খাবার কিছু নির্দিষ্ট নিয়ম মেনে খান! দেখুন কোন ৪ পরামর্শ দিলেন প্রেমানন্দ মহারাজ
রাধারাণীর একনিষ্ঠ ভক্ত, সাধু প্রেমনন্দ জি মহারাজ বলেছেন যে খাদ্য কেবল শরীরের ক্ষুধা মেটানোর উপায় নয়, এটি একটি আধ্যাত্মিক ক্রিয়াকলাপ। প্রসাদ হিসেবে খাবার খাওয়া শুধু শরীরকেই সুস্থ রাখে না, মন ও আত্মাকেও শান্তি দেয়। আসুন জেনে নেওয়া যাক খাওয়ার সময় কী কী নিয়ম মেনে চলা উচিত।
Published on: Jun 24, 2025 5:20 PM IST
1/5

Published on Jun 24, 2025 5:20 PM
সাত্ত্বিক ও হালকা খাবার- মহারাজজি বলেছেন, খাবার হতে হবে সাত্ত্বিক ও হালকা। পেঁয়াজ, রসুন ও আমিষ জাতীয় খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। ক্ষীর, পুরি, ডাল এবং সবজি। সাত্ত্বিক খাবার মনকে শান্ত রাখে এবং শরীর হালকা রাখে।
2/5

Published on Jun 24, 2025 5:20 PM
খাবারের পরিমাণ- প্রেমানন্দজি মহারাজের মতে, খাবার সবসময় যতটা খিদে পেয়েছে, তার থেকে কম পরিমানে খাওয়া উচিত। খাবার ও জল পানের পর, যাতে পেতে বাতাসের জন্য কিছু অংশ ফাকা থাকে। এতে বদহজম, পেট ফাঁপা ও অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দেয় না। অতিরিক্ত খেলে শরীর ভারী হয়ে যায় এবং মন অস্থির হয়ে ওঠে। হালকা খাবার আধ্যাত্মিক শক্তি বাড়ায় এবং শরীর সুস্থ রাখে।
3/5

Published on Jun 24, 2025 5:20 PM
প্রেমানন্দ জি মহারাজ বলেছেন যে, খাবার শুরু করার আগে, ঈশ্বরের নাম নেওয়া উচিত এবং এটি প্রসাদ হিসাবে গ্রহণ করা উচিত। যা খাবারকে বিশুদ্ধ করে তোলে এবং ইতিবাচক শক্তি সরবরাহ করে। খাওয়ার আগে ঠাকুরের নাম নিলে আত্মা পরিশুদ্ধ হয়। প্রেমানন্দজি বলেন, খাওয়ার আগে হাত ধুয়ে পরিষ্কার জায়গায় বসুন এবং শান্ত মনে ঈশ্বরকে ধন্যবাদ জানান।
4/5

Published on Jun 24, 2025 5:20 PM
খাবারের সময়- প্রেমানন্দ জি মহারাজ বলেছেন যে রাতের খাবার সন্ধ্যা ৬টার মধ্যে গ্রহণ করা উচিত। গভীর রাতে ভারী খাবার খেলে ঘুম ও হজমে খারাপ প্রভাব পড়ে। নিরিবিলি পরিবেশে, নিঃশব্দে খান। এই সময় টিভি, মোবাইল বা ঝগড়াঝাঁটি এড়িয়ে চলুন। বাস্তুশাস্ত্র অনুসারে, পূর্ব বা উত্তর দিকে মুখ করে খাওয়া শুভ। এটি ইতিবাচক শক্তি দেয়।
5/5

Published on Jun 24, 2025 5:20 PM
E-Paper

