Suvendu Adhikari on Kashmir: মোদী সরকারের 'বিরোধিতা' করে ভ্রমণ পিপাসু বাঙালিদের উদ্দেশে বিতর্কিত বার্তা শুভেন্দুর
কেন্দ্রীয় সরকার চাইছে, কাশ্মীরে পর্যটন ও স্বাভাবিক অবস্থা ফিরে আসুক। তবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিতর্কিত বার্তা দিলেন ভ্রমণ পিপাসু বাঙালিদের। বললেন, কেউ যেন কাশ্মীরে না যান। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
Published on: Jul 12, 2025 11:52 AM IST
1/5

Published on Jul 12, 2025 11:52 AM
পহেলগাঁও জঙ্গি হামলার আবহে কেন্দ্রীয় সরকার দাবি করেছিল, কাশ্মীরের পর্যটন শিল্পে ধাক্কা দিতেই এই জঙ্গি হামলা করা হয়েছিল। কাশ্মীর উপত্যকায় উন্নয়ন থমকে দিয়ে ফের সন্ত্রাসবাদ ছড়িয়েও দেওয়াই এই হামলায় লক্ষ্য ছিল পাকিস্তানের। তবে এরই মাঝে আবার সোশ্যাল মিডিয়ায় একাংশ দাবি করেছিল, স্থানীয় কাশ্মীরি মুসলিমরাই জঙ্গিদের মদত করেছিল। এই আবহে কাশ্মীর বয়কটের ডাক উঠেছিল। এই সব বিতর্কের মাঝে এবার শুভেন্দু অধিকারী বললেন, বাংলার পর্যটকরা যেন মুসলিম অধ্যুষিত এলাকায় না যান। (PTI)
2/5

Published on Jul 12, 2025 11:52 AM
শুভেন্দু অধিকারী ১১ জুলাই বলেন, 'আমি দলের হয়ে কথা বলছি না। আমি একজন বিজেপি বিধায়ক হয়েও বলছি না। আমি বিতান অধিকারীর স্ত্রীর কান্না দেখেছি। জম্মু যান। জঙ্গিরা সাধারণ মানুষের ধর্ম জিজ্ঞেস করে খুন করেছিল। যদি ঘুরতে যেতে হয়, হিমাচলে যান, দেবভূমি উত্তরাখণ্ডে যান, ওড়িশায় যান। গোটা দেশ আছে। আগে তো জীবন। আগে সন্তান, বোন, মাদের রক্ষা করতে হবে।' (Hindustan Times)
3/5

Published on Jul 12, 2025 11:52 AM
উল্লেখ্য, বাঙালিরা যে ঘুরতে ভালোবাসে, তা সকলেরই জানা। এমনকী পহেলগাঁও জঙ্গি হামলায় প্রাণও হারিয়েছিলেন বাংলার পর্যটকরা, অল্পের জন্যে প্রাণে বেঁচেছিল বাংলার এক পরিবার। এই পরিস্থিতিতে এবার বাঙালিদের কাশ্মীর যেতে নিষেধ করছেন শুভেন্দু। তাঁর 'পরামর্শ', মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দুরা যাবেন না। (HT_PRINT)
4/5

Published on Jul 12, 2025 11:52 AM
শুভেন্দুর এহেন বক্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন। সেই সময় বাঙালিদের কাশ্মীরে যেতে বলেছিলেন মমতা। আর তার পালটা দাবি শুভেন্দুর। এই আবহে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস বলল, 'পহেলগাঁও হামলা করে জঙ্গিরা কাশ্মীরের অর্থনীতিকে পঙ্গু করতে চেয়েছিল। এবং শুভেন্দু তাদের ইচ্ছেই পূরণ করছেন। এটা খুবই লজ্জাজনক সামপ্রদায়িক উস্কানি। এই বিজেপিই চায় সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ সরিয়ে দিতে।' (HT_PRINT)
5/5

Published on Jul 12, 2025 11:52 AM
E-Paper

