জামাই ষষ্ঠীর তিথি কবে? কতক্ষণ থাকবে ষষ্ঠীর তিথি! কী বলছে পঞ্জিকা মত দেখে নিন
জামাই ষষ্ঠীর তিথি কখন থেকে শুরু হচ্ছে? কতক্ষণ থাকবে এই তিথি, কবে পালন হবে এবারের জামাই ষষ্ঠী, জেনে নিন এখান থেকে।
Published on: May 28, 2025 6:01 PM IST
1/5
Published on May 28, 2025 6:01 PM
এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর বিধি অনুসারে পুজো করা হয়ে থাকে। মা ষষ্ঠী হলেন সন্তান-সন্ততির দেবী৷ এই দিন বাড়ির বাইরে বট গাছের চারা পুঁতে পুজোর আয়োজন করা হয়। একে অরণ্য ষষ্ঠীও বলা হয়ে থাকে।
2/5

Published on May 28, 2025 6:01 PM
জ্যৈষ্ঠ মাসে প্রবল গরম থাকে, তবে সেই সঙ্গে চারিদিকে আম কাঁঠাল লিচুর গন্ধে এমনিতেই চারদিক ম ম করে। জামাই ষষ্ঠীর দিন জামাইদের পাতে দেওয়া হয় সুস্বাদু নানারকম পদ। জামাই আদরের বিশেষ আয়োজন করা হয় মরশুমি ফল ও বিভিন্ন মিষ্টি সহযোগে। (pixabay)
3/5

Published on May 28, 2025 6:01 PM
পঞ্জিকা মতে, শনিবার ৩১ মে রাত ৮ টা ১৫ মিনিট থেকে ১ জুন রবিবার সন্ধ্যা ৭ টা ৫৯ মিনিট পর্যন্ত থাকবে এই ষষ্ঠী তিথি। জামাই ষষ্ঠী কেবল একটি উৎসব নয় বরং দুই পরিবারের মধ্যে ভালোবাসা এবং সুন্দর বন্ধনের প্রকাশ।
4/5

Published on May 28, 2025 6:01 PM
প্রত্যেক মেয়ের বাবা মায়েরা থাকেন এই জামাইষষ্ঠীর মত বিশেষ দিনের অপেক্ষায়। বিভিন্ন মরশুমি ফল, প্রদীপ, হাত পাখা, উপহার, নতুন বস্ত্র, সমস্ত কিছু দিয়ে জামাইকে বরণ করে শাশুড়ি মায়েরা। তারপর বিভিন্ন সুস্বাদু পদ সহযোগে আহারের আয়োজন করা হয়।
5/5

Published on May 28, 2025 6:01 PM
E-Paper

