মুম্বইয়ে বাড়ি কিনতে ১০৯ বছর টাকা জমাতে হবে সবথেকে বড়লোকদেরই! কলকাতায় কতদিন?

মুম্বইয়ে বাড়ি কিনতে ১০৯ বছরের সঞ্চয় লেগে যাবে সবথেকে ধনী পাঁচ শতাংশ পরিবারের। কলকাতায় কতদিন লাগবে? সেই তথ্যও জানানো হল। আর সেই সময়টা নেহাত কম নয়। তাও মুম্বইয়ের থেকে কলকাতায় তুলনামূলকভাবে বাড়ির দাম কম।

Published on: Jun 24, 2025 7:22 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
পশ্চিমবঙ্গের ধনীতম (শহুরে) পাঁচ শতাংশ মানুষ যদি কলকাতায় বাড়ি কিনতে চান, তাহলে ৩৯ বছরের সেভিংসের প্রয়োজন হবে - জাতীয় হাউজিং বোর্ডের পরিসংখ্যানে এমনই তথ্য উঠে এল। ওই পরিসংখ্যান অনুযায়ী, মুম্বইয়ে বাড়ি কিনতে ১০৯ বছরের সেভিংসের প্রয়োজন হবে। বেঙ্গালুরুর ক্ষেত্রে সেই সময়সীমা হল ৩৬ বছর। ওড়িশার ভুবনেশ্বরের ক্ষেত্রে আবার ৫৩ বছরের সেভিংস লাগবে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 7:22 PM

পশ্চিমবঙ্গের ধনীতম (শহুরে) পাঁচ শতাংশ মানুষ যদি কলকাতায় বাড়ি কিনতে চান, তাহলে ৩৯ বছরের সেভিংসের প্রয়োজন হবে - জাতীয় হাউজিং বোর্ডের পরিসংখ্যানে এমনই তথ্য উঠে এল। ওই পরিসংখ্যান অনুযায়ী, মুম্বইয়ে বাড়ি কিনতে ১০৯ বছরের সেভিংসের প্রয়োজন হবে। বেঙ্গালুরুর ক্ষেত্রে সেই সময়সীমা হল ৩৬ বছর। ওড়িশার ভুবনেশ্বরের ক্ষেত্রে আবার ৫৩ বছরের সেভিংস লাগবে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

2/5
জাতীয় হাউজিং বোর্ডের তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, সেটা বিভিন্ন উপায়ে বের করা হয়েছে। কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পাঁচ শতাংশ ধনীতম পরিবারের গড় আয় এবং সেখানকার সবথেকে শহরের ১,১৮৪ স্কোয়ার ফুটের বাড়ির দামের মধ্যে তুলনা করা হয়েছে। আর সেভিংসের হার ধরা হয়েছে ৩০.২ শতাংশ। অর্থাৎ ১০০ টাকা আয় করলে ৩০.২ টাকা সঞ্চয় করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 7:22 PM

জাতীয় হাউজিং বোর্ডের তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, সেটা বিভিন্ন উপায়ে বের করা হয়েছে। কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পাঁচ শতাংশ ধনীতম পরিবারের গড় আয় এবং সেখানকার সবথেকে শহরের ১,১৮৪ স্কোয়ার ফুটের বাড়ির দামের মধ্যে তুলনা করা হয়েছে। আর সেভিংসের হার ধরা হয়েছে ৩০.২ শতাংশ। অর্থাৎ ১০০ টাকা আয় করলে ৩০.২ টাকা সঞ্চয় করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

3/5
সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জাতীয় হাউজিং বোর্ডের পরিসংখ্যানে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের ধনীতম পাঁচ শতাংশ পরিবারের গড় বার্ষিক আয় হল ৮.২ লাখ টাকা। ৩০.২ শতাংশ সঞ্চয় করবেন বলে ধরলে বছরে ২.৫ লাখ টাকার মতো বাঁচবে। আর কলকাতায় ১,১৮৪ স্কোয়ার ফুটের বাড়ির দাম মোটামুটি ৯৭ লাখ টাকার মতো পড়বে। সেই নিরিখে বাড়ি কিনতে ৩৯ বছরের সেভিংস লাগবে। (ছবি সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 7:22 PM

সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জাতীয় হাউজিং বোর্ডের পরিসংখ্যানে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের ধনীতম পাঁচ শতাংশ পরিবারের গড় বার্ষিক আয় হল ৮.২ লাখ টাকা। ৩০.২ শতাংশ সঞ্চয় করবেন বলে ধরলে বছরে ২.৫ লাখ টাকার মতো বাঁচবে। আর কলকাতায় ১,১৮৪ স্কোয়ার ফুটের বাড়ির দাম মোটামুটি ৯৭ লাখ টাকার মতো পড়বে। সেই নিরিখে বাড়ি কিনতে ৩৯ বছরের সেভিংস লাগবে। (ছবি সৌজন্যে এএফপি)

4/5
ওই পরিসংখ্যান অনুযায়ী, মহারাষ্ট্রের ধনীতম পাঁচ শতাংশ পরিবারের বার্ষিক গড় আয় হল ১০.৭ শতাংশ। বছরে গড়ে ৩.২ লাখ টাকা সঞ্চয় করতে পারবে। সেখানে ওরকম বাড়ির দাম হল ৩ কোটি ৫৪ লাখ টাকা। ফলে ১০৯ বছরের সঞ্চয় দিয়ে ১,১৮৪ স্কোয়ার ফুটের বাড়ি কিনতে পারবেন তাঁরা। আবার গুরুগ্রামে বাড়ি কিনতে হরিয়ানার পাঁচ শতাংশ ধনীতম পরিবারের ৬৪ বছর লেগে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 7:22 PM

ওই পরিসংখ্যান অনুযায়ী, মহারাষ্ট্রের ধনীতম পাঁচ শতাংশ পরিবারের বার্ষিক গড় আয় হল ১০.৭ শতাংশ। বছরে গড়ে ৩.২ লাখ টাকা সঞ্চয় করতে পারবে। সেখানে ওরকম বাড়ির দাম হল ৩ কোটি ৫৪ লাখ টাকা। ফলে ১০৯ বছরের সঞ্চয় দিয়ে ১,১৮৪ স্কোয়ার ফুটের বাড়ি কিনতে পারবেন তাঁরা। আবার গুরুগ্রামে বাড়ি কিনতে হরিয়ানার পাঁচ শতাংশ ধনীতম পরিবারের ৬৪ বছর লেগে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

5/5
পরিসংখ্যান অনুযায়ী, বিহারের পাটনায় ৫৩ বছরের সঞ্চয়ের প্রয়োজন হবে। গুজরাটের আমদাবাদের ক্ষেত্রে লাগবে ৩৮ বছরের সঞ্চয়। তামিলনাড়ুর চেন্নাইয়ের ক্ষেত্রে ৩৭ বছরের সঞ্চয় লাগবে। দিল্লি (দিল্লি), লখনউ (উত্তরপ্রদেশ), দেরাদুন (উত্তরাখণ্ড), রাঁচি (ঝাড়খণ্ড), গুয়াহাটির (অসম) ক্ষেত্রে যথাক্রমে ৩৫ বছর, ৩৩ বছর, ৩০ বছর, ২৯ বছর এবং ২৭ বছর সময় লাগবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 7:22 PM

পরিসংখ্যান অনুযায়ী, বিহারের পাটনায় ৫৩ বছরের সঞ্চয়ের প্রয়োজন হবে। গুজরাটের আমদাবাদের ক্ষেত্রে লাগবে ৩৮ বছরের সঞ্চয়। তামিলনাড়ুর চেন্নাইয়ের ক্ষেত্রে ৩৭ বছরের সঞ্চয় লাগবে। দিল্লি (দিল্লি), লখনউ (উত্তরপ্রদেশ), দেরাদুন (উত্তরাখণ্ড), রাঁচি (ঝাড়খণ্ড), গুয়াহাটির (অসম) ক্ষেত্রে যথাক্রমে ৩৫ বছর, ৩৩ বছর, ৩০ বছর, ২৯ বছর এবং ২৭ বছর সময় লাগবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Related Photos