WB Monsoon Rain Forecast till 28th June: সোমে ভারী বৃষ্টি ৬ জেলায়, পরপর ৪ দিন প্রবল বর্ষণ বাংলায়, কবে কোথায় ঝড় উঠবে?

সোমবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হবে। পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে একটি জেলায়। পরপর চারদিন বাংলার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়া বইবে কয়েকটি জেলায়। বর্ষার মধ্যেই আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।

Published on: Jun 22, 2025 8:33 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। বীরভূমের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 8:33 PM

সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। বীরভূমের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

2/6
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় (পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান) হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ভারী বৃষ্টি হবে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 8:33 PM

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় (পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান) হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ভারী বৃষ্টি হবে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

3/6
মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। ওই তিনটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 8:33 PM

মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। ওই তিনটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

4/6
বুধবার দক্ষিণবঙ্গের ১৩টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জারি করা হয়েছে কমলা সতর্কতা। ওই দুটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। ওই আটটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়া বইবে। বাকি সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 8:33 PM

বুধবার দক্ষিণবঙ্গের ১৩টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জারি করা হয়েছে কমলা সতর্কতা। ওই দুটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। ওই আটটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়া বইবে। বাকি সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

5/6
সোমবার উত্তরবঙ্গের চারটি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার) ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ারে জারি করা হয়েছে কমলা সতর্কতা। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার) হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 8:33 PM

সোমবার উত্তরবঙ্গের চারটি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার) ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ারে জারি করা হয়েছে কমলা সতর্কতা। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার) হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

6/6
মঙ্গলবার জলপাইগুড়ি; বুধবার দার্জিলিং ও কালিম্পং এবং বৃহস্পতিবার দার্জিলিঙের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। যেদিন যে জেলায় ভারী বৃষ্টি হবে, সেদিন সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 8:33 PM

মঙ্গলবার জলপাইগুড়ি; বুধবার দার্জিলিং ও কালিম্পং এবং বৃহস্পতিবার দার্জিলিঙের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। যেদিন যে জেলায় ভারী বৃষ্টি হবে, সেদিন সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Related Photos