...
...
Next Story

জ্ঞানেশ বিতর্কের মধ্যে হাইভোল্টেজ বৈঠক! বড় বার্তা দিল নির্বাচন কমিশন

কী জানাল নির্বাচন কমিশন!

Published on: Sep 26, 2026, 18:42:10 IST
Advertisement

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মাঝেই এবার বড় বার্তা এল নির্বাচন কমিশনের তরফে। কমিশন এদিন সব সদস্যদের নিয়ে এক বৈঠকে বসে। এরপর কমিশনের তরফে শনিবার ভোটারদের জন্য যাচাই প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী এক বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেন।

জ্ঞানেশ বিতর্কের মধ্যে হাইভোল্টেজ বৈঠক! বড় বার্তা দিল নির্বাচন কমিশন (@ECISVEEP X/ANI Photo) (@ECISVEEP X)
জ্ঞানেশ বিতর্কের মধ্যে হাইভোল্টেজ বৈঠক! বড় বার্তা দিল নির্বাচন কমিশন (@ECISVEEP X/ANI Photo) (@ECISVEEP X)

এদিকে, কমিশনের অন্দরে মতভেদ রয়েছে, এমন ধরনের বহু রিপোর্টকে কার্যত নস্যাৎ করে দিয়ে এদিন কমিশনের তিন তাবড় অফিসর, নির্বাচন সদনে বসেন বৈঠকে। এর আগে, বহু মিডিয়া রিপোর্ট দাবি করেছিল যে, সান্ধু ও যোশী দুজনেই এসআইআর সম্পর্কিত বিভিন্ন নির্দেশের বিরোধিতা করেন। সেই রিপোর্টকে কার্যত নস্যাৎ করে দিয়ে তিন কমিশনরের পাশাপাশি বসার একটি ছবি প্রকাশ করে কমিশন। সঙ্গে পেশ করে বিবৃতি। এদিকে, যাবতীয় বিতর্কের মাঝে নির্বাচন কমিশন জানিয়েছে, ক্যাবিনেট সেক্রেটারিকে পাঠানো চিঠিটি কমিশনের কোনও নীতি-সংক্রান্ত বিষয় বা আইটি ডিভিশনের-এর সঙ্গে সম্পর্কিত ছিল না। বরং সেটি ইসিআইতে-তে ডেপুটেশনে-এ থাকা এক আধিকারিকের কাজের ধরন ও দায়িত্ব পালনের বিষয়ে ছিল।

কমিশনের তরফে জানানো হয়েছে, যেসব ভোটারের রেকর্ড মেলানো যায়নি বা যৌক্তিক অসঙ্গতির কারণে নোটিশ পাবেন, তাঁদের সাধারণত নির্বাচনী নিবন্ধন কর্মকর্তার (ইআরও) সামনে হাজির হওয়ার প্রয়োজন হবে না। কমিশন বলছে, পরিবর্তে, বুথ লেভেল অফিসাররা (বিএলও) এই ধরনের ভোটারদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন এবং সেগুলো ইসিআইনেট-এ আপলোড করবেন। এছাড়াও বলা হয়েছে, শুধুমাত্র ব্যতিক্রমী ক্ষেত্রে এবং যথাসম্ভব অনলাইন মাধ্যমে শুনানি অনুষ্ঠিত হবে। একজন ভোটারের পক্ষে পরিবারের কোনও অনুমোদিত সদস্যও উপস্থিত হতে পারবেন।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks