Rain and Weather Forecast: আকাশ কালো করে ঝড় বৃষ্টির ইনিংস হবে শুরু! রাজ্যে বর্ষণের সম্ভাবনা কোথায় কোথায়?
আবহাওয়ার পূর্বাভাসে দেখে নিন আগামী কয়েকটা দিন বর্ষণের জলছবি কেমন থাকতে পারে রাজ্যে।
Published on: Jul 6, 2025 7:48 PM IST
1/4

Published on Jul 6, 2025 7:48 PM
সপ্তাহের ব্যস্ত শহর থেকে জেলার আকাশের মুখ ভার থাকার আভাস দিয়েছে আবহাওয়া দফতর। সোমবার থেকেই তেড়ে বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বহু এলাকায়। ফের একবার মুষলধার বর্ষণে ভিজতে পারে জেলাগুলির নানান জায়গায়। কারণ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এন্ট্রি নিয়েছে আরও এক নিম্নচাপ। এর জেরে বাংলার আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন।
2/4

Published on Jul 6, 2025 7:48 PM
নিম্নচাপের এন্ট্রি- বলা হচ্ছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবার বর্ষা দাপট দেখাতে পারে। নিম্নচাপের কারণে উত্তাল হতে পারে সমুদ্র। তারফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। এছাড়াও সোমবার দক্ষিণের প্রায় সব জেলাতেই সতর্কতা জারি রয়েছে। বাংলার দক্ষিণাংশে মূলত আকাশ মেঘলা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে সব জেলাতেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/4

Published on Jul 6, 2025 7:48 PM
কোথায় কোথায় বর্ষণের সম্ভাবনা- বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের প্রায় সব জেলাতেই। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণের প্রায় সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে বলে পূর্বাভাস রয়েছে। (AFP)
4/4

Published on Jul 6, 2025 7:48 PM
E-Paper

