WB Minister Controversy after Kasba incident: কসবা গণধর্ষণ কাণ্ডের আবহে এবার 'ছোট ঘটনা' বিতর্কে মমতার মন্ত্রী মানস

কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্রের পর এবার বিতর্কিত মন্তব্য রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার। আজ চিকিৎসকদের একটি অনুষ্ঠানে মন্ত্রী ‘ছোট ঘটনা’ মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেন। ঠিক কী বলেছেন মন্ত্রী?

Published on: Jul 1, 2025 2:58 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
আজ অনুষ্ঠানে মানস বলেন, 'পহেলগাঁও হামলার অভিযুক্তরা ধরা পড়েনি। আর বাংলার দিকে দেখুন। ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব উঠল। ঘটনা তো কত ঘটে। স্ত্রী প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে পাহাড় থেকে ঠেলে ফেলে দিচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মাতৃস্নেহে প্রতিটি ঘটনা সামলান। কে কী সমালোচনা করছে দেখবেন না। ধীরগতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা নিয়ে এগিয়ে চলুন।'  expand-iconView Photos in a new improved layout
Published on Jul 1, 2025 2:58 PM

আজ অনুষ্ঠানে মানস বলেন, 'পহেলগাঁও হামলার অভিযুক্তরা ধরা পড়েনি। আর বাংলার দিকে দেখুন। ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব উঠল। ঘটনা তো কত ঘটে। স্ত্রী প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে পাহাড় থেকে ঠেলে ফেলে দিচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মাতৃস্নেহে প্রতিটি ঘটনা সামলান। কে কী সমালোচনা করছে দেখবেন না। ধীরগতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা নিয়ে এগিয়ে চলুন।'

2/4
এরপর তাঁর এই মন্তব্য নিয়ে মানস ভুঁইয়াকে প্রশ্ন করা হয়, কোন ঘটনাকে তিনি 'ছোট' বলছেন? তার জবাবে রাজ্যের সেচমন্ত্রী বলেন, 'সবটাই।' তাঁর কথায়, 'সামান্য ঘটনা হয়েছে, তা নিয়ে হুড়োহুড়ি হচ্ছে। একটা জিনিস বিচার করবেন, মুখ্য়মন্ত্রী কোনও ঘটনা এড়িয়ে গিয়েছেন কি না। আরজি করের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় যা অ্যাকশন নিয়েছেন, তখন সিবিআই তার বাইরে এক ইঞ্চি এগোতে পারেনি।'   (Twitter)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 1, 2025 2:58 PM

এরপর তাঁর এই মন্তব্য নিয়ে মানস ভুঁইয়াকে প্রশ্ন করা হয়, কোন ঘটনাকে তিনি 'ছোট' বলছেন? তার জবাবে রাজ্যের সেচমন্ত্রী বলেন, 'সবটাই।' তাঁর কথায়, 'সামান্য ঘটনা হয়েছে, তা নিয়ে হুড়োহুড়ি হচ্ছে। একটা জিনিস বিচার করবেন, মুখ্য়মন্ত্রী কোনও ঘটনা এড়িয়ে গিয়েছেন কি না। আরজি করের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় যা অ্যাকশন নিয়েছেন, তখন সিবিআই তার বাইরে এক ইঞ্চি এগোতে পারেনি।' (Twitter)

3/4
কসবা গণধর্ষণকাণ্ডের আবহে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদরা একের পর এক আলটপকা মন্তব্য করে চলেছেন। এরই মাঝে এবার 'ছোট ঘটনা' বিতর্কে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। চিকিৎসক দিবসে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচিতে আজ মানস বলেন, ' ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব উঠল।' তবে কোন ঘটনাকে তিনি 'ছোট' বলেছেন, তা স্পষ্ট নয়।   (টুইটার)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 1, 2025 2:58 PM

কসবা গণধর্ষণকাণ্ডের আবহে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদরা একের পর এক আলটপকা মন্তব্য করে চলেছেন। এরই মাঝে এবার 'ছোট ঘটনা' বিতর্কে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। চিকিৎসক দিবসে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচিতে আজ মানস বলেন, ' ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব উঠল।' তবে কোন ঘটনাকে তিনি 'ছোট' বলেছেন, তা স্পষ্ট নয়। (টুইটার)

4/4
উল্লেখ্য, এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কসবা কাণ্ড নিয়ে বলেছিলেন, 'যদি একজন বন্ধু তাঁর বান্ধবীকে ধর্ষণ করে, সেখানে পুলিশ কী করতে পারে? সহপাঠী বা সহকর্মীরাই যেখানে অপরাধ করছে, সেখানে দায়িত্ব কার?' এদিকে কামারহাটির বিধায়ক মদন মিত্র আবার বলেছিলেন, 'মেয়েটা যদি না যেত তাহলে এমন ঘটনা হত না। যারা এই ঘটনা ঘটিয়েছে তাঁরা তো সুযোগেরই ব্যবহার করেছে।'  expand-iconView Photos in a new improved layout
Published on Jul 1, 2025 2:58 PM

উল্লেখ্য, এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কসবা কাণ্ড নিয়ে বলেছিলেন, 'যদি একজন বন্ধু তাঁর বান্ধবীকে ধর্ষণ করে, সেখানে পুলিশ কী করতে পারে? সহপাঠী বা সহকর্মীরাই যেখানে অপরাধ করছে, সেখানে দায়িত্ব কার?' এদিকে কামারহাটির বিধায়ক মদন মিত্র আবার বলেছিলেন, 'মেয়েটা যদি না যেত তাহলে এমন ঘটনা হত না। যারা এই ঘটনা ঘটিয়েছে তাঁরা তো সুযোগেরই ব্যবহার করেছে।'

Related Photos