WB Rain Forecast Alert Update till 11th June: ঝমঝমিয়ে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, কলকাতা সহ জেলায় জেলায় জারি সতর্কতা

কলকাতা সহ সব জেলাতেই ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে। এরই সঙ্গে বজ্রপাতের জন্য জারি আছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কোথাও না কোথাও বইবে ঝোড়ো বাতাস।

Published on: Jun 5, 2025 3:03 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
উত্তরবঙ্গে আজ সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে বিকেল থেকেই। এর জেরে সর্বত্র জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর ১১ জুন পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় বৃষ্টি জারি থাকবে। এদিকে নীচের তিন জেলাতেও বৃষ্টি হতে থাকবে। মাঝে শুধু ৮ এবং ৯ জুন বৃষ্টি নাও হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়।    (Hindustan Times)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 5, 2025 3:03 PM

উত্তরবঙ্গে আজ সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে বিকেল থেকেই। এর জেরে সর্বত্র জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর ১১ জুন পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় বৃষ্টি জারি থাকবে। এদিকে নীচের তিন জেলাতেও বৃষ্টি হতে থাকবে। মাঝে শুধু ৮ এবং ৯ জুন বৃষ্টি নাও হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। (Hindustan Times)

2/4
৫ জুন দুপুর থেকে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার একাধিক অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বীরভূম এবং নদিয়ায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।  (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 5, 2025 3:03 PM

৫ জুন দুপুর থেকে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার একাধিক অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বীরভূম এবং নদিয়ায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (AFP)

3/4
এদিকে ৬ জুন, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝোড়া হাওয়া বইতে পারে বিভিন্ন জেলায়। এদিকে ৬ তারিখ থেকে বৃষ্টি কিছুটা কমবে দক্ষিণঙ্গে। সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এরপর ৭ জুন হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 5, 2025 3:03 PM

এদিকে ৬ জুন, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝোড়া হাওয়া বইতে পারে বিভিন্ন জেলায়। এদিকে ৬ তারিখ থেকে বৃষ্টি কিছুটা কমবে দক্ষিণঙ্গে। সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এরপর ৭ জুন হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।

4/4
এরপর ৮ জুন বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। ৯ জুন বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। ১০ তারিখ বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। আর ১১ জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে অল্প বিস্তর।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 5, 2025 3:03 PM

এরপর ৮ জুন বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। ৯ জুন বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। ১০ তারিখ বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। আর ১১ জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে অল্প বিস্তর।

Related Photos