অক্ষয় তৃতীয়া ২০২৬ র তিথি শুরু হয়ে গিয়েছে। আর হিন্দু ধর্মমতে বিশ্বাস করা হয় যে, এই তিথিতে যে জিনিস ঘরে আনা হয়, সেই জিনিস অখণ্ড থাকে, তার বিনাশ বা ক্ষয় হয়না। আর সেই মান্যতা থেকে, এই তিথি অনেকের কাছেই খুব গুরুত্বপূর্ণ।

এমন শুভ তিথিতে অনেকেই দামি কিছুি জিনিস কিনে থাকেন। ঘরে আনেন সোনার কিথু জিনিস, আবার কেউ ঘরে রুপোর জিনিস আনেন। এছাড়াও খুব কম দামি কিছু জিনিসও অনেকে এই শুভ তিথিতে কিনে আনেন ঘরে। দেখে নেওয়া যাক, আজ অক্ষয় তৃতীয়া ২০২৬ তিথি শুরু হলেও, কতক্ষণ থাকবে সেই তিথি? দেখে নিন এই তিথি কতক্ষণ থাকবে।
আজ রবিবার ১৯ এপ্রিল ২০২৬ সকাল ১০ টা ৪৯ মিনিট থেকে শুরু হয়ে গিয়েছে। আর তিথি শেষ হবে ২০ এপ্রিল সকাল ৭ টা ২৭ মিনিটে। অক্ষয় তৃতীয়ার দিন বিকেলে কেনাকাটির সেরা সময় বিকেল ৬ টা ৪৯ মিনিট থেকে শুরু করে, সময় রাত ১০ টা ৫৭ মিনিট পর্যন্ত রয়েছে। রাতের দিকে শুভ সময় রাত ১ টা ৪৩ মিনিট থেকে ৩ টে ০৫ মিনিট পর্যন্ত রয়েছে। ২০ এপ্রিল ভোরের শুভ সময় ৪ টে ২৮ মিনিট থেকে ভোর ৫ টা ৫১ মিনিট পর্যন্ত।
অক্ষয় তৃতীয়ার শুভ দিনে বহু হিন্দু বাড়িতেই বিষ্ণুদেব ও মা লক্ষ্মীর পুজো করা হয়। প্রদীপ ধূপ, ধুনো সহকারে এই দিনে দেবী ও দেবতার আরাধনা করা হয়। এরপর ঘরে ফুল দিয়ে সাজানো হয়। ঘরে দেওয়া হয় আল্পনা। এইদিনে বিশেষ সময় কেনাকাটারও মাহাত্ম্য রয়েছে বলে মনে করা হয়। ১৯ এপ্রিল ২০২৬ রবিবার থেকে এই তিথি শুরু হলেও, ২০ এপ্রিল সোমবার সকাল বেলার বিশেষ সময়কাল পর্যন্ত এই তিথি রয়েছে।
{{/usCountry}}অক্ষয় তৃতীয়ার শুভ দিনে বহু হিন্দু বাড়িতেই বিষ্ণুদেব ও মা লক্ষ্মীর পুজো করা হয়। প্রদীপ ধূপ, ধুনো সহকারে এই দিনে দেবী ও দেবতার আরাধনা করা হয়। এরপর ঘরে ফুল দিয়ে সাজানো হয়। ঘরে দেওয়া হয় আল্পনা। এইদিনে বিশেষ সময় কেনাকাটারও মাহাত্ম্য রয়েছে বলে মনে করা হয়। ১৯ এপ্রিল ২০২৬ রবিবার থেকে এই তিথি শুরু হলেও, ২০ এপ্রিল সোমবার সকাল বেলার বিশেষ সময়কাল পর্যন্ত এই তিথি রয়েছে।
{{/usCountry}}(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )