Weather update of Rain Forecast in WB: ফের ক্রিজে নামছে নিম্নচাপ! কোন কোন জেলায় তেড়ে বর্ষণ? বর্ষার আবহাওয়ার খবর রইল

সোমবার থেকে ফের তেড়ে বর্ষণ রাজ্যের একাধিক জেলায়। কোথায় কোথায় বর্ষণ হবে? দেখে নিন।

Published on: Jul 14, 2025 9:26 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস- সোমবার দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর আজও রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি ৯ জেলায় বিক্ষিপ্ত বর্ষণের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থএকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাওয়ার কথা।    (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 14, 2025 9:26 AM

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস- সোমবার দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর আজও রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি ৯ জেলায় বিক্ষিপ্ত বর্ষণের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থএকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাওয়ার কথা। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

2/4
মঙ্গলেও বৃষ্টি- দক্ষিণবঙ্গে সোমবারের পর মঙ্গলবারেও চলবে বর্ষণ। মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে হলেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এদিকে, আগামী ৫ দিন মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়া অফিস বলছে, বর্ষার বৃষ্টিতে আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বহু জায়গা কম বেশি বৃষ্টিতে ভিজতে পারে সারা সপ্তাহ ধরে। expand-iconView Photos in a new improved layout
Published on Jul 14, 2025 9:26 AM

মঙ্গলেও বৃষ্টি- দক্ষিণবঙ্গে সোমবারের পর মঙ্গলবারেও চলবে বর্ষণ। মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে হলেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এদিকে, আগামী ৫ দিন মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়া অফিস বলছে, বর্ষার বৃষ্টিতে আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বহু জায়গা কম বেশি বৃষ্টিতে ভিজতে পারে সারা সপ্তাহ ধরে।

3/4
উত্তরবঙ্গের আবহাওয়া- সোমবার উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে সোমবারের জন্য। বর্ষণের পূর্বাভাস রয়েছে মঙ্গলবারও। সপ্তাহের দ্বিতীয় দিনে ভারী বর্ষণ হতে পারে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে।  (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 14, 2025 9:26 AM

উত্তরবঙ্গের আবহাওয়া- সোমবার উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে সোমবারের জন্য। বর্ষণের পূর্বাভাস রয়েছে মঙ্গলবারও। সপ্তাহের দ্বিতীয় দিনে ভারী বর্ষণ হতে পারে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। (ছবি সৌজন্যে পিটিআই)

4/4
ফের একবার বর্ষার ২২ গজে নিম্নচাপ! এবারও ধুন্ধুমার ব্যাটিংয়ের মেজাজে রয়েছে নিম্নচাপ। অন্তত তেমনই আভাস আবহাওয়া দফতর সূত্রে। এই নিম্নচাপের নেপথ্যে রয়েছে ঘূর্ণাবর্ত। আর সেই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গে নিম্নচাপের দাপট নিয়ে আসছে। সোমবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় তেড়ে বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে দেখে নিন বৃষ্টির মেজাজ! expand-iconView Photos in a new improved layout
Published on Jul 14, 2025 9:26 AM

ফের একবার বর্ষার ২২ গজে নিম্নচাপ! এবারও ধুন্ধুমার ব্যাটিংয়ের মেজাজে রয়েছে নিম্নচাপ। অন্তত তেমনই আভাস আবহাওয়া দফতর সূত্রে। এই নিম্নচাপের নেপথ্যে রয়েছে ঘূর্ণাবর্ত। আর সেই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গে নিম্নচাপের দাপট নিয়ে আসছে। সোমবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় তেড়ে বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে দেখে নিন বৃষ্টির মেজাজ!

Related Photos