Weather and Rain Forecast of West Bengal: 'খেল' দেখাচ্ছে নিম্নচাপ! বৃষ্টি কমতে পারে কবে থেকে? রইল আবহাওয়ার পূর্বাভাস
কলকাতা সহ জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া? রইল পূর্বাভাস।
Published on: Jul 8, 2025 9:22 AM IST
1/5

Published on Jul 8, 2025 9:22 AM
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, দক্ষিণবঙ্গে আজ বেশ কিছু জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বলা হচ্ছে, মঙ্গলবার বিকেল থেকে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যেতে পারে, কমতে পারে বৃষ্টি। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে, নেই ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে শনিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। । (ফাইল ছবি, সৌজন্যে এপি)
2/5
Published on Jul 8, 2025 9:22 AM
দক্ষিণবঙ্গের আবহাওয়া- গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপটির অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। এবার এইটি খুব ধীরে ধীরে এগোবে ঝাড়খন্ড এবং উত্তর ছত্রিশগড়ের দিকে। এদিকে, আজ দক্ষিণবঙ্গের তিন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। (REUTERS)
3/5

Published on Jul 8, 2025 9:22 AM
কলকাতার আবহাওয়া- আজ মঙ্গলবার কলকাতায় মূলত আকাশের মুখ ভার থাকবে! সম্ভবানা রয়েছে বিক্ষিপ্ত বর্ষণের। আজ শহরে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। সঙ্গে দমকা হাওয়াও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। (PTI)
4/5

Published on Jul 8, 2025 9:22 AM
সপ্তাহের ব্যস্ত দিনের সকাল থেকেই আকাশ কালো করে বর্ষণ। মঙ্গলের সকালে অঝোর বারিধারা সঙ্গে নিয়ে ঘু ভেঙেছে শহর কলকাতার। এদিকে, আবহাওয়া দফতর বলছে, গাঙ্গেয় পশ্চিমঙ্গের উপর রয়েছে নিম্মচাপ। তার ফলে আজ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির জলছবি কেমন থাকবে? কেমন থাকবে, উত্তরবঙ্গের আবহাওয়া? বর্ষণের সম্ভাবনা কোন কোন জেলায়? দেখে নিন।
5/5

Published on Jul 8, 2025 9:22 AM
E-Paper

