রবিবাসরীয় বর্ষণে বৃষ্টির নয়া ইনিংস শুরুর অপেক্ষায় বাংলা! ভিজতে চলেছে কোন কোন জেলা?
রবিবার থেকে বিভিন্ন জেলায় ফের বর্ষণ শুরু হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন।
Published on: Jun 21, 2025 11:06 AM IST
1/5

Published on Jun 21, 2025 11:06 AM
গত সপ্তাহে বুধ থেকেই অঝোর বর্ষণে ভিজেছে শহর কলকাতা থেকে জেলার বহু অংশ। মাঝের কয়েকদিন ভ্যাপসা গরমের অত্যিষ্ট হয়েছে দক্ষিণের বহু জেলার মানুষ। তবে এবার পূর্বভাস বলছে, রবিবার থেকে বাংলার বিভিন্ন অংশে অঝোরে বৃষ্টি হতে পারে। রবিবাসরীয় বৃষ্টি ইনিংস সহ আবহাওয়ার পূর্বাভাস দেখে নেওয়া যাক। (AFP)
2/5

Published on Jun 21, 2025 11:06 AM
উত্তরবঙ্গে সোমবার থেকে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃ্ষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদা, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বর্ষণ হতে পারে সোমবার। এছাড়া শনি ও রবিতেও উত্তরবঙ্গে বর্ষণের তোড় চলবে, বলে রয়েছে পূর্বাভাস। । (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5

Published on Jun 21, 2025 11:06 AM
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, রবিবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। ভিজবে কলকাতা। দক্ষিণবঙ্গের ৯ টি জেলায় আগামী সপ্তাহে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বহু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুতের ডাক। এমন বৃষ্টি হতে পারে কলকাতা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামে। । (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5

Published on Jun 21, 2025 11:06 AM
রবিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বুধবার থেকে টানা ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5

Published on Jun 21, 2025 11:06 AM
E-Paper

