Trump on India tariff latest update: শুল্ক উঠে যাবে? মোদী-পুতিন দেখা করতেই ট্রাম্প বললেন ‘ভারতের সঙ্গে সম্পর্ক ভালো’
ভারত নিয়ে কি সুর নরম করলেন ডোনাল্ড ট্রাম্প? লাগাতার হুমকির মধ্যেও ভারত যে মাথানত করেনি, উলটে রাশিয়া ও চিনের আরও কাছে এসেছে, তাতেই কিছুটা ডিফেন্সিভ হয়ে গেলেন? তেমনই ইঙ্গিত মিলল। কারণ এতদিন যেমন অ্যাটাকিং থাকতেন, তার থেকে অনেক রক্ষণাত্মক হয়ে কথা বললেন। তবে শুল্ক চাপানোর সিদ্ধান্তে অটল থেকেছেন।
Published on: Sept 3, 2025 6:59 AM IST
1/5
Published on Sept 3, 2025 6:59 AM
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, '(ওরা ব্যাপক পরিমাণে পাঠানোয়) ওই জিনিসপত্রগুলো এখানে তৈরি হত না। যা নেতিবাচক। কিন্তু আমরা ওদের কিছু পাঠাতাম না। কারণ ওরা আমাদের উপরে ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছিল।' আর সেই রেশ ধরে হারলে ডেভিডসনের উদাহরণ দেন মার্কিন প্রেসিডেন্ট। যে উদাহরণ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার-পর্ব চলাকালীনও একাধিকবার দিয়েছিলেন ট্রাম্প। (ছবি সৌজন্যে রয়টার্স)
2/5

Published on Sept 3, 2025 6:59 AM
ট্রাম্প বলতে থাকেন, ‘ভারত আমাদের উপর ব্যাপক পরিমাণে শুল্ক চাপায়। বিশ্বের প্রায় সর্বোচ্চ। ওরা এক নম্বরে আছে। তাই আমরা ওদের সঙ্গে তেমন বেশি ব্যবসা করছিলাম না। কিন্তু ওরা আমাদের সঙ্গে ব্যবসা করছিল। কারণ বোকার মতো আমরা ওদের উপরে বেশি পরিমাণে শুল্ক চাপাচ্ছিলাম না। তাই ওরা যা যা জিনিস তৈরি করে, তা ব্যাপক পরিমাণে আমাদের দেশে পাঠিয়ে দিত।’ (ছবি সৌজন্যে ব্লুমবার্গ)
3/5
Published on Sept 3, 2025 6:59 AM
এবার ওভাল অফিস থেকে ট্রাম্প দাবি করেন, হার্লে ডেভিডসন ভারতে মোটরসাইকেল বিক্রি করতে পারত না। কারণ ২০০ শতাংশ শুল্ক (আসলে ১০০ শতাংশ) চাপাত ভারত। তারপর হার্লে ডেভিডসন ভারতে যায় এবং একটি কারখানা তৈরি করে মোটরসাইকেল বিক্রি করতে থাকে। এখন আর ওদের শুল্ক দিতে হচ্ছে না। আর সেই কৌশলই আমেরিকা নিচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। (ছবি সৌজন্যে রয়টার্স)
4/5

Published on Sept 3, 2025 6:59 AM
তিনি দাবি করেন, আমেরিকায় হাজার-হাজার কোম্পানি আসছে। চিন, মেক্সিকো, কানাডার মতো দেশের গাড়ি সংস্থাগুলি আমেরিকায় নিজেদের কারখানা তৈরি করছে। সেটার নেপথ্যে রয়েছে দুটি কারণ। প্রথমত, ওরা আমেরিকায় থাকতে চায়। দ্বিতীয়ত, শুল্ক থেকে বেঁচে যেতে পারবে। এখানে গাড়ি তৈরি করলে শুল্ক দিতে হবে না। (ছবি সৌজন্যে এপি)
5/5

Published on Sept 3, 2025 6:59 AM
E-Paper

