর্ম দিলেই হবে। সাধারণত তিন বছরে একবার পরিবর্তন করা যাবে, তবে দূরত্ব বেশি হলে ব্যতিক্রম হবে।' (ছবিটি প্রতীকী)
4/5

Published on Aug 31, 2025 11:59 PM
কাদের NOC দিতে হবে? নবান্নের তরফে জানানো হয়েছে, যে রাজ্য সরকারি কর্মচারীরা স্যালারি অ্যাকাউন্টের ভিত্তিতে ঋণ নিয়েছেন, তাঁদের নো-অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। সেইসঙ্গে নবান্নের তরফে জানানো হয়েছে, প্রতি তিন বছরে একবার স্যালারি অ্যাকাউন্ট অন্য ব্যাঙ্কে স্থানান্তর করতে পারবেন। তবে যদি কোনও কর্মীরা পোস্টিং বা বাড়ি ব্যাঙ্ক বা শাখা থেকে ১০ কিমির বেশি হয়, তাঁদের ক্ষেত্রে ব্যতিক্রম হবে। (ছবিটি প্রতীকী)
5/5

Published on Aug 31, 2025 11:59 PM
E-Paper

