Guess Who Indian Cricketer: KKR-কে জেতান IPL, এই 'বাচ্চা' বোলারকে চিনতে পারছেন? ভারতের হয়ে জেতেন ২ বিশ্বকাপও

ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। একদিনের বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন। কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) জিতিয়েছেন আইপিএল। সদ্য অবসর নেওয়া এই ক্রিকেটারকে চিনতে পারছেন? কে বলুন তো? আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকার প্রথম পাঁচেও আছেন।

Published on: Jun 6, 2025 5:18 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
তবে দীর্ঘদিন ধরেই সেই অর্থে ক্রিকেট খেলছিলেন না চাওলা। ২০২৫ সালের আইপিএলে খেলার আশায় ২০২৪-২৫ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেছিলেন। শেষপর্যন্ত আইপিএলে কোনও দল পাননি। যে আইপিএলের সর্বকালের সর্বাধিক উইকেট শিকারীর তালিকার চার নম্বরে আছেন চাওলা। ১৯২টি ম্যাচে নেন ১৯২টি উইকেট। তাঁর থেকে বেশি উইকেট নিয়েছেন শুধুমাত্র যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার এবং সুনীল নারিন। (ফাইল ছবি, সৌজন্যে Kolkata Knight Riders) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 5:18 PM

তবে দীর্ঘদিন ধরেই সেই অর্থে ক্রিকেট খেলছিলেন না চাওলা। ২০২৫ সালের আইপিএলে খেলার আশায় ২০২৪-২৫ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেছিলেন। শেষপর্যন্ত আইপিএলে কোনও দল পাননি। যে আইপিএলের সর্বকালের সর্বাধিক উইকেট শিকারীর তালিকার চার নম্বরে আছেন চাওলা। ১৯২টি ম্যাচে নেন ১৯২টি উইকেট। তাঁর থেকে বেশি উইকেট নিয়েছেন শুধুমাত্র যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার এবং সুনীল নারিন। (ফাইল ছবি, সৌজন্যে Kolkata Knight Riders)

2/5
আর সেইসব মুহূর্ত কাটিয়ে যখন পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন চাওলা, তখন তিনি বললেন, ‘আমি ক্রিজ থেকে দূরে সরে গেলেও আমার মধ্যে চিরকাল ক্রিকেট জীবিত থাকবে। একটা নয়া যাত্রা শুরু করতে মুখিয়ে আছি আমি। এতদিন এই দুর্দান্ত খেলা থেকে যে শিক্ষা পেয়েছি, তা নিয়ে এগিয়ে যেতে চাই।’ (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 5:18 PM

আর সেইসব মুহূর্ত কাটিয়ে যখন পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন চাওলা, তখন তিনি বললেন, ‘আমি ক্রিজ থেকে দূরে সরে গেলেও আমার মধ্যে চিরকাল ক্রিকেট জীবিত থাকবে। একটা নয়া যাত্রা শুরু করতে মুখিয়ে আছি আমি। এতদিন এই দুর্দান্ত খেলা থেকে যে শিক্ষা পেয়েছি, তা নিয়ে এগিয়ে যেতে চাই।’ (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

3/5
আইপিএলে একাধিক দলের হয়ে খেলেছেন চাওলা। পঞ্জাব কিংস, কেকেআর, চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নেমেছেন। ২০১৪ সালে কেকেআর যখন দ্বিতীয়বার আইপিএল জিতেছিল, তখন জয়সূচক শট এসেছিল তাঁর ব্যাট থেকে। সেই শটের পরে তাঁর সেই দৌড়টা কেকেআর ফ্যানদের মনে এখনও টাটকা আছে। যে চাওলা ২০২৪ সালে শেষবার আইপিএল খেলেছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে Kolkata Knight Riders) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 5:18 PM

আইপিএলে একাধিক দলের হয়ে খেলেছেন চাওলা। পঞ্জাব কিংস, কেকেআর, চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নেমেছেন। ২০১৪ সালে কেকেআর যখন দ্বিতীয়বার আইপিএল জিতেছিল, তখন জয়সূচক শট এসেছিল তাঁর ব্যাট থেকে। সেই শটের পরে তাঁর সেই দৌড়টা কেকেআর ফ্যানদের মনে এখনও টাটকা আছে। যে চাওলা ২০২৪ সালে শেষবার আইপিএল খেলেছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে Kolkata Knight Riders)

4/5
ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন। জয়সূচক শট মেরে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) আইপিএল জিতিয়েছিলেন। পেশাদারি ক্রিকেট থেকে অবসর নিলেন সেই ভারতীয় ক্রিকেটার পীযূষ চাওলা। শুক্রবার ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করে চাওলা বলেছেন, 'মাঠে দু'দশকের বেশি সময় কাটানোর পরে এই দুর্দান্ত খেলাটাকে বিদায় জানানোর সময় এসে গিয়েছে।' (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম piyushchawla_official_ এবং Kolkata Knight Riders) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 5:18 PM

ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন। জয়সূচক শট মেরে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) আইপিএল জিতিয়েছিলেন। পেশাদারি ক্রিকেট থেকে অবসর নিলেন সেই ভারতীয় ক্রিকেটার পীযূষ চাওলা। শুক্রবার ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করে চাওলা বলেছেন, 'মাঠে দু'দশকের বেশি সময় কাটানোর পরে এই দুর্দান্ত খেলাটাকে বিদায় জানানোর সময় এসে গিয়েছে।' (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম piyushchawla_official_ এবং Kolkata Knight Riders)

5/5
চাওলা প্রথম শিরোনামে উঠে এসেছিলেন ২০০৫ সালে। সেই বছর চ্যালেঞ্জার ট্রফিতে তাঁর গুগলিতে পরাস্ত হয়েছিলেন সচিন তেন্ডুলকর। ২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল। ২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। তাছাড়াও ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজ এবং ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জেতা দলেরও সদস্য ছিলেন চাওলা। (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম piyushchawla_official_ ) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 6, 2025 5:18 PM

চাওলা প্রথম শিরোনামে উঠে এসেছিলেন ২০০৫ সালে। সেই বছর চ্যালেঞ্জার ট্রফিতে তাঁর গুগলিতে পরাস্ত হয়েছিলেন সচিন তেন্ডুলকর। ২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল। ২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। তাছাড়াও ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজ এবং ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জেতা দলেরও সদস্য ছিলেন চাওলা। (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম piyushchawla_official_ )

Related Photos