হাতে দুটো আয়ুরেখা থাকা শুভ না অশুভ? পরিবারে এমন ব্যক্তি থাকলে কী হয়?

হাতের রেখাই আমাদের ভূত ভবিষ্যতের অনেকটা নিয়ন্ত্রণ করছে বলে মনে করা হয়। হাতের রেখার সবার একরকম হয় না। খুব সূক্ষ্ম হলেও কিছু না কিছু তফাত সেখানে থাকে। আর এই তফাতের উপরই নির্ভর করে জীবনের গতি।

Published on: Jun 13, 2025 6:50 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
মেয়েদের হাতে দুটো আয়ুরেখা থাকলে শাস্ত্র বলছে, তাঁর ধনী বা সম্পদশালী পরিবারের বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল। এমন মেয়েরা প্রচুর প্রাণশক্তিসম্পন্ন হয়ে থাকে। পাশাপাশি এদের মধ্যে সংসারকে আগলে রাখার প্রবণতাও বেশি হয়। সংসারে সুখ, শান্তি বজায় রাখার জন্য প্রাণপাত করে থাকেন এমন আয়ুরেখাসম্পন্ন নারীরা। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 13, 2025 6:50 PM

মেয়েদের হাতে দুটো আয়ুরেখা থাকলে শাস্ত্র বলছে, তাঁর ধনী বা সম্পদশালী পরিবারের বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল। এমন মেয়েরা প্রচুর প্রাণশক্তিসম্পন্ন হয়ে থাকে। পাশাপাশি এদের মধ্যে সংসারকে আগলে রাখার প্রবণতাও বেশি হয়। সংসারে সুখ, শান্তি বজায় রাখার জন্য প্রাণপাত করে থাকেন এমন আয়ুরেখাসম্পন্ন নারীরা।

2/6
হাতের রেখার বেশ কিছু ভাগ রয়েছে। এর মধ্যে অন্যতম হল আয়ুরেখা, শিরোরেখা, হৃদয়রেখা, ভাগ্যরেখা, বিবাহরেখা, বুধরেখা। এগুলির মধ্যে অনেকের হাতে দুটো আয়ুরেখা থাকে। আয়ুরেখা আমাদের জীবনের সময়সীমা নির্ধারণ করে দেয়। বাম বা ডান, যে কোনও হাতেই দুটো করে আয়ুরেখা থাকতে পারে। আর এর ভালো ও খারাপ দুরকম প্রভাবই জীবনে দেখা দেয়। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 13, 2025 6:50 PM

হাতের রেখার বেশ কিছু ভাগ রয়েছে। এর মধ্যে অন্যতম হল আয়ুরেখা, শিরোরেখা, হৃদয়রেখা, ভাগ্যরেখা, বিবাহরেখা, বুধরেখা। এগুলির মধ্যে অনেকের হাতে দুটো আয়ুরেখা থাকে। আয়ুরেখা আমাদের জীবনের সময়সীমা নির্ধারণ করে দেয়। বাম বা ডান, যে কোনও হাতেই দুটো করে আয়ুরেখা থাকতে পারে। আর এর ভালো ও খারাপ দুরকম প্রভাবই জীবনে দেখা দেয়।

3/6
সারা জীবন ধরেই এদের প্রবল আত্মবিশ্বাস থাকে। সেই আত্মবিশ্বাসে কখনও চিড় ধরে না। যে কারণে কারও বিপদ হলেও এদের এগিয়ে যেতে দেখা যায়। আবার নিজে সমস্যায় পড়লেও সেই সমস্যা কাটিয়ে উঠতে পারেন সহজে। এই ধরনের মানুষরা অন্যদের সমস্যায় এগিয়ে আসেন। তাদের সাহায্য করেন। কেউ ভেঙে পড়লে তাকে উৎসাহ জোগান। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 13, 2025 6:50 PM

সারা জীবন ধরেই এদের প্রবল আত্মবিশ্বাস থাকে। সেই আত্মবিশ্বাসে কখনও চিড় ধরে না। যে কারণে কারও বিপদ হলেও এদের এগিয়ে যেতে দেখা যায়। আবার নিজে সমস্যায় পড়লেও সেই সমস্যা কাটিয়ে উঠতে পারেন সহজে। এই ধরনের মানুষরা অন্যদের সমস্যায় এগিয়ে আসেন। তাদের সাহায্য করেন। কেউ ভেঙে পড়লে তাকে উৎসাহ জোগান।

4/6
এমন ব্যক্তি প্রায়ই হঠকারী সিদ্ধান্ত নেন। ভবিষ্যতে কী হবে বা হতে পারে, তা আগে থেকে ভেবে সেই মতো কাজ করেন না। ফলে কখনও কখনও প্রবল সমস্যায় পড়েন। অথবা কখনও আবার ভাগ্য সহায় হলে প্রচুর উপকারিতা পান। যেকোনও ঝুঁকির কাজ করতে ভালোবাসেন এই ধরনের ব্যক্তিরা। তিনি জানেন, তাঁকে রক্ষা করার জন্য তাঁর পরিবার রয়েছে তাঁর পিছনে। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 13, 2025 6:50 PM

এমন ব্যক্তি প্রায়ই হঠকারী সিদ্ধান্ত নেন। ভবিষ্যতে কী হবে বা হতে পারে, তা আগে থেকে ভেবে সেই মতো কাজ করেন না। ফলে কখনও কখনও প্রবল সমস্যায় পড়েন। অথবা কখনও আবার ভাগ্য সহায় হলে প্রচুর উপকারিতা পান। যেকোনও ঝুঁকির কাজ করতে ভালোবাসেন এই ধরনের ব্যক্তিরা। তিনি জানেন, তাঁকে রক্ষা করার জন্য তাঁর পরিবার রয়েছে তাঁর পিছনে।

5/6
দুটো আয়ুরেখা থাকা মানেই একজন ভীষণ ভাগ্যবান, তা কিন্তু নয়। তবে একজনের আয়ুরেখা ডান বা বাম, যে হাতেই থাকুক, তিনি তার পরিবারের সদস্যদের থেকে বেশি সাহায্য পেয়ে থাকেন। বিভিন্ন কঠিন কাজে নিয়মিত তাঁর পাশে থাকেন তাঁর আত্মীয়রা।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 13, 2025 6:50 PM

দুটো আয়ুরেখা থাকা মানেই একজন ভীষণ ভাগ্যবান, তা কিন্তু নয়। তবে একজনের আয়ুরেখা ডান বা বাম, যে হাতেই থাকুক, তিনি তার পরিবারের সদস্যদের থেকে বেশি সাহায্য পেয়ে থাকেন। বিভিন্ন কঠিন কাজে নিয়মিত তাঁর পাশে থাকেন তাঁর আত্মীয়রা।

6/6
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 13, 2025 6:50 PM

পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Related Photos