Weather and Rain Prediction in WB: নিম্নচাপ সরছে! বৃষ্টির মেজাজ থাকবে কেমন? আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস রইল
গুটি গুটি পায়ে নিম্নচাপ যাচ্ছে কোনদিকে, আগামী ৭ দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে দেখে নিন। রইল পূর্বাভাস।
Published on: Jul 10, 2025 9:22 PM IST
1/7

Published on Jul 10, 2025 9:22 PM
আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এরই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও সব জেলায় আজ বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোনও সতর্কতা জারি করা হয়নি। (PTI)
2/7

Published on Jul 10, 2025 9:22 PM
গত কয়েক দিনে তেড়ে বৃষ্টিতে নাজেহাল হয়েছে বাংলার বহু এলাকা। শহর কলকাতার বহু জায়গায় দাঁড়িয়েছে জল। এবার কি আকাশ ফর্সা হবে? কালো মেঘের দাপট কি কমবে? আবহাওয়ার পূর্বাভাস বলছে, নিম্নচার গুটি গুটি পায়ে এগিয়েছে ঝাড়খণ্ডের দিকে। তবে বৃষ্টির হাত থেকে এই ভরা আষাঢ়ে এখনই রেহাই নেই! আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে, তা দেখে নিন। (AFP)
3/7

Published on Jul 10, 2025 9:22 PM
দূরে সরেছে নিম্নচাপ। তবে বর্ষা চলে এল বলে। এই আবহে ১ জুন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এরই সঙ্গে গরমও বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। (AFP)
4/7

Published on Jul 10, 2025 9:22 PM
সোম থেকে বুধ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া- সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বর্ষণ ও সঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কিছু এলাকায়। এরপর বুধেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বহু জায়গায়। (ফাইল ছবি, সৌজন্যে এপি)
5/7
Published on Jul 10, 2025 9:22 PM
শুক্র থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া- আগামিকাল ঝড় বৃষ্টি সঙ্গে করে শুক্রবার দক্ষিণবঙ্গের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। শনিবারও একই পূর্বাভাস রয়েছে। রবিবার ঝড় বৃষ্টি ও হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জায়গায়। (REUTERS)
6/7

Published on Jul 10, 2025 9:22 PM
উত্তরবঙ্গের আবহাওয়া শুক্র থেকে রবিবার- শুক্র, শনিবার উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে, এছাড়াও এই দিন ধঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে উপরোক্ত ৫ জেলায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/7

Published on Jul 10, 2025 9:22 PM
E-Paper

