WB Heavy Rain & Weather Forecast till 2nd July: জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা
সকাল থেকেই মুখ ভার আকাশের। উত্তর থেকে দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। এর মধ্যে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে। এই আবহে আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন একনজরে।
Published on: Jun 26, 2025 7:35 AM IST
1/5

Published on Jun 26, 2025 7:35 AM
এরপর থেকে ২ জুলাই পর্যন্ত উত্তর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টি জারি থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গে আপাতত কোথাও এই ক'দিনের জন্য সতর্কতা জারি করা হয়নি। তবে ১ জুন দক্ষিণের ২ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে উত্তরে এর মধ্যে বৃষ্টি বাড়বে। ২৮ তারিখ উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে আবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে সেদিন। (Hindustan Times)
2/5

Published on Jun 26, 2025 7:35 AM
আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এরই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও সব জেলায় আজ বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোনও সতর্কতা জারি করা হয়নি। (PTI)
3/5

Published on Jun 26, 2025 7:35 AM
এরপর ২৭ জুন রথযাত্রার দিনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে জেলায় জেলায়। সেদিন অবশ্য পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে না। এবার দিঘার জগন্নাথধামে প্রথমবারের মতো রথযাত্রার আয়োজন করা হয়েছে। তবে সেদিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে তাই জারি থাকবে হলুদ সতর্কতা। এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি থাকবে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে। (PTI)
4/5

Published on Jun 26, 2025 7:35 AM
আজ, ২৬ জুন, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি, সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ২৭ জুন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি, সর্বনিম্ন ২৭ ডিগ্রি। ২৮ জুন শহরের সর্বোচ্চ পারদ ৩১ ডিগ্রির ঘরেই থাকবে, সেদিন সর্বনিম্ন পারদ ঘোরাফেরা কবে ২৬ ডিগ্রির আশেপাশে। এরপর ২ জুলাই পর্যন্ত তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশেই ঘুরঘুর করবে। এবং সর্বিনিম্ন পারদ থাকতে পারে ২৭ ডিগ্রির ঘরে। (PTI)
5/5

Published on Jun 26, 2025 7:35 AM
E-Paper

