WB Weather and Rain Forecast till 6th June: ভারী বৃষ্টি জারি থাকবে রাজ্যে, একলাফে অনেকটা পারদ চড়বে দক্ষিণবঙ্গে
আজ উত্তরবঙ্গে লাল সতর্কতা। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও মেঘাচ্ছন্ন আকাশ। এই আবহে ১ জুন জামাই ষষ্ঠীর দিনে কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া? এরপর ৬ জুন পর্যন্ত রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে?
Published on: May 31, 2025 3:16 PM IST
1/5

Published on May 31, 2025 3:16 PM
এরপর ২ জনু দক্ষিণবঙ্গের সব জেলাতেই অল্প বিস্তর বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর ৩ তারিখ বৃষ্টি কমবে। কলকাতায় আবহাওয়া শুষ্ক থাকবে। সেদিন শুধু বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও কোথাও। এরপর ফের ৬ জুন পর্যন্ত কলকাতা সহ সব জেলায় বৃষ্টি হতে পারে। এদিকে আগামী ২৪ ঘণ্টার পর থেকে উত্তরবঙ্গে চারদিনে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। এই আবহে গরম অনুভূত হবে। দিনের বেলায় আর্দ্রতা বাড়বে। বেশ ঘাম হবে। (Hindustan Times)
2/5

Published on May 31, 2025 3:16 PM
দূরে সরেছে নিম্নচাপ। তবে বর্ষা চলে এল বলে। এই আবহে ১ জুন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এরই সঙ্গে গরমও বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। (AFP)
3/5

Published on May 31, 2025 3:16 PM
১ জুন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রপাত সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এরই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। এই আবহে উত্তরবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। (Hindustan Times)
4/5

Published on May 31, 2025 3:16 PM
এদিকে ৬ জুন পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এর মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই উত্তরের কোথাও। এদিকে আগামী ২৪ ঘণ্টার পর থেকে উত্তরবঙ্গে চারদিনে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। এই আবহে গরম অনুভূত হবে। দিনের বেলায় আর্দ্রতা বাড়বে। বেশ ঘাম হবে। (Hindustan Times)
5/5

Published on May 31, 2025 3:16 PM
E-Paper

