WTC Points Table Latest Update: লর্ডসে হেরে আরও বিপাকে ভারত, বাংলাদেশেরও নীচে নামল? রইল WTC-র পয়েন্ট তালিকা
লর্ডসে জেতা ম্যাচটা হেরে গেল ভারত। ইংল্যান্ডের কাছে ২২ রানে পরাজিত হল। আর তার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড়সড় ধাক্কাও খেল। আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় কোন দল কত নম্বরে আছে, তা দেখে নিন।
Published on: Jul 14, 2025 10:03 PM IST
1/5

Published on Jul 14, 2025 10:03 PM
আর লর্ডস টেস্টের পরেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখল অস্ট্রেলিয়া। আপাতত অজিদের দুটি টেস্ট সম্পূর্ণ হয়েছে। দুটিই জিতেছে। ঝুলিতে আছে ২৪ পয়েন্ট। পয়েন্ট পার্সেন্টেজ (পিসিটি) হল ১০০ শতাংশ। তৃতীয় টেস্ট এখন চলছে কিংসটনে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই টেস্টেও চালকের আসনে আছে অস্ট্রেলিয়া। জয়ের সম্ভাবনাই বেশি। (ছবি সৌজন্যে এএফপি)
2/5

Published on Jul 14, 2025 10:03 PM
ভারতকে লর্ডসে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ইংল্যান্ড। তিনটি টেস্টের মধ্যে দুটিতে জিতেছেন বেন স্টোকসরা। একটি হেরেছেন তাঁরা। ঝুলিতে ২৪ পয়েন্ট আছে। পিসিটি হল ৬৬.৬৭ শতাংশ। শ্রীলঙ্কার পিসিটিও ৬৬.৬৭ শতাংশে ঠেকেছে। তবে তৃতীয় স্থানে নেমে গিয়েছে শ্রীলঙ্কা। দুটি টেস্ট খেলেছে। একটিতে জিতেছে। অপর ড্র করেছে। মোট ১৬ পয়েন্ট পেয়েছে। (ছবি সৌজন্যে পিটিআই)
3/5

Published on Jul 14, 2025 10:03 PM
পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে আছে বাংলাদেশ। দুটি টেস্ট খেলেছে। একটি টেস্টে জিতেছে। অপর ম্যাচে ড্র করেছে। ঝুলিতে আছে চার পয়েন্ট। পিসিটি হল ১৬.৬৭ শতাংশ। ছয় নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। দুটি টেস্ট খেলেছে। দুটিতেই হেরে গিয়েছে। ফলে ঝুলিতে কোনও পয়েন্টই নেই। বাকি তিনটি দল (দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং পাকিস্তান) এখনও এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে একটিও টেস্টে খেলেনি। (ফাইল ছবি, সৌজন্যে এপি)
4/5

Published on Jul 14, 2025 10:03 PM
তবে এখান থেকেও ভারতের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। ইংল্যান্ডের বিরুদ্ধে আরও দুটি টেস্ট বাকি আছে। আগামী ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট শুরু হবে। আর পঞ্চম টেস্ট শুরু হবে আগামী ৩১ জুলাই থেকে। ওভালে হবে সেই ম্যাচ। আর ভারত যদি বাকি দুটি টেস্ট জিততে পারে, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অনেকটা ভালো জায়গায় চলে আসবে। (ছবি সৌজন্যে এএফপি)
5/5

Published on Jul 14, 2025 10:03 PM
E-Paper

