Zee Bangla Serial Timing: সোমবার থেকে বদলাল জি বাংলার একাধিক ধারাবাহিকের সম্প্রচারের সময়, কখন দেখবেন আপনার পছন্দের মেগা
জি বাংলায় সোমবার থেকে বদলাচ্ছে একাধিক মেগার টাইম স্লট। আসছে দুটি নতুন মেগা চিরদিনই তুমি যে আমার ও তুই আমার হিরো। দেখুন, কোন সময়ে কোন ধারাবাহিক দেখবেন।
Published on: Mar 10, 2025 10:36 AM IST
1/12

Published on Mar 10, 2025 10:36 AM
অন্বেষা হাজরা ও ঋত্বিক মুখোপাধ্যায়ের ধারাবাহিক আনন্দী আসবে ঠিক বিকেল ৫.৩০-এ। এতদিন এর সম্প্রচারের সময় ছিল বিকেল সাড়ে ৬টা। মুখোমুখি হবে স্টার জলসার দুই শালিক সিরিয়ালের।
2/12

Published on Mar 10, 2025 10:36 AM
সোমবার থেকে বিকেল ৬টার স্লটে আসছে নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’। যাতে জুটি বাঁধছেন মোহনা মাইতি ও রুবেল দাস। স্টার জলসার তেঁতুল পাতা-র মুখোমুখি হবে এটি। বর্তমানে ৬টার স্লট রয়েছে তেঁতুল পাতা-র হাতেই। এবার দেখার রুবেল-মোহনার জুটি এসে কী খেল দেখায়।
3/12

Published on Mar 10, 2025 10:36 AM
সাড়ে ৬টায় সোমবার থেকেই শুরু হচ্ছে আরও একটি নতুন মেগা, চিরদিনই তুমি যে আমার। জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের জুটিতে। আর এই সময়, জলসায় সম্প্রচার হচ্ছে গীতা এলএলবি। টিআরপি-তে গীতাকে টপকানো একটু হলেও মুশকিল হবে চিরদিনই-র জন্য।
4/12

Published on Mar 10, 2025 10:36 AM
সন্ধে ৭টায় আসবে জগদ্ধাত্রী। বর্তমানে জি বাংলার সবচেয়ে পুরনো ধারাবাহিক এটি। অগস্টে ৩ বছর হবে এই মেগার, এখনও টিআরপি তালিকায় সেরা পাঁচে থাকে এই মেগা। একের পর এক টুইস্ট দিয়ে, ধরে রেখেছেনিজের জায়গা। আর এই স্লটে আছে স্টার জলসার ‘কথা’। দুটো নিয়েই টানটান উত্তেজনা থাকে দর্শকদের মধ্যে।
5/12

Published on Mar 10, 2025 10:36 AM
সন্ধে ৭.৩০-এর স্লটে ছিল ফুলকি। ধুমধুমার পর্ব দেখিয়ে ৬০০+ এপিসোডে এসেও এখনও অলটাইম লিড+ অনেক বার টপার। বিপরীতে থাকা রাঙামতি তীরন্দাজকে ঘোল খাইয়ে, নিজের জায়গা ধরে রেখেছে দেড় বছর ধরে।
6/12

Published on Mar 10, 2025 10:36 AM
১০ মার্চ থেকে স্টার জলসায় শুরু হচ্ছে পরশুরাম আজকের নায়ক। অর্থাৎ নতুন মেগার মুখোমুখি হবে, রাত ৮টার স্লটে পরিণীতা। বর্তমানে টানা ৮ সপ্তাহ ধরে টিআরপি টপার এই মেগা। এখন দেখার, নতুন ধারাবাহিক আসায় কিছু রদবদল হয় নাকি।
7/12

Published on Mar 10, 2025 10:36 AM
রাত সাড়ে ৮টায় জি বাংলায় আসছে কোন গোপনে মন ভেসেছে। টিআরপিতেও ভালো ফল করছে, রণজয় বিষ্ণু ও শ্বেতা ভট্টাচার্যের মেগা। এই স্লটে জলসার তরফ থেকে আছে গৃহপ্রবেশ।
8/12

Published on Mar 10, 2025 10:36 AM
রাত ৯টার স্লটে থাকছে মিত্তির বাড়ি। আদ্রিতের কামব্যাক মেগা নিয়ে বিশেষ উত্তেজনা ছিল দর্শকদের। কিন্তু টিআরপিতে সেভাবে কামাল করতে পারেনি এটি। বিপরীতে স্টার জলসার ‘চিরসখা’।
9/12

Published on Mar 10, 2025 10:36 AM
গত সপ্তাহেই জি বাংলায় রাত সাড়ে ৯টার স্লটে শুরু হয়েছে দুগ্গামনি ও বাঘ মামা। ৪৫ মিনিট ধরে চলছে এটি। আর এটি মুখোমুখি হয়েছে অনুরাগের ছোঁয়া+ রোশনাইয়ের (প্রথম ১৫ মিনিট)।
10/12

Published on Mar 10, 2025 10:36 AM
রাত ১০.১৫টে সম্প্রচার হচ্ছে মিঠিঝোরা ধারাবাহিক। স্লট বদল হয়েছে এই মেগারও গত সপ্তাহ থেকে। আর এর বিপরীতে সটার জলসায় রয়েছে রোশনাই (প্রথম ১৫ মিনিট)+শুভ বিবাহ। মিঠিঝোরাও সম্প্রচার হচ্ছে ৪৫ মিনিট।
11/12

Published on Mar 10, 2025 10:36 AM
নীল ও শ্যামৌপ্তির নতুন মেগা অমর সঙ্গীকে বিকেল সাড়ে ৫টা থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, দুপুর ৩টের সময়তে। প্রথম থেকেই টিআরপি রেটিংয়ে খুব খারাপ হল এই বাংলা মেগার।
12/12

Published on Mar 10, 2025 10:36 AM
E-Paper

