Weather Rain Update in WB:ফের দাপুটে ইনিংস নিয়ে আসছে বর্ষা! সোম থেকে ভারী বর্ষণের সম্ভাবনা কোথায় কোথায়?
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার একাধিক জায়গায়। দেখে নিন পূর্বাভাস।
Published on: Jul 13, 2025 8:27 AM IST
1/5

Published on Jul 13, 2025 8:27 AM
আবহাওয়ার পূর্বাভাস- এবার ঘূর্ণাবর্তের জেরে বাংলার একাধিক জায়গায় তেড়ে বর্ষণের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস বলছে, আজ রবিবার থেকে বজ্র বিদ্যুৎ সহ বর্ষণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, একটি অক্ষরেখা, রাজস্থান থেকে জামেশদপুর হয়ে, কাঁথির উপর দিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও পঞ্জাব ও উত্তর পূর্ব অসমে রয়েছে ২ টি ঘূর্ণাবর্ত। ছত্তিশগড়ে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
2/5

Published on Jul 13, 2025 8:27 AM
উত্তরবঙ্গে আবহাওয়া- উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী বর্ষণের সতর্কতা রয়েছে সোমবার। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে রবিবার ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। উত্তরের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। সোম থেকে ভারী বর্ষণ হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। বৃষ্টি চলতে পারে বুধ পর্যন্ত।
3/5

Published on Jul 13, 2025 8:27 AM
পাতে ইলিশ পড়ার মরশুমে সপ্তাহান্তে ফের একবার দাপুটে মেজাজে বর্ষা! সদ্য কিছুদিন আগেই ভারী বর্ষণে নাজেহাল হয়েছে বাংলার একটা বড় অংশের জনজীবন। এবার ফের একবার ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সোমবার থেকেই বাংলার একাধিক জায়গায় ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। দেখা যাক, কী বলছে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস।
4/5

Published on Jul 13, 2025 8:27 AM
দক্ষিণবঙ্গের পূর্বাভাস- রবিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। দুপুর থেকে বর্ষণের সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বহু জায়গায়। সপ্তাহের প্রথম দিনে, ব্যস্ততম সময়ে বৃষ্টি হতে পারে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলির বেশিরভাগ জায়গায় ভারী বর্ষণ হতে পারে। রবিবার থেকে আগামী ৫ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে। বৃষ্টির সঙ্গে দক্ষিণের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বজ্রবিদ্যফ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (ছবি সৌজন্যে এএফপি)
5/5

Published on Jul 13, 2025 8:27 AM
E-Paper

