কবে থেকে কীভাবে শুরু হল জামাইষষ্ঠী পালনের প্রথা? এর নেপথ্যে আছে কোন কাহিনি!

কীভাবে শুরু হল জামাই ষষ্ঠী পালনের প্রথা, এবার কবে পড়ছে জামাইষষ্ঠী, জেনে নিন এখান থেকে।

Published on: May 28, 2025 12:35 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একসময় সংস্কার ছিল বিবাহিত মেয়ে যতদিন না পর্যন্ত পুত্রবতী না হচ্ছে, ততদিন পর্যন্ত তার বাবা-মা কন্যা গৃহে পা রাখবেন না, মেয়ের শ্বশুর বাড়িতে জলও গ্রহণ করবেন না। বাবা-মাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হত মেয়েকে দেখার জন্য। সেই সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীকে বেছে নেওয়া হয় জামাইষষ্ঠী হিসাবে৷ যেখানে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে সমাদর করা হবে ও মেয়ের মুখ দর্শনও হবে। আবার সেই সঙ্গে মা ষষ্ঠীর পুজো করে তাঁকে প্রসন্ন করে মেয়ে যাতে শীঘ্র পুত্রমুখ দর্শন করাতে পারে, তাঁর জন্য শুরু হয় জামাইষষ্ঠীর এই প্রথা। (pixabay)expand-iconView Photos in a new improved layout
Published on May 28, 2025 12:35 PM

ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একসময় সংস্কার ছিল বিবাহিত মেয়ে যতদিন না পর্যন্ত পুত্রবতী না হচ্ছে, ততদিন পর্যন্ত তার বাবা-মা কন্যা গৃহে পা রাখবেন না, মেয়ের শ্বশুর বাড়িতে জলও গ্রহণ করবেন না। বাবা-মাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হত মেয়েকে দেখার জন্য। সেই সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীকে বেছে নেওয়া হয় জামাইষষ্ঠী হিসাবে৷ যেখানে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে সমাদর করা হবে ও মেয়ের মুখ দর্শনও হবে। আবার সেই সঙ্গে মা ষষ্ঠীর পুজো করে তাঁকে প্রসন্ন করে মেয়ে যাতে শীঘ্র পুত্রমুখ দর্শন করাতে পারে, তাঁর জন্য শুরু হয় জামাইষষ্ঠীর এই প্রথা। (pixabay)

2/5
বাঙালির ঘরে-ঘরে জামাইষষ্ঠীর উৎসব অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে পালিত হয়। জামাইষষ্ঠী কেবল একটি উৎসব নয়, বরং দুই পরিবারের মধ্যে ভালোবাসা এবং সুন্দর বন্ধনের প্রকাশ। expand-iconView Photos in a new improved layout
Published on May 28, 2025 12:35 PM

বাঙালির ঘরে-ঘরে জামাইষষ্ঠীর উৎসব অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে পালিত হয়। জামাইষষ্ঠী কেবল একটি উৎসব নয়, বরং দুই পরিবারের মধ্যে ভালোবাসা এবং সুন্দর বন্ধনের প্রকাশ।

3/5
জামাইষষ্ঠীর দিনে শাশুড়িরা তার বাড়িতে দেবী ষষ্ঠীর পুজো করেন এবং এই সময়ে তিনি দেবী ষষ্ঠীর উদ্দেশ্যে পাঁচ ধরণের ফল, ফুল, গোটা চাল এবং সিঁদুর নিবেদন করেন। এরপর শাশুড়ি জামাইকে ৫ ফল ও মিষ্টি, প্রদীপ, ইত্যাদি দিয়ে বরণ করে। শাশুড়িরা এই দিন জামাইয়ের জন্য বিভিন্ন ধরণের সুস্বাদু খাবার রান্না করেন, এইভাবে জামাইষষ্ঠীর উৎসব পালিত হয়। expand-iconView Photos in a new improved layout
Published on May 28, 2025 12:35 PM

জামাইষষ্ঠীর দিনে শাশুড়িরা তার বাড়িতে দেবী ষষ্ঠীর পুজো করেন এবং এই সময়ে তিনি দেবী ষষ্ঠীর উদ্দেশ্যে পাঁচ ধরণের ফল, ফুল, গোটা চাল এবং সিঁদুর নিবেদন করেন। এরপর শাশুড়ি জামাইকে ৫ ফল ও মিষ্টি, প্রদীপ, ইত্যাদি দিয়ে বরণ করে। শাশুড়িরা এই দিন জামাইয়ের জন্য বিভিন্ন ধরণের সুস্বাদু খাবার রান্না করেন, এইভাবে জামাইষষ্ঠীর উৎসব পালিত হয়।

4/5
বাঙালি হিন্দু সমাজে জামাইষষ্ঠীর গুরুত্ব অনেক। সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের জন্য। প্রত্যেক মেয়ের বাবা মায়েরা থাকেন এই জামাইষষ্ঠীর মত বিশেষ দিনের অপেক্ষায়। বিভিন্ন মরসুমি ফল, প্রদীপ, হাত পাখা, উপহার, নতুন বস্ত্র, সমস্ত কিছু দিয়ে জামাইকে বরণ করে শাশুড়ী মায়েরা। তারপর বিভিন্ন সুস্বাদু পদ সহযোগে আহারের আয়োজন করা হয়। expand-iconView Photos in a new improved layout
Published on May 28, 2025 12:35 PM

বাঙালি হিন্দু সমাজে জামাইষষ্ঠীর গুরুত্ব অনেক। সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের জন্য। প্রত্যেক মেয়ের বাবা মায়েরা থাকেন এই জামাইষষ্ঠীর মত বিশেষ দিনের অপেক্ষায়। বিভিন্ন মরসুমি ফল, প্রদীপ, হাত পাখা, উপহার, নতুন বস্ত্র, সমস্ত কিছু দিয়ে জামাইকে বরণ করে শাশুড়ী মায়েরা। তারপর বিভিন্ন সুস্বাদু পদ সহযোগে আহারের আয়োজন করা হয়।

5/5
এ বছর জামাইষষ্ঠী পড়েছে আগামী ১ জুন অর্থাৎ ১৭ জ্যৈষ্ঠ, রবিবার। ৩১ মে রাত ১২টা ৩৪ মিনিট থেকে ১ জুন রাত ১২টা ৮ মিনিট পর্যন্ত থাকবে ষষ্ঠী তিথি। আগামী ১ জুন পালিত হবে জামাইষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাইষষ্ঠী পালিত হয়। (pixabay)expand-iconView Photos in a new improved layout
Published on May 28, 2025 12:35 PM

এ বছর জামাইষষ্ঠী পড়েছে আগামী ১ জুন অর্থাৎ ১৭ জ্যৈষ্ঠ, রবিবার। ৩১ মে রাত ১২টা ৩৪ মিনিট থেকে ১ জুন রাত ১২টা ৮ মিনিট পর্যন্ত থাকবে ষষ্ঠী তিথি। আগামী ১ জুন পালিত হবে জামাইষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাইষষ্ঠী পালিত হয়। (pixabay)

Related Photos