...
...
Next Story

Lucky Kumbh Rashi and others: ভালো সময় আসছে কুম্ভ সহ বহু রাশির! ২৩ ফেব্রুয়ারি থেকে ঘুরবে খেলা? বলছে জ্যোতিষমত

মঙ্গলের গোচরে একঝাঁক রাশির সুসময় আসতে চলেছে।

Published on: Feb 10, 2026, 14:08:38 IST
By
Prefer HTon Google
Advertisement

জ্যোতিষমতে গ্রহ, নক্ষত্রদের অবস্থানের জেরে বারবারই পাল্টায় বহু রাশির ভাগ্য। কখনও তাতে সুখ আসে, আবার কখনও অগ্নিপরীক্ষাতেও ফেলতে পারে ভাগ্য! এমনই বিশ্বাস করা হয় জ্যোতিষমতে। এবার কুম্ভ সহ একগুচ্ছ রাশির সুসময় আসতে চলেছে বলে দাবি জ্যোতিষমতের।

ভাগ্য পাল্টাতে চলেছে কুম্ভ রাশির জাতকদের।
ভাগ্য পাল্টাতে চলেছে কুম্ভ রাশির জাতকদের।

বলা হচ্ছে ১৮ মাস বাদে কুম্ভে গোচর করছেন মঙ্গলদেব। আর তা করছেন ২৩ ফেব্রুয়ারি। সেই দিন থেকে ভালো সময় শুরু হতে চলেছে কুম্ব সহ একগুচ্ছ রাশির। জেনে নেওয়া যাক, এই সময় ভাগ্যে চরম উন্নতির রেখা কাদের কপালে রয়েছে!

কুম্ভ

এই সময় আপনার সাহস আর শক্তি দুটিই বেড়ে যাবে। আত্মবিশ্বাস বাড়বে। মান সম্মান পেতে থাকবেন। যাঁরা বিবাহিত তাঁদের জীবন এই সময় দারুন ভালো কাটবে। ভ্যালেন্টাইন্স ডের পরের এই সময়কাল দাম্পত্য প্রেমের দিক থেকেও খুবই শুভ। জীবনসঙ্গীর দারুন উন্নতি হবে। এই সময় অংশীদারিত্বের কাজে লাভ পাবেন।

মিথুন

মঙ্গলগ্রহ আপনার রাশিতে ভাগ্যস্থানে সঞ্চরণ করবে। ফলে সব কাজে সহযোগিতা পাবেন ভাগ্যের। কোনও আটকে থাকা কাজ সম্পন্ন হবে। দেশ বিদেশে যাত্রা করতে পারবেন। কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজে অংশ নিতে পারবেন। এই সময় কোনও বিনিয়োগ লাভদায়ক হতে পারে।

মঙ্গল গ্রহ আপনার রাশিতে কর্মভাবে সঞ্চরণ করছে। এই সময় আপনার ব্যবসার দিক থেকে উন্নতির যোগ রয়েছে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের জন্য ভালো সময়। চাকরিতে হতে পারে পদোন্নতি, ব্যবসাতেও ধনলাভ হতে পারে। ব্যবসায়ীদের জন্য ভালো সময়। কোনও কন্ট্রাক্টও আসতে পারে হাতে। ফলত আপাতত ১৭ জানুয়ারি সূর্যগ্রহণের পর থেকে শুরু হওয়া এই সময় খুবই ভালো কাটতে চলেছে।

( ডিসক্লেইমার: আমরা দাবি করি না যে এই নিবন্ধে থাকা তথ্য সম্পূর্ণ সত্য এবং সঠিক। বিস্তারিত এবং আরও তথ্যের জন্য, বাস্তু শাস্ত্র বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে ভুলবেন না। ))

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe