Garden Reach Shipbuilder Share: বাংলাদেশের চুক্তি বাতিল যেন 'পয়া', ইতিহাস গড়বে গার্ডেনরিচ, একদিনে শেয়ার লাফাল ২০৬ টাকা
১৮০ কোটি টাকার চুক্তি বাতিল করেছিল বাংলাদেশ। তবে তাতে থামানো যায়নি কলকাতা ভিত্তিক গার্ডেনরিচ শিপবিল্ডার্সের ঊর্ধ্বমুখী যাত্রা। আর এবার নরওয়ের সংস্থার সঙ্গে চুক্তি করেছে এই সংস্থা। কলকাতার শিপইয়ার্ডে এবার তৈরি হবে ইতিহাস।
Published on: Jun 5, 2025 6:34 AM IST
1/6

Published on Jun 5, 2025 6:34 AM
নরওয়ের এক সংস্থার সঙ্গে ভারতের প্রথম মেরু গবেষণা জাহাজ তৈরির চুক্তি স্বাক্ষর করল কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স। এক মাসে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৭৫ শতাংশেরও বেশি। শুধুমাত্র গতকালই এই সংস্থার শেয়ারের দাম একটা সময় ৩০০ টাকার ওপরে বেড়ে গিয়েছিল। অর্থাৎ ইন্ট্রাডে-তে এই সংস্থার শেয়ার ৯ শতাংশেরও বেশি বেড়েছিল। (PTI)
2/6

Published on Jun 5, 2025 6:34 AM
প্রতিরক্ষা খাতের সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্সের শেয়ারে ঝড় উঠেছে গত তিন মাস ধরেই। বুধবার বিএসইতে গার্ডেনরিচ শিপবিল্ডার্সের শেয়ার ৯ শতাংশেরও বেশি লাফিয়ে ৩৪৬৪.৮৫ টাকায় রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। গত এক মাসে মিনিরত্ন সংস্থার শেয়ারদর বেড়েছে ৭৫ শতাংশের বেশি। (PTI)
3/6
Published on Jun 5, 2025 6:34 AM
গার্ডেনরিচ শিপবিল্ডার্স দেশের প্রথম পোলার রিসার্চ শিপ (পিআরভি) নির্মাণের জন্য নরওয়ের সংস্থা কংসবার্গের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। গার্ডেনরিচ শিপবিল্ডার্সের শেয়ার গত তিন মাসে ১৭৭ শতাংশেরও বেশি বেড়েছে। এই গার্ডেনরিচের সঙ্গেই সম্প্রতি ১৮০ কোটি টাকার চুক্তি বাতিল করেছিল বাংলাদেশ। তবে তাতে ধাক্কা লাগেনি সংস্থায়। বরং আরও দ্রুতগতিতে সামনের দিকে এগিয়েছে এটি। (REUTERS)
4/6

Published on Jun 5, 2025 6:34 AM
চুক্তি মতো এই পোলার রিসার্জ জাহাজটি কলকাতায় নির্মিত হবে এবং ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশেন রিসার্চের প্রয়োজনীয়তা পূরণ করবে। ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ এই জাহাজটিকে মেরু ও দক্ষিণ মহাসাগর অভিযানে মোতায়েন করবে। এই চুক্তি দেশের জাহাজ নির্মাণ শিল্পের জন্য একটি বড় মাইলফলক।
5/6

Published on Jun 5, 2025 6:34 AM
জাহাজটি গার্ডেনরিচ শিপবিল্ডার্সের কলকাতা ইয়ার্ডে নির্মিত হবে এবং কেন্দ্রীয় সরকারের 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগকে আরও শক্তিশালী করবে। গার্ডেনরিচ শিপবিল্ডার্সের চতুর্থ ত্রৈমাসিকে ২৪৪ কোটি টাকা মুনাফা হয়েছে। চতুর্থ ত্রৈমাসিকে সংস্থার রাজস্ব আয় ৬২% বেড়ে হয়েছে ১৬৪২ কোটি টাকা।
6/6

Published on Jun 5, 2025 6:34 AM
E-Paper

