Wiaan Mulder Records: ৩৩ রান করলেই ৪০০ হত, অথচ ডিক্লেয়ার করলেন মাল্ডার, তাও ১৬ নজির গড়লেন SA তারকা

আর মাত্র ৩৪ রান করলেই টেস্টের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের নজির তৈরি করতেন। কিন্তু সেই পথে না হেঁটে ইনিংসই ডিক্লেয়ার করে দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মাল্ডার। তারপরও অবশ্য ৩৩৪ বলে অপরাজিত ৩৬৭ রানের সুবাদে একগুচ্ছ নজির গড়েছেন তিনি।

Published on: Jul 7, 2025 4:52 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/10
টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ত্রিশতরানের নজিরও গড়েছেন মাল্ডার। ২৯৭ বলে ত্রিশতরান পূরণ করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। আর সেই তালিকায় প্রথম যে নামটা রয়েছে, তিনি হলেন সেহওয়াগ। ২০০৮ সালে মাত্র ২৭৮ বলে ত্রিশতরান করেছিলেন ভারতের প্রাক্তন তারকা। জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত খেলেও সেহওয়াগের নজির ভাঙতে পারলেন না মাল্ডার। (ছবি সৌজন্যে এক্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 4:52 PM

টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ত্রিশতরানের নজিরও গড়েছেন মাল্ডার। ২৯৭ বলে ত্রিশতরান পূরণ করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। আর সেই তালিকায় প্রথম যে নামটা রয়েছে, তিনি হলেন সেহওয়াগ। ২০০৮ সালে মাত্র ২৭৮ বলে ত্রিশতরান করেছিলেন ভারতের প্রাক্তন তারকা। জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত খেলেও সেহওয়াগের নজির ভাঙতে পারলেন না মাল্ডার। (ছবি সৌজন্যে এক্স)

2/10
টেস্টে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নজির গড়লেন মাল্ডার। অপরাজিত থাকলেন ৩৬৭ রানে। যিনি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টেস্টে ত্রিশতরানের নজির গড়েছেন মাল্ডার। প্রোটিয়াদের ইতিহাসে প্রথম ত্রিশতরানের নজির রয়েছে হাশিম আমলার দখলে। ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৩১১ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা। (ছবি সৌজন্যে এক্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 4:52 PM

টেস্টে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নজির গড়লেন মাল্ডার। অপরাজিত থাকলেন ৩৬৭ রানে। যিনি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টেস্টে ত্রিশতরানের নজির গড়েছেন মাল্ডার। প্রোটিয়াদের ইতিহাসে প্রথম ত্রিশতরানের নজির রয়েছে হাশিম আমলার দখলে। ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৩১১ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা। (ছবি সৌজন্যে এক্স)

3/10
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে পঞ্চম সর্বোচ্চ রান করলেন মাল্ডার। সর্বোচ্চ অপরাজিত ৪০০ রান করেছিলেন ব্রায়ান লারা। ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে সেই রেকর্ড ভাঙার সুযোগ হাতছাড়া করলেন মাল্ডার। দ্বিতীয় স্থানে আছেন ম্যাথু হেডেন (৩৮০ রান)। তৃতীয় স্থানেও লারা (৩৭৫ রান)। চতুর্থ স্থানে আছেন মাহেলা জয়বর্ধনে (৩৭৪ রান)। আর পঞ্চম স্থানে উঠে এলেন মাল্ডার (অপরাজিত ৩৬৭ রান)। (ছবি সৌজন্যে এক্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 4:52 PM

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে পঞ্চম সর্বোচ্চ রান করলেন মাল্ডার। সর্বোচ্চ অপরাজিত ৪০০ রান করেছিলেন ব্রায়ান লারা। ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে সেই রেকর্ড ভাঙার সুযোগ হাতছাড়া করলেন মাল্ডার। দ্বিতীয় স্থানে আছেন ম্যাথু হেডেন (৩৮০ রান)। তৃতীয় স্থানেও লারা (৩৭৫ রান)। চতুর্থ স্থানে আছেন মাহেলা জয়বর্ধনে (৩৭৪ রান)। আর পঞ্চম স্থানে উঠে এলেন মাল্ডার (অপরাজিত ৩৬৭ রান)। (ছবি সৌজন্যে এক্স)

4/10
অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই ৩০০ রান করে ইতিহাস গড়ে ফেললেন দক্ষিণ আফ্রিকার তারকা মাল্ডার। তাঁর আগে কোনও খেলোয়াড় অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টেই ৩০০ রান করতে পারেননি। জিম্বাবোয়ের বিরুদ্ধে ঠিক সেটাই করলেন। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই ৪০০ রান হাঁকানোর সুযোগটা অবশ্য হাতছাড়া করে দিলেন মাল্ডার। (ছবি সৌজন্যে এক্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 4:52 PM

অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই ৩০০ রান করে ইতিহাস গড়ে ফেললেন দক্ষিণ আফ্রিকার তারকা মাল্ডার। তাঁর আগে কোনও খেলোয়াড় অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টেই ৩০০ রান করতে পারেননি। জিম্বাবোয়ের বিরুদ্ধে ঠিক সেটাই করলেন। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই ৪০০ রান হাঁকানোর সুযোগটা অবশ্য হাতছাড়া করে দিলেন মাল্ডার। (ছবি সৌজন্যে এক্স)

5/10
দেশের বাইরে টেস্টে সর্বোচ্চ রান: বুলাওয়াতে জিম্বাবোয়েরে বিরুদ্ধে অপরাজিত ৩৬৭ রান করে সেই তালিকার শীর্ষে উঠে এলেন মাল্ডার। এতদিন সেই রেকর্ড ছিল পাকিস্তানের হানিফ মহম্মদের ঝুলিতে। ১৯৫৮ সালে বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৩৭ রান করেছিলেন। তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড। ১৯৩৩ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৩৩৬ রান করেছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 4:52 PM

দেশের বাইরে টেস্টে সর্বোচ্চ রান: বুলাওয়াতে জিম্বাবোয়েরে বিরুদ্ধে অপরাজিত ৩৬৭ রান করে সেই তালিকার শীর্ষে উঠে এলেন মাল্ডার। এতদিন সেই রেকর্ড ছিল পাকিস্তানের হানিফ মহম্মদের ঝুলিতে। ১৯৫৮ সালে বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৩৭ রান করেছিলেন। তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড। ১৯৩৩ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৩৩৬ রান করেছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

6/10
একটা ইনিংস খেলেই নজির গড়ে ফেললেন মাল্ডার। এতদিন একটি টেস্টে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের সর্বোচ্চ রান ছিল ৩৬২। সেই ২০০৩ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৭৭ রান এবং দ্বিতীয় ইনিংসে ৮৫ রান করেছিলেন গ্রেম স্মিথ। সেই রেকর্ডটা নিজেদের পকেটে পুরে নিলেন মাল্ডার। ম্যাচের যা হাল, তাতে সম্ভবত তাঁকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেও হবে না। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 4:52 PM

একটা ইনিংস খেলেই নজির গড়ে ফেললেন মাল্ডার। এতদিন একটি টেস্টে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের সর্বোচ্চ রান ছিল ৩৬২। সেই ২০০৩ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৭৭ রান এবং দ্বিতীয় ইনিংসে ৮৫ রান করেছিলেন গ্রেম স্মিথ। সেই রেকর্ডটা নিজেদের পকেটে পুরে নিলেন মাল্ডার। ম্যাচের যা হাল, তাতে সম্ভবত তাঁকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেও হবে না। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

7/10
মাল্ডার যে অপরাজিত ৩৬৭ রান করেছেন, তার মধ্যে ২৬৪ রানই এসেছে প্রথম দিনে। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের মধ্যে একদিনে সর্বোচ্চ রান করার নজির গড়েন তিনি। আর সার্বিকভাবে টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ রান করার নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। যিনি প্রথমবার টেস্টে অধিনায়কত্ব করতে নেমেই ২০০ রান বা ৩৫০ রান করার নজির গড়লেন। (ফাইল ছবি, সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 4:52 PM

মাল্ডার যে অপরাজিত ৩৬৭ রান করেছেন, তার মধ্যে ২৬৪ রানই এসেছে প্রথম দিনে। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের মধ্যে একদিনে সর্বোচ্চ রান করার নজির গড়েন তিনি। আর সার্বিকভাবে টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ রান করার নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। যিনি প্রথমবার টেস্টে অধিনায়কত্ব করতে নেমেই ২০০ রান বা ৩৫০ রান করার নজির গড়লেন। (ফাইল ছবি, সৌজন্যে এপি)

8/10
সপ্তম খেলোয়াড় হিসেবে টেস্টের একটি ইনিংসে ৩৫০ রান করেছেন মাল্ডার। যিনি দক্ষিণ আফ্রিকার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম দ্বিশতরানের নজির গড়েছেন। ২০০৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে ২১১ বলে ডবল সেঞ্চুরি করেছিলেন হার্শেল গিলস। আর ২১৪ বলে সেই মাইকফলক পার করেন মাল্ডার। (ফাইল ছবি, সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 4:52 PM

সপ্তম খেলোয়াড় হিসেবে টেস্টের একটি ইনিংসে ৩৫০ রান করেছেন মাল্ডার। যিনি দক্ষিণ আফ্রিকার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম দ্বিশতরানের নজির গড়েছেন। ২০০৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে ২১১ বলে ডবল সেঞ্চুরি করেছিলেন হার্শেল গিলস। আর ২১৪ বলে সেই মাইকফলক পার করেন মাল্ডার। (ফাইল ছবি, সৌজন্যে এপি)

9/10
ব্যক্তিগত ৪০০ রানের সবথেকে কাছে এসে ইনিংস ডিক্লেয়ার: সেই তালিকার শীর্ষে আছেন মাল্ডার। তাঁর স্কোর যখন অপরাজিত ৩৬৭ রান, তখন ইনিংস ডিক্লেয়ার করে দেয় প্রোটিয়ারা। এতদিন সেই রেকর্ড ছিল গ্যারি সোবার্সের নামে (অপরাজিত ৩৬৫ রান)। আর অধিনায়কদের মধ্যেও সেই তালিকার শীর্ষে উঠে এলেন মাল্ডার। এতদিন সেই রেকর্ড ছিল মার্ক টেলরের ঝুলিতে (অপরাজিত ৩৩৪ রান)। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 4:52 PM

ব্যক্তিগত ৪০০ রানের সবথেকে কাছে এসে ইনিংস ডিক্লেয়ার: সেই তালিকার শীর্ষে আছেন মাল্ডার। তাঁর স্কোর যখন অপরাজিত ৩৬৭ রান, তখন ইনিংস ডিক্লেয়ার করে দেয় প্রোটিয়ারা। এতদিন সেই রেকর্ড ছিল গ্যারি সোবার্সের নামে (অপরাজিত ৩৬৫ রান)। আর অধিনায়কদের মধ্যেও সেই তালিকার শীর্ষে উঠে এলেন মাল্ডার। এতদিন সেই রেকর্ড ছিল মার্ক টেলরের ঝুলিতে (অপরাজিত ৩৩৪ রান)। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

10/10
ইতিহাসে দ্রুততম ৩৫০ রান করারও নজির গড়েছেন মাল্ডার। ৩২৪ বলে ৩৫০ রান পূরণ করেন তিনি। দ্বিতীয় স্থানে আছেন ম্যাথু হেডেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০০৩ সালে ৪০২ বলে ৩৫০ রান করেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা। লারা একবার ৩৫০ রান করেছিলেন ৪৯৪ বলে। আর একবার ৩৫০ রান করতে ৫১০ বল লেগেছিল। জয়বর্ধনে ৫৭৪ বলে ৩৫০ রান করেছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 4:52 PM

ইতিহাসে দ্রুততম ৩৫০ রান করারও নজির গড়েছেন মাল্ডার। ৩২৪ বলে ৩৫০ রান পূরণ করেন তিনি। দ্বিতীয় স্থানে আছেন ম্যাথু হেডেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০০৩ সালে ৪০২ বলে ৩৫০ রান করেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা। লারা একবার ৩৫০ রান করেছিলেন ৪৯৪ বলে। আর একবার ৩৫০ রান করতে ৫১০ বল লেগেছিল। জয়বর্ধনে ৫৭৪ বলে ৩৫০ রান করেছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

Related Photos