অনুষ্কার পাশে দাঁড়িয়ে উচ্ছ্বাস, RCB-র গ্রুপ ফোটোয় বিরাটের পিছনেই, কে এই রহস্যময়ী?
অনুষ্কা শর্মার সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) আইপিএল জেতার পরে তোলা গ্রুপ ফোটোয় বিরাট কোহলির পিছনে দাঁড়িয়ে আছেন - এই রহস্যময়ী মহিলা আদতে কে? তাঁর পরিচয় কী? রইল বিস্তারিত।
Published on: Jun 4, 2025 8:06 AM IST
1/5

Published on Jun 4, 2025 8:06 AM
মালবিকার লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, তিনি বেঙ্গালুরুতে থাকেন। কর্ণাটকের উদুপির একটি স্কুল থেকে প্রাথমিকভাবে পড়াশোনা করেছিলেন। তারপর বেঙ্গালুরুর মাউন্ট কারমেল কলেজ থেকে বায়োটেকনোলজি নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা করেছিলেন মালবিকা। পরবর্তীতে মার্কেটিং নিয়ে এমবিএ করেছিলেন। আপাতত একটি স্টার্ট-আপের বিজনেস ডেভলপমেন্ট ও পার্টনারশিপের দেখভাল করেন। (ছবি সৌজন্যে পিটিআই)
2/5

Published on Jun 4, 2025 8:06 AM
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) আইপিএল জিততেই গ্যালারিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। একেবারে বাচ্চাদের মতো লাফাতে থাকেন। সেরকম একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর সেইসব ভিডিয়োয় অনুষ্কার পাশে বসে থাকতে দেখা গিয়েছে সাদা পোশাক পরা এক মহিলাকে। সেই মহিলা আদতে কে, তা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। (ছবি সৌজন্যে পিটিআই এবং এএফপি)
3/5

Published on Jun 4, 2025 8:06 AM
কেউ-কেউ তো বলছিলেন যে ওই মহিলা আদতে আরসিবি তারকা ক্রুণাল পান্ডিয়ার স্ত্রী পাঙ্খুরি শর্মা। যদিও সেটা সত্যি নয়। ফাইনালের দিন পাঙ্খুরি মাঠে থাকলেও অনুষ্কার পাশে যিনি বসেছিলেন, তিনি আদতে বিরাট-পত্নীর বন্ধু মালবিকা নায়েক। তাঁরা দীর্ঘদিনের বন্ধু। এমনকী স্বামীদের সঙ্গে মিলে ঘুরতেও যান তাঁরা। সেই চারজনকে অতীতে একসঙ্গে দেখাও গিয়েছে। (ছবি সৌজন্যে পিটিআই)
4/5

Published on Jun 4, 2025 8:06 AM
আর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষায় ইতি টেনে আরসিবি আইপিএল জেতার পরে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন অনুষ্কা। বিরাটের সঙ্গে তাঁকেও অনেক কিছু সইতে হয়েছে। সেইসব ঝড় সামলে শেষপর্যন্ত আরসিবি যখন আইপিএল জিতল, তখন বিরাটের মতোই আবেগে ভেসে গেলেন অনুষ্কা। বেঙ্গালুরুর মেয়ের গালে একরাশ হাসি দেখা গিয়েছে। বিরাট ও আরসিবি পরিবারের সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে দেখা গিয়েছে তাঁকে। (ছবি সৌজন্যে এএফপি)
5/5

Published on Jun 4, 2025 8:06 AM
E-Paper

