WTC Points Table: সব থেকে বেশি পয়েন্ট নিয়েও থার্ডবয় শ্রীলঙ্কা, টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কত নম্বরে রয়েছে ভারত-বাংলাদেশ?

WTC 2025-27 Points Table Updates: শ্রীলঙ্কা-বাংলাদেশ কলম্বো টেস্টের পরে দেখে নিন টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় কোন দল কত নম্বরে রয়েছে।

Published on: Jun 28, 2025 4:09 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
কলম্বো টেস্টে শ্রীলঙ্কার কাছে হেরে আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের চার নম্বরে রয়েছে বাংলাদেশ। ২ ম্যাচে বাংলাদেশের খাতায় রয়েছে ৪ পয়েন্ট, যা তারা গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ড্র করে সংগ্রহ করে। বাংলাদেশের পয়েন্ট সংগ্রহের শতকরা হার ১৬.৬৭। ছবি- এএফপি। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 28, 2025 4:09 PM

কলম্বো টেস্টে শ্রীলঙ্কার কাছে হেরে আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের চার নম্বরে রয়েছে বাংলাদেশ। ২ ম্যাচে বাংলাদেশের খাতায় রয়েছে ৪ পয়েন্ট, যা তারা গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ড্র করে সংগ্রহ করে। বাংলাদেশের পয়েন্ট সংগ্রহের শতকরা হার ১৬.৬৭। ছবি- এএফপি।

2/6
কলম্বো টেস্টে বাংলাদেশকে হারিয়ে নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সব থেকে বেশি পয়েন্ট সংগ্রহ করে নেয় শ্রীলঙ্কা। গলের ড্র টেস্ট থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে শ্রীলঙ্কা। এবার কলম্বোর ১২ পয়েন্ট। সব মিলিয়ে ২ ম্যাচে শ্রীলঙ্কার খাতায় রয়েছে ১৬ পয়েন্ট। যদিও সব থেকে বেশি পয়েন্ট থাকা সত্ত্বেও টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে তিন নম্বরে রয়েছে তারা। আসলে টেস্ট চ্যাম্পিয়শিপে গুরুত্ব পায় সংগৃহীত পয়েন্টের শতকরা হার। শ্রীলঙ্কার পয়েন্ট সংগ্রহের শতকরা হার এই মুহূর্তে ৬৬.৬৭। ছবি- এপি। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 28, 2025 4:09 PM

কলম্বো টেস্টে বাংলাদেশকে হারিয়ে নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সব থেকে বেশি পয়েন্ট সংগ্রহ করে নেয় শ্রীলঙ্কা। গলের ড্র টেস্ট থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে শ্রীলঙ্কা। এবার কলম্বোর ১২ পয়েন্ট। সব মিলিয়ে ২ ম্যাচে শ্রীলঙ্কার খাতায় রয়েছে ১৬ পয়েন্ট। যদিও সব থেকে বেশি পয়েন্ট থাকা সত্ত্বেও টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে তিন নম্বরে রয়েছে তারা। আসলে টেস্ট চ্যাম্পিয়শিপে গুরুত্ব পায় সংগৃহীত পয়েন্টের শতকরা হার। শ্রীলঙ্কার পয়েন্ট সংগ্রহের শতকরা হার এই মুহূর্তে ৬৬.৬৭। ছবি- এপি।

3/6
এই মুহূর্তে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ব্রিজটাউন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। ফলে ১ ম্যাচে অজিদের খাতায় রয়েছে ১২ পয়েন্ট। অস্ট্রেলিয়ার পয়েন্ট সংগ্রহের শতকরা হার ১০০। ছবি- এপি। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 28, 2025 4:09 PM

এই মুহূর্তে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ব্রিজটাউন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। ফলে ১ ম্যাচে অজিদের খাতায় রয়েছে ১২ পয়েন্ট। অস্ট্রেলিয়ার পয়েন্ট সংগ্রহের শতকরা হার ১০০। ছবি- এপি।

4/6
৯ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬টি দল নতুন চক্রের অভিযান শুরু করেছে। এখনও মাঠে নামেনি দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও পাকিস্তান। আপাতত ৬ দলের মধ্যে লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তারা ১টি ম্যাচ খেলে এখনও কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। ছবি- এপি। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 28, 2025 4:09 PM

৯ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬টি দল নতুন চক্রের অভিযান শুরু করেছে। এখনও মাঠে নামেনি দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও পাকিস্তান। আপাতত ৬ দলের মধ্যে লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তারা ১টি ম্যাচ খেলে এখনও কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। ছবি- এপি।

5/6
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে লিডস টেস্টে জয়ের সুবাদে তারা ১ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। সুতরাং, অস্ট্রেলিয়ার মতো ইংল্যান্ডেরও পয়েন্ট সংগ্রহের শতকরা হার ১০০। যদিও ব্রিটিশরা হোম সিরিজ খেলছে বলেই এক্ষেত্রে লিগ টেবিলে অজিদের পিছনে থাকতে হয়েছে তাদের। ছবি- রয়টার্স। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 28, 2025 4:09 PM

টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে লিডস টেস্টে জয়ের সুবাদে তারা ১ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। সুতরাং, অস্ট্রেলিয়ার মতো ইংল্যান্ডেরও পয়েন্ট সংগ্রহের শতকরা হার ১০০। যদিও ব্রিটিশরা হোম সিরিজ খেলছে বলেই এক্ষেত্রে লিগ টেবিলে অজিদের পিছনে থাকতে হয়েছে তাদের। ছবি- রয়টার্স।

6/6
আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের পাঁচ নম্বরে রয়েছে ভারত। নতুন ডব্লিউটিসি চক্রে তারা একটি টেস্টে মাঠে নেমে এখনও কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। অর্থাৎ, ডব্লিউটিসি টেবিলে বাংলাদেশেরও পিছনে রয়েছে টিম ইন্ডিয়া। ছবি- এএফপি। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 28, 2025 4:09 PM

আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের পাঁচ নম্বরে রয়েছে ভারত। নতুন ডব্লিউটিসি চক্রে তারা একটি টেস্টে মাঠে নেমে এখনও কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। অর্থাৎ, ডব্লিউটিসি টেবিলে বাংলাদেশেরও পিছনে রয়েছে টিম ইন্ডিয়া। ছবি- এএফপি।

Related Photos