WB Govt Employees on DA Arrear Case: 'DA মামলায় সরকারি কর্মীদের সুবিধা করে দিল রাজ্যই', সুপ্রিম কোর্টে ধাক্কা সরকারের?
আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলার শুনানি হবে। সেই শুনানির আগেই বড় দাবি করলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের এক নেতা। কী বললেন তিনি?
Published on: Aug 7, 2025 10:33 PM IST
1/5

Published on Aug 7, 2025 10:33 PM
সেই বিষয়টি ব্যাখ্যা করে কনফেডারেশনের সভাপতি বলেন, ‘(রাজ্য সরকার যে) পিটিশন দাখিল করেছে, তাতে আমাদের যুক্তি সাজাতে অনেক সুবিধা হবে।’ তবে রাজ্য সরকারের পিটিশনে ঠিক কী আছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের তরফে কী যুক্তি পেশ করা হবে, তা খোলসা করে বলেননি কনফেডারেশনের সভাপতি। (ছবিটি প্রতীকী)
2/5

Published on Aug 7, 2025 10:33 PM
রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী জানিয়েছেন, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফে সওয়াল করা হয়। তবে পুরো শুনানি সম্পূর্ণ হয়ে যায়নি। আগামী মঙ্গলবার (১২ অগস্ট) দুপুর দুটোয় পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলা ফের উঠবে সুপ্রিম কোর্ট। সেদিনই ডিএ মামলার শুনানি সম্পূর্ণ হয়ে যেতে পারে বলে আশা করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। (ছবিটি প্রতীকী)
3/5

Published on Aug 7, 2025 10:33 PM
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির পরে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামলকুমার মিত্র বলেছেন, 'সরকার নতুন করে যে পিটিশন দাখিল করেছে, তাতে সময় দীর্ঘায়িত হবে। আমরা আর্থিকভাব আরও বিপর্যস্ত হয়ে পড়ব। কিন্তু এর একটা ভালো দিক আছে। এই পিটিশনটা আমরা এবং আমাদের আইনজীবীরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছি।' (ছবিটি প্রতীকী)
4/5

Published on Aug 7, 2025 10:33 PM
তারইমধ্যে বৃহস্পতিবারের শুনানিতে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের আইনজীবী করুণা নন্দী সওয়াল করেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পৃথকভাবে কোনও সূচক তৈরি করা হয়নি। সেখানে অল ইন্ডিয়া প্রাইস ইনডেক্স (এআইসিপিআই) বিজ্ঞানসম্মত। যা লেবার ব্যুরো তৈরি করেছে বলে জানান রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের আইনজীবী। (ছবিটি প্রতীকী)
5/5

Published on Aug 7, 2025 10:33 PM
E-Paper

