WB State Govt Employees DA Update: 'সরকারি কর্মীদের বকেয়া DA-র ২৫% দিতেই হবে' নবান্নে গেল চিঠি, কী করবে রাজ্য?

পশ্চিমবঙ্গের রাজ্য কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মিটিয়েই দিতে হবে - নবান্নে জোড়া চিঠি পৌঁছে গেল। পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকার কী করবে? তা নিয়েও মুখ খোলা হল।

Published on: Jun 30, 2025 9:50 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ২৭ জুনের মধ্যে রাজ্য সরকার বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে না দেওয়ায় ইতিমধ্যে মুখ্যসচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। আর আজ সশরীরে নবান্নে গিয়ে সেই নোটিশ দিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তিনি। (ছবি সৌজন্যে ফেসবুক) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 30, 2025 9:50 PM

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ২৭ জুনের মধ্যে রাজ্য সরকার বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে না দেওয়ায় ইতিমধ্যে মুখ্যসচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। আর আজ সশরীরে নবান্নে গিয়ে সেই নোটিশ দিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তিনি। (ছবি সৌজন্যে ফেসবুক)

2/5
ওই নোটিশে কনফেডারেশনের আইনজীবী ফিরদৌস শামিম দাবি করেছেন, গত ১৬ মে সুপ্রিম কোর্ট বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছিল, ইচ্ছাকৃতভাবে তার লঙ্ঘন করা হয়েছে। উল্লেখ্য, পঞ্চম বেতন কমিশনের আওতায় মোট যে পরিমাণ ডিএ বকেয়া ছিল, ছয় সপ্তাহের মধ্যে তার ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 30, 2025 9:50 PM

ওই নোটিশে কনফেডারেশনের আইনজীবী ফিরদৌস শামিম দাবি করেছেন, গত ১৬ মে সুপ্রিম কোর্ট বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছিল, ইচ্ছাকৃতভাবে তার লঙ্ঘন করা হয়েছে। উল্লেখ্য, পঞ্চম বেতন কমিশনের আওতায় মোট যে পরিমাণ ডিএ বকেয়া ছিল, ছয় সপ্তাহের মধ্যে তার ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel)

3/5
সেই আদালত অবমাননার নোটিশের প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশনের সাধারণ সম্পাদক হুংকার দিয়েছেন, 'আজ ডিএ মামলার আদালত অবমাননার নোটিশ মুখ্যসচিব এবং অর্থ সচিবের নামে প্রদান করা হল। (রাজ্য সরকারকে) ডিএ দিতেই হবে। পালিয়ে যাওয়ার কোনও পথ নেই।' উল্লেখ্য, ডিএ মামলায় প্রথম থেকেই যুক্ত আছে কনফেডারেশন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 30, 2025 9:50 PM

সেই আদালত অবমাননার নোটিশের প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশনের সাধারণ সম্পাদক হুংকার দিয়েছেন, 'আজ ডিএ মামলার আদালত অবমাননার নোটিশ মুখ্যসচিব এবং অর্থ সচিবের নামে প্রদান করা হল। (রাজ্য সরকারকে) ডিএ দিতেই হবে। পালিয়ে যাওয়ার কোনও পথ নেই।' উল্লেখ্য, ডিএ মামলায় প্রথম থেকেই যুক্ত আছে কনফেডারেশন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel)

4/5
বকেয়া ডিএয়ের দাবিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের অপর সংগঠনগুলিও সরব হয়েছে। আগামী ২১ জুলাই শহিদ মিনারে কর্মসূচির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ২১ জুলাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে শহিদ দিবস পালন করা হয়। বিধানসভা নির্বাচনের আগে শেষ ২১ জুলাইয়ের দিনই কর্মসূচির ঘোষণা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 30, 2025 9:50 PM

বকেয়া ডিএয়ের দাবিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের অপর সংগঠনগুলিও সরব হয়েছে। আগামী ২১ জুলাই শহিদ মিনারে কর্মসূচির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ২১ জুলাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে শহিদ দিবস পালন করা হয়। বিধানসভা নির্বাচনের আগে শেষ ২১ জুলাইয়ের দিনই কর্মসূচির ঘোষণা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel)

5/5
যদিও রাজ্য সরকারের দাবি, আদালত অবমাননা করা হয়নি। আদালত অবমাননার কোনও প্রশ্নই ওঠে না। কারণ সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই রাজ্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ প্রদানের জন্য যাতে ছয় মাস দেওয়া হয়, সেই আর্জি জানিয়েছে রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 30, 2025 9:50 PM

যদিও রাজ্য সরকারের দাবি, আদালত অবমাননা করা হয়নি। আদালত অবমাননার কোনও প্রশ্নই ওঠে না। কারণ সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই রাজ্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ প্রদানের জন্য যাতে ছয় মাস দেওয়া হয়, সেই আর্জি জানিয়েছে রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel)

Related Photos