Megahalaya Murder New Information: রাজার খুনিদের টাকা দেওয়া হয়েছিল জিতেন্দ্র রঘুবংশীর অ্যাকাউন্ট থেকে, কে এই ব্যক্তি?

রাজা রঘুবংশীর খুনিদের যে অ্যাকাউন্ট থেকে টাকা দেওয়া হয়েছিল, সেই অ্যাকাউন্টটি জিতেন্দ্র রঘুবংশী নামে এক ব্যক্তির নামে। কেই এই জিতেন্দ্র রঘুবংশী? এই নিয়ে এবার মুখ খুললেন সোনম রঘুবংশীর ভাই গোবিন্দ।

Published on: Jun 12, 2025 1:10 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
এই জিতেন্দ্র তাদেরই কোম্পানির একজ কর্মী বলে জানিয়েছে সোনমের ভাই গোবিন্দ। এই জিতেন্দ্রের অ্যাকাউন্টে নাকি তাদের টাকা থাকত বলেও জানিয়েছেন গোবিন্দ। এই আবহে হাওয়ালা যোগের অভিযোগ ওঠে। তবে গোবিন্দ দাবি করেন, 'হাওয়ালার সঙ্গে আমাদের কোনও যোগ নেই। সে গোডাউনে জিনিসের লোডিং, আনলোডিংয়ের তদারকি করে।'  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 1:10 PM

এই জিতেন্দ্র তাদেরই কোম্পানির একজ কর্মী বলে জানিয়েছে সোনমের ভাই গোবিন্দ। এই জিতেন্দ্রের অ্যাকাউন্টে নাকি তাদের টাকা থাকত বলেও জানিয়েছেন গোবিন্দ। এই আবহে হাওয়ালা যোগের অভিযোগ ওঠে। তবে গোবিন্দ দাবি করেন, 'হাওয়ালার সঙ্গে আমাদের কোনও যোগ নেই। সে গোডাউনে জিনিসের লোডিং, আনলোডিংয়ের তদারকি করে।'

2/5
রাজা রঘুবংশীকে খুন করা ব্যক্তিদের কার অ্যাকাউন্ট থেকে টাকা দিয়েছিল সোনম? নামটা - জিতেন্দ্র রঘুবংশী। এখন এই জিতেন্দ্রকে নিয়েই জল্পনা তুঙ্গে। এই মামলাটি সম্পূর্ণ অন্য দিকে মোড় নিতে পারে নতুন এই তথ্যে। সোনমের ভাই গোবিন্দ দাবি করেছেন, এই জিতেন্দ্র হল তাদের মামাত ভাই। এদিকে গোবিন্দ জানান, সোনমের ইউপিআই অ্যাকাউন্ট নাকি জিতেন্দ্রের নামে খোলা হয়েছিল। তবে কেন তা করা হয়েছিল, তা স্পষ্ট করে জানাননি গোবিন্দ।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 1:10 PM

রাজা রঘুবংশীকে খুন করা ব্যক্তিদের কার অ্যাকাউন্ট থেকে টাকা দিয়েছিল সোনম? নামটা - জিতেন্দ্র রঘুবংশী। এখন এই জিতেন্দ্রকে নিয়েই জল্পনা তুঙ্গে। এই মামলাটি সম্পূর্ণ অন্য দিকে মোড় নিতে পারে নতুন এই তথ্যে। সোনমের ভাই গোবিন্দ দাবি করেছেন, এই জিতেন্দ্র হল তাদের মামাত ভাই। এদিকে গোবিন্দ জানান, সোনমের ইউপিআই অ্যাকাউন্ট নাকি জিতেন্দ্রের নামে খোলা হয়েছিল। তবে কেন তা করা হয়েছিল, তা স্পষ্ট করে জানাননি গোবিন্দ।

3/5
এদিকে গোবিন্দ বলেন, 'আমি গাজিপুরে সোনমের সঙ্গে দেখা করেছিলাম ২ মিনিটের জন্য। আমি তাকে কিছু প্রশ্ন করেছিলাম। তার প্রতিক্রিয়া থেকে আমি ১০০ শতাংশ নিশ্চিত যে সে এই অপরাধটা ঘটিয়েছে।' গোবিন্দ রাজা রঘুবংশীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাদের কাছে এই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন। রাজার মা গোবিন্দকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। এদিকে গোবিন্দ বলেন, সোনমের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে তাঁর পরিবার। তাঁরা রাজার পরিবারের পাশেই থাকবে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 1:10 PM

এদিকে গোবিন্দ বলেন, 'আমি গাজিপুরে সোনমের সঙ্গে দেখা করেছিলাম ২ মিনিটের জন্য। আমি তাকে কিছু প্রশ্ন করেছিলাম। তার প্রতিক্রিয়া থেকে আমি ১০০ শতাংশ নিশ্চিত যে সে এই অপরাধটা ঘটিয়েছে।' গোবিন্দ রাজা রঘুবংশীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাদের কাছে এই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন। রাজার মা গোবিন্দকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। এদিকে গোবিন্দ বলেন, সোনমের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে তাঁর পরিবার। তাঁরা রাজার পরিবারের পাশেই থাকবে।

4/5
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, সোনমই এই মামলার আসল মাস্টারমাইন্ড এবং সম্ভবত রাজাকে ঘুঁটি হিসাবে ব্যবহার করা হয়েছিল। সমস্ত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের তদারকির দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, মনে হচ্ছে সোনম তাদের সবাইকে প্রতারণা করে ব্যবহার করেছিল। রাজকে প্রেম এবং অন্যদের অর্থের লোভ দেখিয়েছিল সোনম।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 1:10 PM

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, সোনমই এই মামলার আসল মাস্টারমাইন্ড এবং সম্ভবত রাজাকে ঘুঁটি হিসাবে ব্যবহার করা হয়েছিল। সমস্ত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের তদারকির দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, মনে হচ্ছে সোনম তাদের সবাইকে প্রতারণা করে ব্যবহার করেছিল। রাজকে প্রেম এবং অন্যদের অর্থের লোভ দেখিয়েছিল সোনম।

5/5
এর আগে এতদিন মনে করা হচ্ছিল, এই গোটা ঘটনার আসল ষড়যন্ত্রকারী রাজ। সে সোনমের প্রেমিক বলে জানা গেছে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এক্ষেত্রে আরও বড় এক ষড়যন্ত্রের কথা প্রকাশ্যে আসতে পারে। দেখা যাচ্ছে রাজকে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছিল। সে সন্দেহ করেন যে সোনম তৃতীয় ব্যক্তির সাথে পালানোর চেষ্টা করছিল এবং রাজ এই ষড়যন্ত্র সম্পর্কে অবগত ছিল না এবং তাই সে পুনমকে সাহায্য করেছিল।   (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 1:10 PM

এর আগে এতদিন মনে করা হচ্ছিল, এই গোটা ঘটনার আসল ষড়যন্ত্রকারী রাজ। সে সোনমের প্রেমিক বলে জানা গেছে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এক্ষেত্রে আরও বড় এক ষড়যন্ত্রের কথা প্রকাশ্যে আসতে পারে। দেখা যাচ্ছে রাজকে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছিল। সে সন্দেহ করেন যে সোনম তৃতীয় ব্যক্তির সাথে পালানোর চেষ্টা করছিল এবং রাজ এই ষড়যন্ত্র সম্পর্কে অবগত ছিল না এবং তাই সে পুনমকে সাহায্য করেছিল। (PTI)

Related Photos