আগামী মাস অর্থাৎ ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হতে চলেছে এমন একটি যুগ যার ফলে লাভবান হবে বেশ কয়েকটি রাশি। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই বিশেষ দিনে শুক্র গ্রহ এবং শনি ৪০ ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থান করবে যার ফলে সৃষ্টি হবে চালিশা যোগ। এই যোগ তৈরি হওয়ার ফলে কিছু বিশেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে ইতিবাচক প্রভাব।

মেষ রাশি: এই সময় মেষ রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতির সম্মুখীন হবেন। বিদেশে ভ্রমণ করার পরিকল্পনা হবে। প্রেমিক-প্রেমিকাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। ব্যবসায় উন্নতি হবে। একটি ভালো আরাম আয়েশের জীবন অতিবাহিত করবেন আপনি।
আরও পড়ুন: সরস্বতী পুজোয় তৈরি হবে গজকিশোরী রাজযোগ, সম্মান বাড়বে এই ৩ রাশির
সিংহ রাশি: সিংহ রাশির জাতক-জাতিকারা ব্যবসায় লাভবান হবেন। চাকরিজীবীরা গুরুত্বপূর্ণ প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন। ক্ষমতায় থাকা ব্যক্তিরা লাভজনক প্রকল্পে যোগদানের সুযোগ পাবেন। পারিবারিক শান্তির যুগ তৈরি হবে। নতুন আয়ের উৎস তৈরি হবে।
আরও পড়ুন: অভিজিৎ নক্ষত্রে প্রবেশ মঙ্গলের, ভাগ্য উজ্জ্বল হবে এই ৩ রাশির
ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকাদের এই সময় চাকরির সাফল্য এবং পদোন্নতির সুযোগ রয়েছে। আর্থিক অবস্থা মজবুত হবে। ভ্রমণ করার সুযোগ আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই সময়টা খুব ভালো। আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। প্রেমের বিবাহ সফল হতে পারে। নতুন চাকরির খোঁজ পেতে পারেন।