WB Heavy Rain & Kolkata Weather till 21 July: ঝোড়ো হাওয়া ও তুমুল বৃষ্টি জেলায় জেলায়, কলকাতায় দুর্যোগ জারি থাকবে কতক্ষণ?

ভোর থেকেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় জোর বৃষ্টি। এদিকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Published on: Jul 15, 2025 10:04 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
এদিকে কলকাতায় আগামী ১৬ এবং ১৭ জুলাই সর্বোচ্চ তাপমাত্রা একলাফে বেড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। কমতে পারে বৃষ্টি। তবে বজ্রপাত সহ বৃষ্টি হতে থাকবে আগামী ২১ জুলাই পর্যন্ত। এরপর ১৮, ১৯, ২০ জুলাই কলকাতার সর্বোচ্চ পারদ থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবং এই ক'দিন সর্বনিম্ন পারদ ২৭ থেকে ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে।   (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 10:04 AM

এদিকে কলকাতায় আগামী ১৬ এবং ১৭ জুলাই সর্বোচ্চ তাপমাত্রা একলাফে বেড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। কমতে পারে বৃষ্টি। তবে বজ্রপাত সহ বৃষ্টি হতে থাকবে আগামী ২১ জুলাই পর্যন্ত। এরপর ১৮, ১৯, ২০ জুলাই কলকাতার সর্বোচ্চ পারদ থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবং এই ক'দিন সর্বনিম্ন পারদ ২৭ থেকে ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে। (AP)

2/4
এদিকে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী কয়েক ঘণ্টা পর্যন্ত ৪০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতায়। এই আবহে কলকাতায় সাময়িক ভাবে কয়েক ঘণ্টার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও আজ সারা দিনই কলকাতার আকাশ মেঘলা থাকবে। থেকে থেকে গোটা দিনই বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ পারদ ঘোরাফেরা করতে পারে ২৯ ডিগ্রির আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নীচে।   (Utpal Sarkar)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 10:04 AM

এদিকে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী কয়েক ঘণ্টা পর্যন্ত ৪০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতায়। এই আবহে কলকাতায় সাময়িক ভাবে কয়েক ঘণ্টার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও আজ সারা দিনই কলকাতার আকাশ মেঘলা থাকবে। থেকে থেকে গোটা দিনই বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ পারদ ঘোরাফেরা করতে পারে ২৯ ডিগ্রির আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নীচে। (Utpal Sarkar)

3/4
নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আজও জারি খাতবে বৃষ্টি। পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হতে পারে ভারী বৃষ্টি। এরপর আগামিকালও দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে। তবে ভারী বৃষ্টি হবে না। তারপর ২১ জুলাই পর্যন্ত বৃষ্টি জারি থাকবে দক্ষিণে।   (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 10:04 AM

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আজও জারি খাতবে বৃষ্টি। পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হতে পারে ভারী বৃষ্টি। এরপর আগামিকালও দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে। তবে ভারী বৃষ্টি হবে না। তারপর ২১ জুলাই পর্যন্ত বৃষ্টি জারি থাকবে দক্ষিণে। (PTI)

4/4
এদিকে আজ উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে আজ। এই জেলাগুলিতে জারি থাকবে হলুদ সতর্কতা। এরপর ফের ১৯ জুলাই উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। ২০ এবং ২১ জুলাই জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।   (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 10:04 AM

এদিকে আজ উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে আজ। এই জেলাগুলিতে জারি থাকবে হলুদ সতর্কতা। এরপর ফের ১৯ জুলাই উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। ২০ এবং ২১ জুলাই জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। (AP)

Related Photos