আজই শেষ শ্যুট জি বাংলার মিঠিঝোরা-র? কম টিআরপি, তাই কি আচমকা হচ্ছে বন্ধ? মনখারাপের পোস্ট নায়িকার

বন্ধ হচ্ছে জি বাংলার এই মেগা। এমনিতেই গল্পের মাথামুণ্ডু হারিয়ে গিয়েছে অনেকদিন হল। টিআরপিও বেহাল।

Published on: Jun 25, 2025 3:05 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
শুরু থেকেই এই মেগা নিয়ে নানা ধরনের খবর। কখনো আসল যে নায়ক, সে-ই ধারাবাহিক ছেড়ে চলে যাচ্ছে, আবার কখনো নায়িকাকে বানিয়ে দেওয়া হচ্ছে খলনায়িকা। বারবার স্লটবদল হয়েছে জি বাংলার এই মেগার। ঠিকই ধরেছেন কথা হচ্ছে মিঠিঝোরা-র। খবর, বুধবার ২৫ জুন নাকি শেষ শ্যুটিং।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 3:05 PM

শুরু থেকেই এই মেগা নিয়ে নানা ধরনের খবর। কখনো আসল যে নায়ক, সে-ই ধারাবাহিক ছেড়ে চলে যাচ্ছে, আবার কখনো নায়িকাকে বানিয়ে দেওয়া হচ্ছে খলনায়িকা। বারবার স্লটবদল হয়েছে জি বাংলার এই মেগার। ঠিকই ধরেছেন কথা হচ্ছে মিঠিঝোরা-র। খবর, বুধবার ২৫ জুন নাকি শেষ শ্যুটিং।

2/6
রাই-এর লুকে একগুচ্ছ ছবি শেয়ার করলেন আরাত্রিকা সোশ্যাল মিডিয়ায়। আর ক্যাপশনে লিখলেন, ‘রাইপূর্ণার টইমলাইন’। মিঠিঝোরা-তে রাই চরিত্রেই দেখা যাচ্ছে আরাত্রিকাকে। দেখা গেল, সেই পোস্টেই এক নেটিজেন মন্তব্য করেন, ‘বাংলা টিভির সবচেয়ে অর্থহীন, ফালতু সিরিয়াল হল মিঠিঝোরা। কবে যে বন্ধ হবে কে জানে! টিআরপিও এত লো। বন্ধ করে দিলেই পারে।’ দেখা গেল এই মন্তব্যের জবাব দিলেন আরাত্রিকা। লিখেছেন, ‘আপনাকে বোধহয় আর চিন্তা করতে হবে না!’ expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 3:05 PM

রাই-এর লুকে একগুচ্ছ ছবি শেয়ার করলেন আরাত্রিকা সোশ্যাল মিডিয়ায়। আর ক্যাপশনে লিখলেন, ‘রাইপূর্ণার টইমলাইন’। মিঠিঝোরা-তে রাই চরিত্রেই দেখা যাচ্ছে আরাত্রিকাকে। দেখা গেল, সেই পোস্টেই এক নেটিজেন মন্তব্য করেন, ‘বাংলা টিভির সবচেয়ে অর্থহীন, ফালতু সিরিয়াল হল মিঠিঝোরা। কবে যে বন্ধ হবে কে জানে! টিআরপিও এত লো। বন্ধ করে দিলেই পারে।’ দেখা গেল এই মন্তব্যের জবাব দিলেন আরাত্রিকা। লিখেছেন, ‘আপনাকে বোধহয় আর চিন্তা করতে হবে না!’

3/6
আর আরাত্রিকার এমন মন্তব্য দেখেই কপালে ভাঁজ পড়ে তাঁর অনুরাগীদের। অনেকেই কমেন্ট করে জানতে চান, ‘মিঠিঝোরা কি শেষ হচ্ছে?’ যদিও জবাব দেননি আরাত্রিকা। কিন্তু টেলিপাড়া সূত্রে খবর, আজই শেষ দিনের শ্যুটিং করছে রাই-নীলু আর স্রোতরা।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 3:05 PM

আর আরাত্রিকার এমন মন্তব্য দেখেই কপালে ভাঁজ পড়ে তাঁর অনুরাগীদের। অনেকেই কমেন্ট করে জানতে চান, ‘মিঠিঝোরা কি শেষ হচ্ছে?’ যদিও জবাব দেননি আরাত্রিকা। কিন্তু টেলিপাড়া সূত্রে খবর, আজই শেষ দিনের শ্যুটিং করছে রাই-নীলু আর স্রোতরা।

4/6
খবর, দেখা যাবে যে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছাকাছি আসবে স্রোত আর সার্থক। দুজনের রোম্যান্টক মুহূর্তও তুলে ধরা হবে।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 3:05 PM

খবর, দেখা যাবে যে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছাকাছি আসবে স্রোত আর সার্থক। দুজনের রোম্যান্টক মুহূর্তও তুলে ধরা হবে।

5/6
এদিকে শেষমেশ বদলে গিয়েছে নীলু। ক্রান্তির সঙ্গে থাকার পর, জীবনকে নতুন করে চিনেছে সে।স্রোত নীলুকে নির্দোশ প্রমাণ করেছে আদালতে। নির্দোষ প্রমাণিত হয়েছে দুজনেই। এখন ফের তারা ফিরে যেতে চায় পুরনো জীবনে। আরও একবার মানুষের প্রয়োজনে, নিজেদেরকে বিলিয়ে দিতে চায়। পরিবারের কাছে ফিরতে রাজি নয় নীলু, জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই মা আর বউদিকে। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 3:05 PM

এদিকে শেষমেশ বদলে গিয়েছে নীলু। ক্রান্তির সঙ্গে থাকার পর, জীবনকে নতুন করে চিনেছে সে।স্রোত নীলুকে নির্দোশ প্রমাণ করেছে আদালতে। নির্দোষ প্রমাণিত হয়েছে দুজনেই। এখন ফের তারা ফিরে যেতে চায় পুরনো জীবনে। আরও একবার মানুষের প্রয়োজনে, নিজেদেরকে বিলিয়ে দিতে চায়। পরিবারের কাছে ফিরতে রাজি নয় নীলু, জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই মা আর বউদিকে।

6/6
এদিকে মিঠিঝোরা শেষ হতে চলেছে, মেয়ে বিল্লির মা হয়েছে রাই। তবুও তার জীবনে শান্তি নেই। ভুগছে সে পোস্টপার্টেম ডিপ্রেশনে। এদিকে, রাইয়ের এই মানসিক পরিস্থিতিতে পাশে না থেকে, বউকে সমানে কড়া কথায় জর্জরিত করছে অনির্বাণ। ছোটবেলার বান্ধবী সিমির সঙ্গে কাটাচ্ছে সময়। খবর যে, সিমিকে পজিটিভভাবেই দেখানো হবে। সিমিই সঠিক পথে চালিত করবে অনির্বাণকে। বোঝাবে যে, মেয়ের জম্মের পর অনির্বাণেরই উচিত রাইকে আগলে রাখার।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 3:05 PM

এদিকে মিঠিঝোরা শেষ হতে চলেছে, মেয়ে বিল্লির মা হয়েছে রাই। তবুও তার জীবনে শান্তি নেই। ভুগছে সে পোস্টপার্টেম ডিপ্রেশনে। এদিকে, রাইয়ের এই মানসিক পরিস্থিতিতে পাশে না থেকে, বউকে সমানে কড়া কথায় জর্জরিত করছে অনির্বাণ। ছোটবেলার বান্ধবী সিমির সঙ্গে কাটাচ্ছে সময়। খবর যে, সিমিকে পজিটিভভাবেই দেখানো হবে। সিমিই সঠিক পথে চালিত করবে অনির্বাণকে। বোঝাবে যে, মেয়ের জম্মের পর অনির্বাণেরই উচিত রাইকে আগলে রাখার।

Related Photos