Pakistan Army on Trump-Munir Lunch Meet: কী নিয়ে কথা হল লাঞ্চে? ট্রাম্প-মুনির বৈঠক নিয়ে মুখ খুলল পাকিস্তানি সেনা

মুনিরকে হোয়াইট হাউজে ডেকে খাওয়ানো নিয়ে ট্রাম্প বলেন, ‘আসিম মুনিরকে এখানে আমন্ত্রণে কারণ হল, যুদ্ধে না যাওয়ার জন্য তাঁকে আমি ধন্যবাদ জানাতে চেয়েছিলাম…’ আর এই বৈঠক নিয়ে পাকিস্তানি সেনার তরফ থেকে কী বিবৃতি জারি করা হল?

Published on: Jun 19, 2025 1:21 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
পাকিস্তানি সেনার আইএসপিআর এক বিবৃতিতে এই বৈঠক নিয়ে বলেছে, 'আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের চলমান প্রচেষ্টার প্রশংসা করেন রাষ্ট্রপতি ট্রাম্প। আমেরিকা ও পাকিস্তান, দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ-বিরোধী শক্তিশালী সহযোগিতার প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। সন্ত্রাসবাদ-বিরোধী ক্ষেত্রে পাকিস্তানকে অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প।'  (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 1:21 PM

পাকিস্তানি সেনার আইএসপিআর এক বিবৃতিতে এই বৈঠক নিয়ে বলেছে, 'আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের চলমান প্রচেষ্টার প্রশংসা করেন রাষ্ট্রপতি ট্রাম্প। আমেরিকা ও পাকিস্তান, দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ-বিরোধী শক্তিশালী সহযোগিতার প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। সন্ত্রাসবাদ-বিরোধী ক্ষেত্রে পাকিস্তানকে অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প।' (AP)

2/5
এর আগে মুনিরকে হোয়াইট হাউজে ডেকে খাওয়ানো নিয়ে ট্রাম্প বলেন, 'আসিম মুনিরকে এখানে আমন্ত্রণে কারণ হল, যুদ্ধে না যাওয়ার জন্য তাঁকে আমি ধন্যবাদ জানাতে চেয়েছিলাম... প্রধানমন্ত্রী মোদী কিছুক্ষণ আগেই চলে গেছেন (কানাডার জি৭ সম্মেলন থেকে) এবং আমরা ভারতের সাথে এবং পাকিস্তানের সাথেও একটি বাণিজ্য চুক্তি করছি... আমি খুব খুশি। দু'জন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি যুদ্ধ চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা দুটি বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশ। আজ তাঁর (ফিল্ড মার্শাল মুনির) সাথে দেখা করে আমি সম্মানিত বোধ করছি।'  (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 1:21 PM

এর আগে মুনিরকে হোয়াইট হাউজে ডেকে খাওয়ানো নিয়ে ট্রাম্প বলেন, 'আসিম মুনিরকে এখানে আমন্ত্রণে কারণ হল, যুদ্ধে না যাওয়ার জন্য তাঁকে আমি ধন্যবাদ জানাতে চেয়েছিলাম... প্রধানমন্ত্রী মোদী কিছুক্ষণ আগেই চলে গেছেন (কানাডার জি৭ সম্মেলন থেকে) এবং আমরা ভারতের সাথে এবং পাকিস্তানের সাথেও একটি বাণিজ্য চুক্তি করছি... আমি খুব খুশি। দু'জন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি যুদ্ধ চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা দুটি বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশ। আজ তাঁর (ফিল্ড মার্শাল মুনির) সাথে দেখা করে আমি সম্মানিত বোধ করছি।' (AFP)

3/5
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে হোয়াইট হাউজে মধ্যাহ্নভোজে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে হোয়াইট হাউজের মুখপাত্র জানিয়ে দেন, মার্কিন প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার প্রস্তাব দিয়েছেন ফিল্ড মার্শাল আসিম মুনির। তাই তাঁকে আমন্ত্রণ করা হয়েছে হোয়াইট হাউজে। এরই মাঝে এই নিয়ে মুখ খুলেছেন ট্রাম্প নিজেও। এবার এই বৈঠক নিয়ে মুখ খুলল পাকিস্তানি সেনাও।  (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 1:21 PM

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে হোয়াইট হাউজে মধ্যাহ্নভোজে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে হোয়াইট হাউজের মুখপাত্র জানিয়ে দেন, মার্কিন প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার প্রস্তাব দিয়েছেন ফিল্ড মার্শাল আসিম মুনির। তাই তাঁকে আমন্ত্রণ করা হয়েছে হোয়াইট হাউজে। এরই মাঝে এই নিয়ে মুখ খুলেছেন ট্রাম্প নিজেও। এবার এই বৈঠক নিয়ে মুখ খুলল পাকিস্তানি সেনাও। (AFP)

4/5
এর আগে ১৪ জুন মার্কিন সেনা দিবসের অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করেছিল কংগ্রেস। যদিও পরে হোয়াইট হাউজ স্পষ্ট করে দেয়, কোনও সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি মুনিরকে। তবে মুনিরকে শেষ পর্যন্ত লাঞ্চে ডাকেন ট্রাম্প। এবং সেই লাঞ্চের টিকিট পেতে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার পথে হাঁটলেন মুনির।  (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 1:21 PM

এর আগে ১৪ জুন মার্কিন সেনা দিবসের অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করেছিল কংগ্রেস। যদিও পরে হোয়াইট হাউজ স্পষ্ট করে দেয়, কোনও সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি মুনিরকে। তবে মুনিরকে শেষ পর্যন্ত লাঞ্চে ডাকেন ট্রাম্প। এবং সেই লাঞ্চের টিকিট পেতে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার পথে হাঁটলেন মুনির। (AP)

5/5
এদিকে হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'দুর্দান্ত মানুষ' হিসাবে বর্ণনা করেছেন ট্রাম্প। এরই সঙ্গে ফের তিনি জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে শীঘ্রই একটি বাণিজ্য চুক্তি হবে। সঙ্গে ভারত-পাক সংঘাত বন্ধের প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'আমি যুদ্ধ বন্ধ করেছি ... আমি পাকিস্তানকে ভালোবাসি। আমি মনে করি মোদী একজন চমৎকার মানুষ। গতকাল রাতে তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলেছি। কিন্তু আমি পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ বন্ধ করিয়েছি আমিই।' (Bloomberg)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 1:21 PM

এদিকে হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'দুর্দান্ত মানুষ' হিসাবে বর্ণনা করেছেন ট্রাম্প। এরই সঙ্গে ফের তিনি জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে শীঘ্রই একটি বাণিজ্য চুক্তি হবে। সঙ্গে ভারত-পাক সংঘাত বন্ধের প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'আমি যুদ্ধ বন্ধ করেছি ... আমি পাকিস্তানকে ভালোবাসি। আমি মনে করি মোদী একজন চমৎকার মানুষ। গতকাল রাতে তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলেছি। কিন্তু আমি পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ বন্ধ করিয়েছি আমিই।' (Bloomberg)

Related Photos