ধর্ম নিয়ে ‘বাজে কথা’, গুরুগ্রাম থেকে কলকাতার মেয়েকে ধরে আনল পুলিশ, আদতে কে তিনি?

ধর্ম নিয়ে কটূ মন্তব্যের অভিযোগ উঠেছে। সেটার প্রেক্ষিতে হরিয়ানার গুরুগ্রাম থেকে শর্মিষ্ঠা পানোলিকে গ্রেফতার করে আনল কলকাতা পুলিশ। তাঁকে পেশ করা হয়েছে আলিপুর আদালতে। সেই শর্মিষ্ঠা আদতে কে? তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ করা হয়েছে?

Published on: May 31, 2025 4:32 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গুরুগ্রাম থেকে গ্রেফতার করা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলিকে আলিপুর আদালতে পেশ করা হল। গুরুগ্রাম থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার পরে তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। যে যুবতীর নাম আদতে পুণের আইন বিশ্ববিদ্যালয়ে নথিভুক্ত আছে বলে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে। (ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া ও এএনআই) expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 4:32 PM

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গুরুগ্রাম থেকে গ্রেফতার করা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলিকে আলিপুর আদালতে পেশ করা হল। গুরুগ্রাম থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার পরে তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। যে যুবতীর নাম আদতে পুণের আইন বিশ্ববিদ্যালয়ে নথিভুক্ত আছে বলে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে। (ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া ও এএনআই)

2/5
অভিযোগ উঠেছে যে 'অপারেশন সিঁদুর' নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন শর্মিষ্ঠা। সেই ভিডিয়োয় এমন কিছু মন্তব্য করেছিলেন, যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। অনলাইনে তুমুল ক্ষোভের মুখে পড়েন। সেই বিতর্কের জেরে ওই ভিডিয়ো ডিলিট করে দেন শর্মিষ্ঠা। ক্ষমাও চেয়ে নেন। (ছবি সৌজন্যে এএনআই) expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 4:32 PM

অভিযোগ উঠেছে যে 'অপারেশন সিঁদুর' নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন শর্মিষ্ঠা। সেই ভিডিয়োয় এমন কিছু মন্তব্য করেছিলেন, যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। অনলাইনে তুমুল ক্ষোভের মুখে পড়েন। সেই বিতর্কের জেরে ওই ভিডিয়ো ডিলিট করে দেন শর্মিষ্ঠা। ক্ষমাও চেয়ে নেন। (ছবি সৌজন্যে এএনআই)

3/5
সূত্রের খবর, গত ১৪ মে ওই ভিডিয়ো পোস্ট করেন শর্মিষ্ঠা। যিনি আদতে কলকাতার আনন্দপুরের বাসিন্দা বলে দাবি করা হয়েছে। পরদিনই (১৫ মে) গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপর থেকে শর্মিষ্ঠার বাড়িতে একাধিক নোটিশ পাঠানো হয় বলে জানিয়েছেন কলকাতা পুলিশের ডিসি (বন্দর) হরিকৃষ্ণ পাই। তিনি জানিয়েছেন, কোনও নোটিশেরই প্রেক্ষিতে সাড়া দেননি শর্মিষ্ঠা। (ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া) expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 4:32 PM

সূত্রের খবর, গত ১৪ মে ওই ভিডিয়ো পোস্ট করেন শর্মিষ্ঠা। যিনি আদতে কলকাতার আনন্দপুরের বাসিন্দা বলে দাবি করা হয়েছে। পরদিনই (১৫ মে) গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপর থেকে শর্মিষ্ঠার বাড়িতে একাধিক নোটিশ পাঠানো হয় বলে জানিয়েছেন কলকাতা পুলিশের ডিসি (বন্দর) হরিকৃষ্ণ পাই। তিনি জানিয়েছেন, কোনও নোটিশেরই প্রেক্ষিতে সাড়া দেননি শর্মিষ্ঠা। (ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া)

4/5
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কলকাতা পুলিশের এক অফিসার বলেছেন যে 'শর্মিষ্ঠাকে আইনি নোটিশ পাঠানোর জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাঁর পরিবার বেপাত্তা হয়ে গিয়েছিল। পুলিশ বিষয়টি আদালতকে জানায়। তারপর গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আর শুক্রবার রাতে তাঁকে গুরুগ্রাম থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।' (ছবি সৌজন্যে এএনআই) expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 4:32 PM

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কলকাতা পুলিশের এক অফিসার বলেছেন যে 'শর্মিষ্ঠাকে আইনি নোটিশ পাঠানোর জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাঁর পরিবার বেপাত্তা হয়ে গিয়েছিল। পুলিশ বিষয়টি আদালতকে জানায়। তারপর গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আর শুক্রবার রাতে তাঁকে গুরুগ্রাম থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।' (ছবি সৌজন্যে এএনআই)

5/5
সূত্রের খবর, শর্মিষ্ঠার বয়স ২২। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬ (১) (এ) ধারা, ২৯৯ ধারা, ৩৫২ ধারা এবং ৩৫৩ (১) (সি) ধারায় মামলা রুজু করা হয়েছে। ধর্ম, জাতি, জন্মস্থান, ভাষা, বর্ণের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো; শান্তিভঙ্গ করতে ইচ্ছাকৃতভাবে অপমান; নাগরিকদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের জন্য ইচ্ছাকৃত পদক্ষেপের মতো অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। (ছবি সৌজন্যে এএনআই) expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 4:32 PM

সূত্রের খবর, শর্মিষ্ঠার বয়স ২২। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬ (১) (এ) ধারা, ২৯৯ ধারা, ৩৫২ ধারা এবং ৩৫৩ (১) (সি) ধারায় মামলা রুজু করা হয়েছে। ধর্ম, জাতি, জন্মস্থান, ভাষা, বর্ণের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো; শান্তিভঙ্গ করতে ইচ্ছাকৃতভাবে অপমান; নাগরিকদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের জন্য ইচ্ছাকৃত পদক্ষেপের মতো অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। (ছবি সৌজন্যে এএনআই)

Related Photos