উত্তরবঙ্গে তেড়ে বর্ষণ, দক্ষিণে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? রইল পূর্বাভাস
আবহাওয়ার পূর্বাভাসে দেখে নিন আগামী কয়েকদিন উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকতে চলেছে।
Published on: Jun 3, 2025 10:35 AM IST
1/4

Published on Jun 3, 2025 10:35 AM
ভ্যাপসা গরমে নাজেহার বাংলার দক্ষিণবঙ্গ। অন্যদিকে, উত্তরবঙ্গে মেজাজে এন্ট্রি নিয়ে নিয়েছে বর্ষা। প্রশ্ন উঠছে, দক্ষিণবঙ্গে অসহনীয় গরম কমবে কবে? দক্ষিণবঙ্গে বর্ষার দাপুটে ইনিংস শুরু হবে কবে? এই অবস্থায় সামনে এল বাংলার আবহাওয়ার আপডেট।
2/4

Published on Jun 3, 2025 10:35 AM
উত্তরবঙ্গের আবহাওয়া- অবিরাম বর্ষণে ভিজছে উত্তরবঙ্গ ও সিকিম। মঙ্গলবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে খাতায় কলমে বর্ষা এন্ট্রি নেওয়ার পর আজ দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। উত্তরের বাকি জেলাতেও ঈজ হতে পারে বৃষ্টি।
3/4

Published on Jun 3, 2025 10:35 AM
আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া- আবহাওয়ার রিপোর্ট বলছে, উত্তরবঙ্গে আজ কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া। এরপর বুধবার উত্তরের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে। উত্তরবঙ্গের নিচু এলাকাগুলিতে জল জমারও সম্ভাবনা থাকছে। দার্জিলিং ও কালিম্পংএর পার্বত্য অঞ্চলে রয়েছে ধস নামার সম্ভাবনা। আগামী তিন দিন প্রচুর পরিমাণ বৃ্ষ্টির সম্ভাবনা রয়েছে। (Hindustan Times)
4/4

Published on Jun 3, 2025 10:35 AM
E-Paper

