WB Heavy Rain and Kolkata Weather till 15th July: নিম্নচাপের জেরে রাজ্যে জারি থাকবে বৃষ্টি, কোথায় কোথায় হবে ভারী বর্ষণ?
ভারী বৃষ্টিতে গতকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জায়গা জলমগ্ন হয়েছে। এদিকে নিম্নচাপের জেরে আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি জারি থাকবে। এছাড়া উত্তরবঙ্গেও একাধিক জেলায় আজ ভারী বর্ষণ হতে পারে। এই আবহে কলকাতা সহ পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন…
Published on: Jul 9, 2025 9:10 AM IST
1/5

Published on Jul 9, 2025 9:10 AM
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর জেরে এই জেলাগুলিতে জারি আছে হলুদ সতর্কতা। আর ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে আজ ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি জারি থাকতে পারে। এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (Hindustan Times)
2/5

Published on Jul 9, 2025 9:10 AM
এদিকে আজ উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায়। এর মধ্যে থেকে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কোথাও কোথাও। এই আবহে উত্তরের এই তিন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। (Hindustan Times)
3/5

Published on Jul 9, 2025 9:10 AM
এদিকে আগামী ১৫ জুলাই পর্যন্ত বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেও। তবে দক্ষিণবঙ্গে এর মধ্যে আর কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে ১০ এবং ১১ জুলাই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করতে পারে। তবে ১২ তারিখ থেকে তা ফের কিছুটা কমে ৩১ ডিগ্রি এবং পরে ৩০ ডিগ্রির আশেপাশে চলে যেতে পারে। এই ক'দিন কলকাতার সর্বনিম্ন পারদ থাকবে ২৭ ডিগ্রির আশেপাশে। (Debajyoti Chakraborty)
4/5

Published on Jul 9, 2025 9:10 AM
আজ কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে সারা দিন। বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বেশ কয়েক পশলা। এদিকে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে প্রায় আড়াই ডিগ্রি নীচে। এদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা কি না স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি নীচে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৫০.৮ মিলিমিটার। (PTI)
5/5

Published on Jul 9, 2025 9:10 AM
E-Paper

