WB Govt Employees Lawyer on DA Case: DA মামলা গুলিয়ে দিতে বড় চাল দিল রাজ্য! বিকাশ বললেন ‘আমার মৃত্যুর পরও শুনানি…..’

আজ সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে। তবে যাতে পঞ্চম বেতন কমিশনের আওতাধীন মামলা আরও বেশিদিন টানা যায়, তার শেষ চেষ্টা রাজ্য করেছিল বলে দাবি করা হল।

Published on: Sept 8, 2025 6:59 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
ডিএ মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে চাল দেওয়ার চেষ্টা করছিল, তা ব্যর্থ হয়ে গিয়েছে বলে জানালেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, বাঁচার শেষ চেষ্টা করে ডিএ মামলাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল রাজ্য সরকার। সেইমতো সওয়াল করেছিল। যদিও সুপ্রিম কোর্ট সেই সওয়াল গ্রাহ্য করেনি বলে জানিয়েছেন বিকাশরঞ্জন।  expand-iconView Photos in a new improved layout
Published on Sept 8, 2025 6:59 PM

ডিএ মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে চাল দেওয়ার চেষ্টা করছিল, তা ব্যর্থ হয়ে গিয়েছে বলে জানালেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, বাঁচার শেষ চেষ্টা করে ডিএ মামলাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল রাজ্য সরকার। সেইমতো সওয়াল করেছিল। যদিও সুপ্রিম কোর্ট সেই সওয়াল গ্রাহ্য করেনি বলে জানিয়েছেন বিকাশরঞ্জন।

2/5
আসলে আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে রাজ্যের তরফে সওয়াল করা যায় যে আদালত কখনও কোনও রাজ্যকেই সর্বভারতীয় মূল্যসূচক মেনে চলার কথা বলতে পারে না। প্রতিটি রাজ্যের মূল্যবৃদ্ধির হার বা জীবনযাত্রার খরচ আলাদা। তাই কত শতাংশ হারে ডিএ দেওয়া হবে, সেই বিষয়টি রাজ্যের হাতেই ছাড়া উচিত বলে সওয়াল করেন পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 8, 2025 6:59 PM

আসলে আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে রাজ্যের তরফে সওয়াল করা যায় যে আদালত কখনও কোনও রাজ্যকেই সর্বভারতীয় মূল্যসূচক মেনে চলার কথা বলতে পারে না। প্রতিটি রাজ্যের মূল্যবৃদ্ধির হার বা জীবনযাত্রার খরচ আলাদা। তাই কত শতাংশ হারে ডিএ দেওয়া হবে, সেই বিষয়টি রাজ্যের হাতেই ছাড়া উচিত বলে সওয়াল করেন পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী। (ছবিটি প্রতীকী)

3/5
সেই রেশ ধরে ডিএ মামলার শুনানির শেষে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশনের আইনজীবী বিকাশ বলেন, ‘আমি বললাম যে এগুলো মূল্যহীন (worthless) সওয়াল। আমি worthless শব্দটা ব্যবহার করিনি। কিন্তু বলেছি যে ভিত্তিহীন সওয়াল। আমার রাজ্যের ডিএ আমি পাব। সেখানে ছত্তিশগড় কী পাবে, সেটা নিয়ে আমার মাথাব্যথা কী?’ (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 8, 2025 6:59 PM

সেই রেশ ধরে ডিএ মামলার শুনানির শেষে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশনের আইনজীবী বিকাশ বলেন, ‘আমি বললাম যে এগুলো মূল্যহীন (worthless) সওয়াল। আমি worthless শব্দটা ব্যবহার করিনি। কিন্তু বলেছি যে ভিত্তিহীন সওয়াল। আমার রাজ্যের ডিএ আমি পাব। সেখানে ছত্তিশগড় কী পাবে, সেটা নিয়ে আমার মাথাব্যথা কী?’ (ছবিটি প্রতীকী)

4/5
সেইসঙ্গে রাজ্য সরকারকে খোঁচা দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের আইনজীবী বলেন, ‘আসলে ওঁর (কপিল সিব্বল) লক্ষ্য ছিল যে অন্যান্য রাজ্যের সঙ্গে গুলিয়ে দিলে তাদের সকলকে পার্টি করা হবে। প্রতিটি রাজ্যকে পার্টি করলে সব রাজ্যের শুনানি হতে হতে আমার মৃত্যু হয়ে যেত। সেটা বিচারপতিরা (সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ) গ্রাহ্য করেননি।’ (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 8, 2025 6:59 PM

সেইসঙ্গে রাজ্য সরকারকে খোঁচা দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের আইনজীবী বলেন, ‘আসলে ওঁর (কপিল সিব্বল) লক্ষ্য ছিল যে অন্যান্য রাজ্যের সঙ্গে গুলিয়ে দিলে তাদের সকলকে পার্টি করা হবে। প্রতিটি রাজ্যকে পার্টি করলে সব রাজ্যের শুনানি হতে হতে আমার মৃত্যু হয়ে যেত। সেটা বিচারপতিরা (সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ) গ্রাহ্য করেননি।’ (ছবিটি প্রতীকী)

5/5
বিকাশ আরও বলেন, ‘কপিল সিব্বল যে সওয়াল করলেন, সেটা হচ্ছে ডুবন্ত মানুষের খড়কুটো ধরে বাঁচার প্রচেষ্টা। প্রতিটি রাজ্যের নিজস্ব বৈশিষ্ট্য আছে, নিজস্ব নিয়ম আছে। সব রাজ্য তো এক নিয়মে চলে না। এখন কপিল সিব্বল চাইছিলেন যে তাঁর রাজ্যকে বাঁচানোর জন্য ছত্তিশগড়, হিমাচলকে জুড়ে দেওয়া যায়, তাহলে মামলা ঝুলে যাবে। এটাই ছিল পরিকল্পনা। সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।’ (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 8, 2025 6:59 PM

বিকাশ আরও বলেন, ‘কপিল সিব্বল যে সওয়াল করলেন, সেটা হচ্ছে ডুবন্ত মানুষের খড়কুটো ধরে বাঁচার প্রচেষ্টা। প্রতিটি রাজ্যের নিজস্ব বৈশিষ্ট্য আছে, নিজস্ব নিয়ম আছে। সব রাজ্য তো এক নিয়মে চলে না। এখন কপিল সিব্বল চাইছিলেন যে তাঁর রাজ্যকে বাঁচানোর জন্য ছত্তিশগড়, হিমাচলকে জুড়ে দেওয়া যায়, তাহলে মামলা ঝুলে যাবে। এটাই ছিল পরিকল্পনা। সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।’ (ছবিটি প্রতীকী)

Related Photos