WTC ফাইনাল জিতে টাকার পাহাড়ে প্রোটিয়ারা, হেরেও অজিরা পেল বিরাট অঙ্কের পুরস্কার, গত বার চ্যাম্পিয়ন হয়েও এই টাকা পায়নি
ফাইনালে না খেলেও তৃতীয় স্থান অধিকারী ভারতীয় দলও মোটা অঙ্কের টাকা পেয়েছে। গত বার চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়া যে টাকা পেয়েছিল, ভারতীয় দল তিনে শেষ করে কার্যত সেই অঙ্কেরই টাকা পেয়েছে।
Published on: Jun 14, 2025 9:41 PM IST
1/6

Published on Jun 14, 2025 9:41 PM
এত বড় এবং ঐতিহাসিক জয়ের জন্য, দক্ষিণ আফ্রিকা আইসিসি থেকে দু'টি বিশেষ পুরষ্কার পেয়েছে, যার মধ্যে একটি হল এই চ্যাম্পিয়নশিপের ট্রফি। ‘আইসিসি টেস্ট মেস’ বেশ কয়েক বছর ধরে এই ফর্ম্যাটের সবচেয়ে বিখ্যাত ট্রফি। ছবি: পিটিআই
2/6

Published on Jun 14, 2025 9:41 PM
শিরোপা হাতছাড়া করা অস্ট্রেলিয়ান দলটিও বিশাল বড় অঙ্কেরই পুরস্কারমূল্য পেয়েছে। প্যাট কামিন্সের দল চ্যাম্পিয়ন হতে না পারলেও, ২.১৬ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১৮ কোটি টাকা পুরস্কারের জিতেছে। গত বার যখন অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল, তখন তারা এর চেয়ে কম পেয়েছিল, মাত্র ১২ কোটি টাকা পেয়েছিল। ছবি: গেটি ইমেজেস
3/6

Published on Jun 14, 2025 9:41 PM
দ্বিতীয় পুরস্কার হলো টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পুরস্কারের টাকা। এই শিরোপা জয়ের পর দক্ষিণ আফ্রিকার উপর প্রচুর অর্থের বর্ষণ করা হয়েছে। এবার আইসিসি পুরস্কারমূল্য ব্যাপক ভাবে বাড়িয়েছে এবং সেই হিসেবে দক্ষিণ আফ্রিকার দল পেয়েছে ৩.৬ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৩০ কোটি টাকা। ছবি: পিটিআই
4/6

Published on Jun 14, 2025 9:41 PM
এই জয়ের মাধ্যমে, দক্ষিণ আফ্রিকা প্রথম বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতল। পাশাপাশি তারা ২৭ বছর পর আইসিসির কোনও ইভেন্টের শিরোপা জয়ের স্বাদ পেল। এর আগে ১৯৯৮ সালে, তারা আইসিসি নক আউট ট্রফি (বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি) জিতেছিল। ছবি: পিটিআই
5/6

Published on Jun 14, 2025 9:41 PM
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টিম এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। তেম্বা বাভুমার নেতৃত্বে, দক্ষিণ আফ্রিকা লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে শিরোপার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে। এই বড় জয়ের সঙ্গে তারা বিশেষ পুরষ্কারও পেয়েছে। ছবি: পিটিআই
6/6

Published on Jun 14, 2025 9:41 PM
E-Paper

