রাশি অনুযায়ী শাশুড়িকে কী উপহার দেওয়া সম্পর্কে আনবে মধুরতা! কী বলছে জ্যোতিষ মত
রাশি অনুযায়ী জামাইষষ্ঠীতে শাশুড়িদের কী জিনিস উপহার দিলে, তা সম্পর্ক ও বাড়ির জন্য শুভ হবে, জেনে নিন এখান থেকে।
Updated on: May 31, 2025 12:50 PM IST
1/13

Updated on May 31, 2025 12:50 PM
১ জুন রবিবার পালিত হবে জামাইষষ্ঠীর অনুষ্ঠান। জামাইষষ্ঠী হল পারিবারিক মেলবন্ধনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্বশুরবাড়ি থেকে জামাইদের অনেক কিছু উপহার দেওয়া হয়। তেমনই জামাইরাও শ্বশুরবাড়িতে নানারকম উপহার নিয়ে যায়, তবে বিশেষ জিনিস আদান-প্রদান হয় শাশুড়ি ও জামাইয়ের মধ্যে। কারণ জামাইরা শাশুড়িকে বিশেষ উপহার তুলে দেন আর শাশুড়িরা জামাইকে আদর আপ্যায়ন করেন, তাঁদের জন্য বিভিন্ন রকম সুস্বাদু পদ রান্না করে তাঁদের তুষ্ট করেন। যদি জ্যোতিষ মতে শাশুড়ি মাকে উপহার দেওয়া যায়, তাহলে তা বাড়ির জন্য আরও বেশি ভালো হবে। আসুন জেনে নিই রাশি অনুসারে কী উপহার দেওয়া শুভ হবে।
2/13

Updated on May 31, 2025 12:50 PM
যদি আপনার শাশুড়ি মেষ রাশির জাতিকা হয়, তাহলে তাঁকে কোনও রান্নার জিনিস যেমন মিক্সার গ্রাইন্ডার বা গাড়ির কোনও জিনিস উপহার দিতে পারেন।
3/13

Updated on May 31, 2025 12:50 PM
যাঁদের শাশুড়িরা মিথুন রাশির জাতিকা, তাঁদের ইলেকট্রনিক্স কোনও জিনিস দেওয়া শুভ হবে, বিশেষ করে মোবাইল ফোন।
4/13

Updated on May 31, 2025 12:50 PM
যাঁদের শাশুড়ি কর্কট রাশির জাতিকা, তাঁদের ঘর সাজাবার কোনও জিনিস উপহার দিতে পারেন।
5/13

Updated on May 31, 2025 12:50 PM
যাঁদের শাশুড়ি সিংহ রাশির জাতিকা, তাঁদের এমন কোনও জিনিস উপহার দিন, যেটা তাঁদের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হয়।
6/13

Updated on May 31, 2025 12:50 PM
যাঁদের শাশুড়িরা তুলা রাশির জাতিকা, তাঁদের প্রসাধন সামগ্রী কিংবা কাপড় উপহার দিতে পারেন।
7/13

Updated on May 31, 2025 12:50 PM
কন্যা রাশির জাতিকা হলে আপনার শাশুড়িকে গ্রিন টি হ্যাম্পার, হেডফোন এই ধরনের কোনও কিছু দিতে পারেন।
8/13

Updated on May 31, 2025 12:50 PM
যাঁদের শাশুড়ি বৃষ রাশির জাতিকা, তারা তাঁদের শাশুড়িকে কোনও সুগন্ধি পারফিউম দিতে পারেন।
9/13

Updated on May 31, 2025 12:50 PM
আপনার শাশুড়ি বৃশ্চিক রাশির জাতিকা হলে তাঁকে রান্নাঘরের বা ঘরের জন্যে ব্যবহৃত কোনও যন্ত্রপাতি উপহার দিতে পারেন, যেমন এসি ফ্রিজ বা পাখা এ ধরনের জিনিস দিতে পারেন।
10/13

Updated on May 31, 2025 12:50 PM
যদি আপনার শাশুড়ি মকর রাশির জাতিকা হন, তাহলে তাঁকে দামী চা পাতা কফি বা চকলেট ইত্যাদি উপহার দিতে পারেন।
11/13

Updated on May 31, 2025 12:50 PM
আপনার শাশুড়ি কুম্ভ রাশির জাতিকা হলে তাঁকে নীল রংয়ের কোনও পোশাক বা চকলেট উপহার দিতে পারেন।
12/13

Updated on May 31, 2025 12:50 PM
যদি আপনার শাশুড়ি ধনু রাশির জাতিকা হন তাহলে তাকে পুজোতে লাগে এই ধরনের কোনও জিনিস উপহার দিতে পারেন। কিংবা কোনও ধার্মিক বই উপহার দিতে পারেন।
13/13

Updated on May 31, 2025 12:50 PM
E-Paper

